আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

উদ্দেশ্য
বিধেয়
পূরক
প্রসারক

২। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?

মুখবিবর
ফুসফুস
শ্বাসনালি
স্বরযন্ত্র

৩। মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে?

৫টি
৭টি
১০ টি
১১ টি

৪। কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি?

৫। কোন শব্দটিতে ব-ফলার উচ্চারণ হবে না?

বিশ্ব
নশ্বর
আস্বাদন
স্বাধীন

৬। সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

বাঘা
ঢাকাই
টেকো
চোরা

৭। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে?

বহুবীহি
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব

৮। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?

একাদশ
নাবিক
বৃহস্পতি
গবাক্ষ

৯। ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে—

চুপচাপ
জ্বলজ্বল
মোটাসোটা
কেক-টেক

১০। নিচের কোনটি দেশি শব্দ?

টোপর
কুমির
বালতি
চাকু

১১। ক্রিয়া-বিশেষ্য কোনটি?

দয়া
শয়ন
সঞ্চিতা
ধৈর্য

১২। কোনটি ঘনিষ্ঠ সর্বনাম?

আপনি
তুমি
তুই
ইনি

১৩। আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন এ বাক্যে 'অনেক' কোন জাতীয় বিশেষণ?

গুণবাচক
অবস্থাবাচক
ভাববাচক
পরিমাণবাচক

১৪। 'প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন'-এখানে মুখ্যকর্ম কোনটি?

বই
ছাত্রকে
শিক্ষক
প্রধান

১৫। 'যত পড়ছি, ততই নতুন করে জানছি'-বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?

সাধারণ যোজক
বিকল্প যোজক
কারণ যোজক
সাপেক্ষ যোজক

১৬। 'যাকগে, ওসব কথা থাক' বাক্যটিতে রয়েছে-

আতঙ্ক আবেগ
বিরক্তি আবেগ
করুণা আবেগ
অলংকার আবেগ

১৭। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবেও বসে?

জন
টা
টুকু
খানা

১৮। যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়?

য়
য়ে
তে

১৯। সাধারণ ক্রিয়ার পুরাঘটিত বর্তমানকালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?

-এছিলাম
- এছি
- লাম
- ছিলাম

২০। নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে?

তারা মাঠে খেলছিল।
আমরা স্কুলে এসেছি।
আমি বিষয়টি পড়েছিলাম।
তুমি কি পড়াটি শিখেছিলে?

২১। গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?

দুই
তিন
চার
পাঁচ

২২। 'ভিক্ষুককে টাকা দাও।'-এটি কোন ধরনের বাক্য?

জটিল বাক্য
যৌগিক বাক্য
অক্রিয় বাক্য
সরল বাক্য

২৩। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?

কর্ম কারক
করণ কারক
অপাদান কারক
সম্বন্ধ কারক

২৪। 'শরীফ ছবি আঁকে।'-এই বাক্যটি কোন বাচ্য?

কর্তাবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
কর্মকর্তৃবাচ্য

২৫। উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়?

বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
অব্যয়

২৬। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে, তাকে কী বলে?

বাগর্থ
গৌণার্থ
লক্ষ্যার্থ
বাচ্যার্থ

২৭। কাছাটিলা' বাগধারাটির অর্থ কী?

বেহায়া
কাণ্ডজ্ঞানহীন
ভণ্ড
অসাবধান

২৮। আগুন' শব্দের প্রতিশব্দ কোনটি?

অম্বর
হুতাশন
অংশু
গহন

২৯। 'হরণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?

আহরণ
অপহরণ
পূরণ
প্রসারণ

৩০। 'উপাধান' শব্দটির অর্থ কী?

বালিশ
উপকরণ
আবরণ
মনোযোগ