আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?

সৈন্যদের পেয়ারা খাইয়েছে বলে
মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে
দৃঢ়চেতা স্বভাবের পরিচয় পেয়ে
গ্রামের সকলের স্নেহভাজন হওয়ায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'ব্রত তাহার পরের হিত সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।'

২। উদ্দীপকে 'রানার' কবিতার কোন বিষয়টি ফুটে ওঠেছে?

দায়িত্বশীলতা
সময়ানুবর্তিতা
উদারতা
দেশপ্রেম

৩। পাহাড়পুরের বৌদ্ধবিহার কে আবিষ্কার করেছেন?

শ্রী ধর্মপালদেব
কিংসফোর্ড
স্যার কানিংহাম
কেদার রায়

৪। "আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে।"- এখানে 'জয়বাংলার বজ্রকণ্ঠ' বলতে বোঝানো হয়েছে। বাঙালির----

সাংস্কৃতিক ঐতিহ্য ও সমৃদ্ধি।
অদম্য রাজনৈতিক প্রতিজ্ঞা।
আবহমান সংগ্রামী চেতনা।
ঐক্য ও সংহতির শক্তি।

৫। "তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল," "স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতার এই পঙ্ক্তিতে 'তরী' বলতে কী বোঝানো হয়েছে?

বাংলাদেশের স্বাধীনতা
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মঞ্চ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
রমনার রেসকোর্স ময়দান

৬। "বুকের ভেতরের চমৎকার নকশা করা রঙিন বাক্স", বুধার মধ্যে-

স্বাধীনতার স্বপ্ন তৈরি করে
দুঃখবোধ জাগিয়ে তুলে
সংগ্রামের উদ্দীপনা তৈরি করে
প্রতিশোধ পরায়ণতা তৈরি হয়

৭। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস "রাইফেল রোটি আওরাত" কার রচনা?

সেলিনা হোসেন
মাহমুদুল হক
রিজিয়া রহমান
আনোয়ার পাশা

৮। "বুঝতে পারছি, সবার বদান্যতার পরীক্ষা চলছে" হাশেমের এমন বক্তব্য প্রকাশ পেয়েছে-
(i) বহিপীর তাহেরা হাশেমের সম্পর্ক মেনে নিয়েছেন
(ii) তাহেরা বহিপীরের সঙ্গে যেতে রাজি
(iii) হাতেম আলি তাদের অসম বিয়ের সমর্থন দিচ্ছেন না

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯। "কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে" বহিপীর এ উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলেছেন?

হাশেম
তাহেরা
খোদেজা
হাতেম আলি

১০। তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে-এমন ধারণা কার?

বহিপীরের
খোদেজার
হাশেমের
হাতেম আলির

১১। ‘কপোল’ শব্দের অর্থ কী?

কপাল
যুগল
গাল
কল্যাণ

১২। সুভা কখন নদীতটে শষ্পশয্যায় লুটিয়ে পড়ে?

পূর্ণিমা রাতে
তৃতীয়া চতুর্দশীতে
শুল্কাদ্বাদশী রাতে
বিজয়া দশমীতে

১৩। "কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস?" প্রতাপের এই কথায় সুভার দুঃখ পাওয়ার কারণ কী?

অবহেলা
নিষ্ঠুরতা
বিচ্ছেদ
প্রতারণা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রিমা একজন সচেতন মা। তাঁর একমাত্র মেয়ে আনু অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি আনুকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন। বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন।

১৪। ‘বইপড়া’ প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়?

আনুকে যথার্থ শিক্ষিত করা
আনুকে সকল বিষয়ে পারদর্শী করা
আনুর জ্ঞান পরিপূর্ণ করা
আনুর পরীক্ষার ফল ভালো করা

১৫। ‘বইপড়া’ প্রবন্ধের লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে-
(i) আনু স্বশিক্ষিত হবে
(ii) নিষ্কর্মার দলভুক্ত হবে
(iii) আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে

i
ii
i ও iii
i, ii ও iii

১৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমদ এর প্রকৃত নাম কী?

হাসান ইমাম
আলী যাকের
আবদুল জব্বার
কামরুল হাসান

১৭। “শিক্ষা ও মনুষ্যত্ব” প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন-
(i) জীবসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা
(ii) মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া
(iii) অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি হওয়া-

i
ii
iii
i ও ii

১৮। ইংরেজি ভাষায় ছোটগল্পের জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে?

