আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2022
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। সনেটের অষ্টকে কী থাকে?

স্মৃতিকাতরতা
অত্যুজ্জ্বল দেশপ্রেম।
ভাবের পরিণতি
ভাবের প্রবর্তন

২। 'আকিঞ্চন' শব্দের অর্থ কী?

আশা
দুরাশা
অনিত্য
চেষ্টা

৩। 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে?

পল্লিমাতার শাশ্বতরূপ
প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ
অপুর দুরন্ত শৈশব
ভাই-বোনের মধুর মিলন সম্পর্ক

৪। 'সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।' এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে?

সৃষ্টিকর্তা
পরম আত্মীয়স্বজনকে
ধর্ম প্রচারকদেরকে
অসাম্প্রদায়িক চেতনার মানুষকে

৫। 'দেবতার গ্রাস' কবিতাটি কার লেখা?

শামসুর রাহমানের
নির্মলেন্দু গুণের
বিষ্ণুদের
রবীন্দ্রনাথ ঠাকুরের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পাকহানাদাররা রহিমার চোখের সামনে তার একমাত্র সন্তান রাবুকে গুলি করে মেরে ফেলে। সেই থেকে রহিমা পাগলপ্রায়। রাবুর সমবয়সি কাউকে দেখলেই সে 'রাবু' ভেবে ডাকতে থাকে; কান্না জুড়ে দেয়।

৬। উদ্দীপকের 'রহিমা' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

বুধার চাচির
ফুলকলির
আতা ফুফুর
মধুর মায়ের

৭। বহিপীরের মতে সামান্য স্নেহের অভাবে কী ঘটে?

স্বামী-স্ত্রীর অমিল
শয়তানের আছর
ইবাদতের ব্যাঘাত
রুহের মৃত্যু

৮। 'মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না'-কুন্তি বুধাকে এ কথা বলেছে কেন?

পরিণতি বোঝাতে
অনুপ্রাণিত করতে
কান্না থামাতে
দেশপ্রেম জাগাতে

৯। মমতাদি নিজেকে 'বামুনদি' ডাকতে নিষেধ করেছিল কেন?

আপন হয়ে ওঠার জন্য
আত্ম-অহমিকা প্রতিষ্ঠার জন্য
অতিশয় আবেগাপ্লুত হওয়ায়
আত্মমর্যাদাবোধ থেকে

১০। ১৯৭১ সালের ২৫ মে কোন কবির জন্মজয়ন্তী ছিল?

মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ

১১। লেখক আবদুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আবদুর রহমান-

অতিশয় কর্মতৎপর
নরদানব আকৃতির
আফগান-সংস্কার মানে
ভীমসেন তুল্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাঙালি হয়েও চুমকি বাংলাভাষাকে বিকৃত করে কথা বলে। বাংলার সাথে কখনো হিন্দি মেশায়, কখনো ইংরেজি। কোনো ধর্মীয় অনুরাগ নয়; নিছক মনগড়া আধুনিকতা আর আভিজাত্যবোধের ধারণা থেকে সে এ কাজ করে।

১২। উদ্দীপকের চুমকির সাথে 'বঙ্গবাণী' কবিতায় কাদের সাদৃশ্য পাওয়া যায়?

মারফতভেদে জ্ঞানহীনদের
হিন্দুর অক্ষর হিংসাকারীদের
দেশি ভাষায় অতৃপ্তদের
আরবি-ফারসির প্রতি অনুগতদের

১৩। বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?

উপন্যাস
কবিতা
নাটক
ছোটগল্প

১৪। মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল?

সগীর আলী
মতলব মিয়া
কেষ্ট দাস
রুস্তম শেখ

১৫। রানার কাঁধে কী নিয়ে ছুটে চলে?

