আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। একটিমাত্র ধ্বনিবিশিষ্ট শব্দের উচ্চারণ সব সময় কেমন হয়?

হ্রস্ব
স্বাভাবিক
দীর্ঘ
সংবৃত

২। "অপনোদন" শব্দে "অপ" উপসর্গ ব্যবহার করা হয়েছে কোন অর্থে?

স্থানান্তর
বিপরীত
নিকৃষ্ট
বিকৃত

৩। "জাত" অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার করা হয়েছে কোনটিতে?

ব্যাপারি
উমেদারি
দোকানি
ভাগলপুরি

৪। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

অরুণরাঙা
চন্দ্রমুখ
মনমাঝি
ক্রোধানল

৫। ‘অহর্নিশ" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

অহঃ + নিশ
অহঃ + নিশা
অহ + নিশা
অহ + নিশ

৬। ছেলেটিকে চোখে চোখে রেখো-এ বাক্যে ‘চোখে চোখে’ দ্বিরুক্ত শব্দ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

সতর্কতা
ভাবের প্রগাঢ়তা
কালের বিস্তার
আধিক্য

৭। এক এককের চারভাগের তিনভাগ (৩/৪) কে পরবর্তী সংখ্যার কি বলা হয়?

সোয়া
পৌনে
তেহাই
পোয়া

৮। "সীমার মাঝে অসীম তুমি।"- বাক্যে "মাঝে" অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

ব্যাপ্তি
মধ্যে
কারণে
নিমিত্ত

৯। নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়ে যায়?

সুনির্দিষ্ট
নির্দিষ্ট
অনির্দিষ্ট
নিরর্থক

১০। ভারাধিকরণ কারকে কোন বিভক্তির প্রয়োগ করা হয়?

চতুর্থী
ষষ্ঠী
সপ্তমী
দ্বিতীয়া

১১। "লজ্জা প্রকাশে" নিচের কোন বাক্য ব্যবহার করা হয়েছে?

ছিঃ, তোমার এই কাজ
ছিঃ ছিঃ, তার সাথে পারলে না
তুমি এত নীচ!
আঃ, ভালো লাগছে না, এখন যাও

১২। "তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম।"- এটি কোন বাক্যের উদাহরণ?

মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য

১৩। "বাঘে-মহিষে এক ঘাটে জল খায়" - এটি কোন কর্তৃকারকের উদাহরণ?

মুখ্য কর্তা
ব্যতিহার কর্তা
প্রযোজক কর্তা
প্রযোজ্য কর্তা

১৪। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?

তুমি কোথা থেকে এসেছো
বিদ্বানকে সকলেই আদর করে
সুতি কাপড় অনেকদিন টেকে
এবার ট্রেনে ওঠা যাক

১৫। প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে কী অনুসারে করতে হয়?

পুরুষ
বচন
অর্থ
ক্রিয়া

১৬। ওষুধে "গুণ" করেছে। এই বাক্যে "গুণ" শব্দটি প্রয়োগ করা হয়েছে-

বৈশিষ্ট্য অর্থে
ক্রিয়া অর্থে
উৎকর্ষ অর্থে
ধর্ম অর্থে

১৭। "উভয় সংকট" এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?

শাপে বর
শাঁখের করাত
খন্ড প্রলয়
গোঁফ খেজুরে

১৮। "জঙ্গম" এর বিপরীত শব্দ কোনটি?

স্থাবর
অস্থাবর
স্থায়ী
যুদ্ধ