আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2019
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড

১। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

২২টি
২৩টি
২৪টি
২৫টি

২। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি "অ" সংবৃত হয়। এই নিয়মে গঠিত শব্দের উদাহরণ কোনটি?

কলম
অতি
প্রত্যয়
গুরুতর

৩। নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?

অ, অঘা, অজ, উপ
আ, সু, বি, নি
আ, উপ, অপ, অনা
অনা, ইতি, কু, সে

৪। ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সাগরে" এখানে ‘অবেলা" শব্দের ‘অ" কোন উপসর্গ?

বাংলা
তৎসম
ফারসি
হিন্দি

৫। "অন্ত" প্রত্যয়যোগে কোন পদ গঠিত হয়?

বিশেষ্য
বিশেষণ
ভাব বিশেষণ
ক্রিয়া বিশেষণ

৬। "মানব"- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

মনু+ষ্ণ
মান+অব
মানু+ষ্ণ
মনু+অব

৭। কোনো কোনো ক্ষেত্রে কৃৎ-প্রত্যয় যোগ করলে কৃৎ-প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে কী বলে?

উপধা
ই‍ৎ
টি
গুণ ও বৃদ্ধি

৮। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

অরুণরাঙা
চন্দ্রমুখ
মনমাঝি
ক্রোধানল

৯। কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ?

হজ্বযাত্রা
হীরকখচিত
রাজপথ
বিশ্ববিখ্যাত

১০। নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না?

গায়ক
নাবিক
ণিজন্ত
গবাক্ষ

১১। কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ?

শতেক
কুড়িক
তিনেক
রূপালি

১২। লোকটা হাড়ে হাড়ে শয়তান- বাক্যটির ‘হাড়ে হাড়ে’ দিরুক্তিটি কোন বিশিষ্টার্থক বাগধারায় ব্যবহৃত হয়েছে?

আদিক্য
সর্তকতা
কালের বিস্তার
ভাবের প্রগাঢ়তা

১৩। "আমি আজ জ্বর জ্বর বোধ করছি" - এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?

আধিক্য
ধারাবাহিকতা
অনুরূপ
সামান্য

১৪। তারিখ বাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত কোন নিয়মে সাধিত হয়?

হিন্দি
বাংলা
ইংরেজি
সংস্কৃত

১৫। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে কী বলে?

দেশি শব্দ
যৌগিক শব্দ
রূঢ়ি শব্দ
যোগরূঢ় শব্দ

১৬। শিক্ষার গুণ অনেক। "গুণ" শব্দটি কী অর্থ প্রকাশ করছ?

ধর্ম
ক্রিয়া
উপকার
উৎকর্ষ

১৭। কোন বাক্যে যৌগিক ক্রিয়া রয়েছে?

এখন যেতে পারো
এখন গোল্লায় যাও
অজগরটি ফোঁসাচ্ছে
আমি রাতে খাব না

১৮। "আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।"- এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক?

সক্ষমতা
একদেশিক
নিকটে
ব্যাপ্তি

১৯। "সীমার মাঝে অসীম তুমি।"- বাক্যে "মাঝে" অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

ব্যাপ্তি
মধ্যে
কারণে
নিমিত্ত

২০। "মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন"- এখানে "কিংবা" শব্দটি কোন অব্যয়?

অনুকার
বিয়োজক
সমুচ্চয়ী
সংযোজক

২১। "ন্যাকামিটা এখন রাখ"- এখানে "ন্যাকামি" শব্দের সাথে "টা" যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

নিরর্থকতা
সার্থকতা
দ্ব্যর্থকতা
ভিন্নার্থকতা

২২। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়?

কেতা
টুকু
পাটি
গাছি

২৩। "দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো।"- এটি কী ধরণে বাক্য?

আদেশবাচক
বিবৃতিমূলক
বিস্ময়সূচক
ইচ্ছাসূচক

২৪। কোনটি সরল বাক্য?

সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।
"যতই করিবে দান, তত যাবে বেড়ে।”

২৫। “কান্নায় শোক মন্দীভূত হয়” – "কান্নায়" কোন কারকে কোন বিভক্তি?

অপাদান কারকে ৫মী
কালাধিকরণে ৭মী
আধারাধিকরণে ৫মী
ভাবাধিকরণে ৭মী

২৬। ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?

মুখ্য
গৌণ
সমধাতুজ
দ্বিকর্মক

২৭। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদা নামপুরুষের হয়?

কর্তৃবাচ্যে
কর্মবাচ্যে
কর্ম-কর্তৃবাচ্যে
ভাববাচ্যে

২৮। "বাঁশি বাজে ঐ মধুর লগনে।" এটা কোন বাচ্যের উদাহরণ?

কর্মকর্তৃবাচ্য
কর্মবাচ্য
কর্তৃবাচ্য
ভাববাচ্য

২৯। প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কীসের কোনো পরিবর্তন হয় না?

পুরুষের
ক্রিয়ার
কালের
সর্বনামের

৩০। শব্দের আভিধানিক অর্থের বাইরে ব্যবহারিক অর্থকে কী বলে?

বাচ্যার্থ
বিপরীতার্থ
লক্ষ্যার্থ
ভিন্নার্থ

৩১। ‘রাবণের চিতা’– বাগধারাটির অর্থ কী?

গুরুগম্ভীর
চির অশান্তি
দীর্ঘজীবী
অযথা শ্রম