এইচ.জি. ওয়েলস্
এডগার অ্যালান পো
উলিয়াম শেক্সপীয়ার
সমারসেট মম

১৯। ছাগীদুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করলেন কে?

হযরত ওমর (রা.)
বিবি খাদিজা (রা.)
আবু মা'বদ
উম্মে মা'বদ

২০। সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) শত্রুর দ্বারা আক্রান্ত হলেও তাঁর মধ্যে প্রকাশ পেয়েছে
(i) অবিচল ধৈর্য
(ii) ক্ষমা করার ঔদার্য
(iii) তীক্ষ্ণ দূরদর্শিতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্দীপকটি পড়ে ২১ নং প্রশ্নের উত্তর দাও: প্রদীপ রায়ের অবস্থা এতই শোচনীয় যে, ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না। দুই সন্তান উদয় ও ঊষা স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরেই খেয়ে না খেয়ে মাঠের দিকে দেয় ফুট। গাভী ও ছাগলটি চরানো আর বিরামহীন খেলাধুলা বিকালটা বড় আনন্দের মনে হয় তাদের।

২১। প্রদীপ রায় ও "আম-আঁটি ভেঁপু" গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?

প্রবল বাস
চরম দারিদ্র্য
সামাজিক প্রেক্ষাপট
অনিশ্চিত কর্মসংস্থান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্দীপকটি পড়ে ২২ নং প্রশ্নের উত্তর দাও: প্রদীপ রায়ের অবস্থা এতই শোচনীয় যে, ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না। দুই সন্তান উদয় ও ঊষা স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরেই খেয়ে না খেয়ে মাঠের দিকে দেয় ফুট। গাভী ও ছাগলটি চরানো আর বিরামহীন খেলাধুলা বিকালটা বড় আনন্দের মনে হয় তাদের।

২২। উদ্দীপকের উদয়- ঊষা এবং "আম-আঁটি ভেঁপু" গল্পের অপু-দুর্গা উভয়ের ক্ষেত্রেই
(i) প্রেক্ষাপট অভিন্ন
(ii) দুরন্তপনা বিদ্যমান
(iii) দারিদ্র্যের ছাপ অনুপস্থিত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩। ‘রাখালী’ কাব্যের কবি কে?

কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
নির্মলেন্দু গুন
সুকান্ত ভট্টাচার্য

২৪। "কপোতাক্ষ নদ" কবিতার শেষ পঙ্ক্তি কোনটি?

জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে।
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
বঙ্গজ জনের কানে, সখে, সখা রীতে
লইছে যে নাম তব বঙ্গের সংগীতে

২৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?

রাজা
প্রজা
মাতা
সখা

২৬। "সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।"-কাদের সম্পর্কে কবি এমন মন্তব্য করেছেন?
(i) মাতৃভাষার প্রতি অবহেলা প্রদর্শনকারী
(ii) মাতৃভূমির প্রতি অনুরাগহীনদের
(iii) প্রকৃতির প্রতি অনুরক্তদের

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্দীপকটি পড়ে ২৭ নং প্রশ্নের উত্তর দাও: "এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে"

২৭। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

পল্লিজননী
সেইদিন এই মাঠ
আমার পরিচয়
জীবন-সঙ্গীত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্দীপকটি পড়ে ২৮ নং প্রশ্নের উত্তর দাও: "এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে"

২৮। উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো-
(i) পৃথিবীর অবিনশ্বর
(ii) সৌন্দর্য মানব জীবনের দুঃখ
(iii) পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়

i
ii
iii
i, ও iii

২৯। নিচের কোন পঙ্ক্তিতে "প্রবোধ দেয়া" ভাব প্রকাশ পেয়েছে?

ভাসা ভাসা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে।
সাঁক হয়ে গেল তবু আসে নাকো, আই চাই মার প্রাণ।
আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা।
বলেছে আমরা, মুসলমানের আড়ং দেখিতে নাই।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্দীপকটি পড়ে ৩০ নং প্রশ্নের উত্তর দাও : সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে? নাকি ফিরবে না?

৩০। উদ্দীপকটির সাথে কোন রচনার সাদৃশ্য রয়েছে?

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
একাত্তরের দিনগুলি
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
আমার পরিচয়