আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। পিজরাপোলের আসামির ন্যায় একপাশে পড়ে আছে কোনটি?

টিনের বাঁশি
কাঠের ঘোড়া
লক্ষ্মীপূজার কড়ি
খাপরার কুচি

২। 'পল্লিজননী' কবিতার মূলকথা কী?

অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ
পল্লির প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা
দারিদ্র্যের নির্মম পরিহাস
রোগমুক্তির কামনা

৩। 'প্রবাসবন্ধু' গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কী?

খাবারের আধিক্য
রান্নায় দক্ষতা
খাবারের অপচয়
রান্নায় বিলম্ব

৪। 'ভুখা আছ মরগো-ভাগাড়ে গিয়ে'-এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

আক্ষেপ
অনুশোচনা
তিরস্কার
বিরক্তি

৫। 'জীবন সংগীত' কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে?

ধর্ম
কর্ম
জন্ম
বংশ

৬। বুধার মগজ ভরে কী খেলে?

বাতাস
জোছনা
রোদ
বৃষ্টির পানি

৭। বুধাকে সকলের সন্দেহ না করার কারণ-
(i) বাপ-মা মরা ছেলে
(ii) ছন্নছাড়া ভাব
(iii) অল্পবয়সী বলে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। 'তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন?' 'কাকতাড়ুয়া' উপন্যাসে কার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে?

কুন্তির মা
হরিকাকুর স্ত্রী
নোলক বুয়া
মিঠুর মা

৯। 'আমার পরিচয়' কবিতায় 'সওদাগরের ডিঙার বহর' কোন পরিচয় বহন করে?

নদীমাতৃক বাংলা
বাণিজ্যিক ঐতিহ্য
ঐশ্বর্যময় বাংলা
মুসলিম ঐতিহ্য

১০। 'একাত্তরের দিনগুলি' রচনায় আজিজ মটরসের মালিক গুলি করতে করতে পালাচ্ছিল কেন?

পরাজয় আসন্ন বুঝতে পেরে
মুক্তিযোদ্ধাদের দ্বারা আক্রান্ত হয়ে
নিরাপদে পালানোর জন্য
রাজাকারদের অবস্থান টের পেয়ে

১১। 'বিয়ের ব্যাপার কি আইন-মোকদ্দমা না কি?' 'বহিপীর' নাটকের এ উক্তিটি কার?

তাহেরা
খোদেজা
হকিকুল্লাহ
হাতেম আলি

১২। 'আমার পরিচয়' কবিতার শেষ চরণে কবি কীসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন?

দেশমাতৃকার
সাম্যের
শান্তির
কল্যাণের

১৩। 'দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস'-এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে?

কাঙালীর মা
সুভার মা
সর্বজয়া
মমতাদি

১৪। 'দিনের মেঘে ধান, রাতের মেঘে বান।'-কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন উপাদান?

প্রবাদ বাক্য
ডাকের কথা
খনার বচন
ছড়া গান

১৫। অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?

তিন
চার
পাঁচ
ছয়

১৬। "মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না|"- এখানে মনের দাবি বলতে কী বোঝানো হয়েছে?

খাদ্য গ্রহণ
সাহিত্যের আনন্দ
জ্ঞান অর্জন
অর্থ উপার্জন

১৭। 'জুতা আবিষ্কার' কবিতায় 'রন্ধ্র' শব্দের অর্থ কী?

থলি
কর্দম
ছিদ্র
বিছানা

১৮। আমাদের কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের ওপর নির্ভর করে?

চার
ছয়
আট
দশ

১৯। 'সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি'-চরণে কবি-মনের যে ভাব প্রকাশ পেয়েছে-
(i) অভিমান
(ii) তিরস্কার
(iii) ধিক্কার

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। 'নিয়তি' গল্পে মহারাজার কী দেখে মুগ্ধ হতে হয়?

রুচি
ক্ষমতা
সম্পদ
আভিজাত্য

২১। সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত?

নাটক
উপন্যাস
কবিতা
ছোটগল্প

২২। 'চির উন্নত মম শির'-চরণটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার কোন ভাবকে ধারণ করে?

সংগ্রামী চেতনা
অধিকার চেতনা
আত্মত্যাগী মনোভাব
কৌশলীভাব

২৩। 'ঝরনার গান' কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়?

চকোর
চাতক
বুলবুলি
শুক

২৪। 'তায়েফ' সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ?

পূর্ব
পশ্চিম
উত্তর
দক্ষিণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ।

২৫। উদ্দীপকের ভাবার্থ 'নিমগাছ' গল্পের কোন চরিত্রে প্রকাশ পেয়েছে?

লক্ষ্মী বৌ
কবি
কবিরাজ
বিজ্ঞ

২৬। উক্ত সাদৃশ্যের কারণ কী?

উপেক্ষার যন্ত্রণা
গুণের কদর
রূপের প্রশংসা
আত্মত্যাগী মনোভাব

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান।

২৭। উদ্দীপকের ভাবার্থে 'রানার' কবিতার রানারের কোন দিকটি গুরুত্ব পেয়েছে?

গতিশীলতা
সেবাপরায়ণতা
নির্ভীকতা
কর্তব্যপরায়ণতা

২৮। উক্ত গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পেয়েছে যে চরণে-
(i) কাজ নিয়েছে সে নতুন খবর আনার।
(ii) কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়।
(iii) আরো জোরে, আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়।

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গাছ-গাছালি শেকড়-বাকলসুদ্ধ সবাই গেলে, বাপ্‌রে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে।

২৯। উদ্দীপকের চেতনায় বিশ্বাসী 'বহিপীর' নাটকের কোন চরিত্র?

তাহেরা
বহিপীর
খোদেজা
হাতেম আলি

৩০। উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে প্রকাশ পেয়েছে-
(i) কুসংস্কারাচ্ছন্নতা
(ii) ধর্মভীরুতা
(iii) অনুশোচনা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii