আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণস্থান অগ্রতালু?

ক, খ, গ, ঘ
চ, ছ, জ, ঝ
ট, ঠ, ড, ঢ
ত, থ, দ, ধ

২। ‘অনুজ" শব্দের "অনু" উপসর্গটি কোন ভাষার?

সংস্কৃত
ফারসি
বাংলা
হিন্দি

৩। "মাতা" এর প্রকৃতি প্রতায় কোনটি?

√ মা + তা
√ মা + তৃচ্‌
√ মা + তৃ
√মা+ত্রী

৪। "সাহিত্যিক" শব্দে "ষ্ণিক" (ইক) প্রত্যয় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

বিষয়ক
ভাবার্থে
দক্ষ বা বেত্তা
অপত্য

৫। "ভ্রমরকৃষ্ণকেশ" শব্দটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

মধ্যপদলোপী
উপমান
উপমিত
রূপক

৬। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে কী বলে?

যৌগিক শব্দ
রূঢ়ি শব্দ
মৌলিক শব্দ
যোগরূঢ় শব্দ

৭। ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ্ এবং হ এর স্থলে ধ হয়। এই নিয়মের উদাহরণ নিচের কোনটি?

তন্মধ্যে
উচ্ছেদ
উড্ডীন
পদ্ধতি

৮। "পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির"-এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তিটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?

ভাবের গভীরতা
পৌনঃপুনিকতা
অনুভূতি বা ভাব
বিশেষণ

৯। কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম?

স্বয়ং, খোদ, আপনি
সব, সকল, তাবৎ
যে, যিনি, যারা
এরা, ইহারা, ইনি

১০। "কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।"- ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?

ব্যাপার
প্রার্থনা
প্রসঙ্গ
নিমিত্ত

১১। "সারারাত বৃষ্টি হয়েছে" —এখানে "সারারাত" কোন কারকে কোন বিভক্তি?

কর্মে শূন্য
কর্তায় শূন্য
অধিকরণে শূন্য
অপাদানে শূন্য

১২। যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কী বলে?

কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
কর্মকর্তৃবাচ্য

১৩। হামিদ বলল “তোমরা আগামীকাল এসো” পরোক্ষ উক্তিতে হবে-

হামিদ তাদের পরদিন আসতে বলল
হামিদ তাদের বলল যে, তারা যেন আগামীকাল আসে
হামিদ বলল যে, তোমরা পরদিন এসো
হামিদ তাদের বলল যে, তারা যেন পরদিন আসে

১৪। "পালের গোদা" বাগধারাটির অর্থ কী?

দলপতি
অহিনকুল
শ্রমবিমুখ
অতিবৃদ্ধ

১৫। "সমুদ্র" শব্দের সমার্থক শব্দ কোনটি?

অর্ণব
বিভব
মেদিনী
ফণী