জানা-অজানার বোঝা
টাকার বোঝা
চিঠি আর সংবাদপত্র
আবেগ-অনুভূতি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আমানুর রশিদ অফিসের অফিস সহায়ক। সামান্য বেতনে তার সংসার চলে না। অফিসে উপরি উপার্জনের সুযোগ থাকলেও সে তা করে না। বরং অফিস শেষে দুটো বাসায় টিউশনি করে বাড়তি উপার্জন করে কোনোরকমে চলে।

১৬। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে আমানুর রশিদ হচ্ছেন-

জীবনে সোনাফলা মানুষ
আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ
ক্ষুৎ পিপাসায় কাতর মানুষ
অর্থচিন্তার নিগড়ে বন্দি মানুষ

১৭। 'পুত্র তাঁহার হুমাউন বুঝি বাঁচে না এবার আর। চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার' চরণদ্বয়ের ভাব-বাস্তবতার ইঙ্গিত ব্যক্ত হয়েছে নিচের যে চরণে, তা হলো-

ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা
কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি
আঁধারের সাথে বুঝিয়া তাহার মুরায়ে এসেছে তেল
ফোঁটায় ফোঁটায় পাতা-চোয়া জল করিছে তাহার সনে

১৮। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?

১৭৯২
১৭৯৩
১৭৯৪
১৭৯৫

১৯। নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরের বর্ণনাত্মক রচনাকে কী বলা হয়?

কাব্য
মহাকাব্য
কথিকা
চরমপত্র

২০। মুক্তিযুদ্ধের সময়ে 'জয়বাংলা' স্লোগান কীসের প্রতীক?

ঐক্য ও সংহতির
সংগ্রাম ও গ্রহণের
ত্যাগের ও মহিমার
ক্ষমার ও বিদ্রোহের

২১। 'আমি অত প্যাঁচের ধার ধারি না'-সংলাপটি কার?

তাহেরা
খোদেজা
হাতেম আলি
হাশেম আলি

২২। হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত ওমর (রা.) উন্মাদনার কারণ কী ছিল?

অন্ধবিশ্বাস
ভক্তি-শ্রদ্ধা
সাময়িক বিভ্রান্তি
আত্ম-অহমিকা

২৩। 'এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে'- এখানে ''নক্ষত্র'' বলতে বোঝানো হয়েছে-

নিমগাছের কচি পাতাগুলোকে
নিমগাছের সুন্দর রূপকে
নিমগাছের কচি ডালগুলোকে
নিমগাছের ফুলের বাহারকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পাকহানাদাররা রহিমার চোখের সামনে তার একমাত্র সন্তান রাবুকে গুলি করে মেরে ফেলে। সেই থেকে রহিমা পাগলপ্রায়। রাবুর সমবয়সি কাউকে দেখলেই সে 'রাবু' ভেবে ডাকতে থাকে; কান্না জুড়ে দেয়।

২৪। উদ্দীপকের দৃশ্যপট 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে তাৎপর্য বহন করে তা হলো-
(i) পাকবাহিনীর বর্বরতা
(ii) শহিদ জননীর যাতনা
(iii) বাঙালির আত্মত্যাগ

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

২৫। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়-
(i) জাতিকে সাহিত্যচর্চার আনন্দ বঞ্চিত করা
(ii) দুঃখ-দারিদ্রদ্র্য-সংকটপূর্ণ জীবন
(iii) পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাঙালি হয়েও চুমকি বাংলাভাষাকে বিকৃত করে কথা বলে। বাংলার সাথে কখনো হিন্দি মেশায়, কখনো ইংরেজি। কোনো ধর্মীয় অনুরাগ নয়; নিছক মনগড়া আধুনিকতা আর আভিজাত্যবোধের ধারণা থেকে সে এ কাজ করে।

২৬। চুমকির মতো যারা, তাদের প্রতি 'বঙ্গবাণী' কবিতায় প্রকাশিত হয়েছে-
(i) মারফত জ্ঞানদান
(ii) ক্ষুব্দ প্রতিক্রিয়া
(iii) দেশ ত্যাগের আহ্বান

i, ও ii
i, ও iii
ii ও iii
i, ii ও iii