আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের সংখ্যা কত?

নয় কোটি
দশ কোটি
এগারো কোটি
বারো কোটি

২। বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৮৩০
১৮৩১
১৮৩২
১৮৩৩

৩। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি?

শ্বাসনালি
স্বরযন্ত্র
ফুসফুস
আলজিভ

৪। 'হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত?

হ+ম
ক্+ষ
ক+স
ত্+ষ

৫। কোনগুলো তাড়িত ব্যঞ্জন?

ব, ম
ড়, ঢ়
প,ত
স, হ

৬। বিকৃত অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?

অপকর্ম
অনাসৃষ্টি
অকাজ
অপসংস্কৃতি

৭। জাত অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

কানাই
গেঁয়ো
ঢাকাই
মেটে

৮। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

মনমাঝি
চন্দ্রমুখ
ঘিভাত
ত্রিফলা

৯। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?

সম্মান
পুরস্কার
উল্লাস
শয়ন

১০। কোন শব্দটি পত্নীবাচক?

ছাত্রী
পাগলি
জেলেনি
খুকি

১১। 'পানি' কোন ভাষা হতে আগত শব্দ?

ফারসি
ফরাসি
হিন্দি
তুর্কি

১২। 'আনন্দ' কোন প্রকার বিশেষ্যের উদাহরণ?

ক্রিয়া-বিশেষ্য
সমষ্টি-বিশেষ্য
নাম-বিশেষ্য
গুণ-বিশেষ্য

১৩। নিচের কোনটি আত্মবাচক সর্বনাম?

উনি
স্বয়ং
কেউ
সকলে

১৪। 'গাড়িটা বেশ জোরে চলছে'-বাক্যটিতে 'বেশ' কোন জাতীয় বিশেষণ?

নির্দিষ্টতাবাচক
গুণবাচক
অবস্থাবাচক
ভাববাচক

১৫। "তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন"-বাক্যটিতে কোন ক্রিয়ার উদাহরণ রয়েছে?

সরল ক্রিয়া
নামক্রিয়া
প্রযোজক ক্রিয়া
যৌগিক ক্রিয়া

১৬। কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ?

কাছে
আপন
বলে
জোরে

১৭। নিচের কোনটি আতঙ্ক আবেগের উদাহরণ?

ছি ছি!
বাপরে বাপ!
আরে!
আহা!

১৮। 'রচনা' শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?

মালা
বৃন্দ
বর্গ
আবলি

১৯। 'তাড়াতাড়ি কাজটি কোরো'- বাক্যটি কোন কালের?

অনুজ্ঞা বর্তমান
নিত্য অতীত
অনুজ্ঞা ভবিষ্যৎ
সাধারণ বর্তমান

২০। 'তিনি বাংলাদেশের নাগরিক'- কোন ধরনের বাক্যের উদাহরণ?

অক্রিয় বাক্য
সক্রিয় বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য

২১। 'বিপদ ও দুঃখ একসঙ্গে আসে'-এটি কোন বাক্যের উদাহরণ?

জটিল বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
অক্রিয় বাক্য

২২। 'বাবা বাড়িতে আছেন।'-এই বাক্যে 'বাড়িতে' কোন কারক?

অপাদান
করণ
কর্ম
অধিকরণ

২৩। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের পরিবর্তন হয়?

কালবাচক ও ভাববাচক
কালবাচক ও স্থানবাচক
আবেগ ও যোজক
ভাববাচক ও স্থানবাচক

২৪। 'কখন আসা হলো?' এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্তা-কর্মবাচ্য
ভাববাচ্য
কর্তাবাচ্য
কর্মবাচ্য

২৫। উদাহরণ উপস্থাপনের কাজে কোন যতিচিহ্নির ব্যবহার হয়?

ড্যাশ
কোলন
হাইফেন
সেমিকোলন

২৬। 'গবাক্ষ' শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

অর্থপ্রসার
অর্থসংকোচ
অর্থের অবনতি
অর্থ-বদল

২৭। 'অত্যন্ত গরিব' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

ননীর পুতুল
তালকানা
ছা-পোষা
ঠোঁট কাটা

২৮। 'অতিথি' শব্দের প্রতিশব্দ কোনটি?

অভ্যাগত
অরবিন্দ
অংশুমালী
অভিলাষ

২৯। 'গূঢ়' শব্দের বিপরীত শব্দ কোনটি?

অধিক
ব্যক্ত
মূর্খ
শ্লথ

৩০। 'শিল' ও 'শীল' শব্দের অর্থ যথাক্রমে কী কী হবে?

পাথর ও ক্ষরণ
পবিত্র ও চরিত্র
বদন ও চরিত্র
পাথর ও চরিত্র