আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরী কে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন?

মানসিক অসুস্থতার জন্য
শারীরিক অসুস্থতার জন্য
উচ্চ শিক্ষা অর্জনের জন্য
জ্ঞানে বড় হওয়ার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সুনীতার অভাবের সংসার। এ ঘর ও ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা-পয়সা ধার এনে কোনো রকমে জোড়া-তালি দিয়ে সংসার চালাচ্ছে। এখন পাওনাদাররা তাগাদা দিচ্ছে। তার মন চায় সে একদিকে বেরিয়ে যায়।

২। সুনীতার সাথে "আম-আঁটির ভেঁপু" গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

হরিহর
সর্বজয়া
রাধা বোষ্টম
অন্নদা রায়

৩। উদ্দীপকে "আম-আঁটির ভেঁপু" গল্পের প্রকাশিত দিক হলো-
(i) দারিদ্রের চিত্র
(ii) পারিবারিক অশান্তি
(iii) পারিবারিক দ্বন্দ্ব

i
ii
i, ii
ii, iii

৪। “তুলসি গাছ থাকলে ঘরে মশার উপদ্রব কম হয়। এর পাতা কাশির জন্য খুব উপকারী। তুলসি পাতার চা ব্যথা কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর।”- এ বক্তব্যে ‘নিমগাছ" গল্পের নিম গাছের সঙ্গে কোন দিকের মিল রয়েছে?

কল্যাণে
সৌন্দর্যে
অবহেলায়
অবয়বে

৫। মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নাই কেন?

আলো বাতাসের দীনতা
সযত্নে গুছিয়ে না রাখা
শ্রীহীনতা
সংকীর্ণতা

৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘সালেহ আহমেদ" ছদ্মনামে কে খবর পড়তেন?

কামরুল হাসান
আলমগীর কবির
হাসান ইমাম
আলী যাকের

৭। ‘কপোতাক্ষ নদ" কবিতার কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে?

সতত, হে নদ, তুমি পড় মোর মনে
বহুদেশে দেখিয়াছি বহু নদ-দলে
আর কি হে হবে দেখা? যত দিন যাবে
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে

৮। "মানুষ" কবিতায় কবি কীসের জয়গান করেছেন?

তারুণ্যের
সাম্যের
ধর্মভীরুতার
স্বার্থপরতার

৯। “পৃথিবীর এই সব গল্প বেঁচে র’বে চিরকাল” বলতে কবি কী বুঝিয়েছেন?

সভ্যতার বিনির্মাণ
মানুষের নশ্বরতা
সময় গতিশীল
প্রকৃতি চিরন্তন

১০। “ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা”- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

সন্তানের মৃত্যুর কথা মনে জাগা
বাঁচার তীব্র আকাঙ্ক্ষা
মায়ের আতঙ্কিত অবস্থা
রোগ মুক্তির লক্ষণ

১১। কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে?

পথের তৃণ
ভোরের আকাশ
রাতের তারা
কালো রাত্রি

১২। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক?

অনাথ কিশোরীর
থুথুড়ে বুড়োর
মোল্লাবাড়ির বিধবার
সাকিনা বিবির

১৩। "জয় বাংলা" স্লোগান কিসের প্রতীক?

সংহতির
সমৃদ্ধির
মুক্তির
স্বাধীনতার

১৪। ‘শ্রেষ্ঠ বিকেলের গল্প‘ কথাটিতে ১৯৭১ সালের কোন তারিখের বিকেলের কথা বলা হয়েছে?

১লা মার্চ
৭ই মার্চ
২৩শে মার্চ
২৫শে মার্চ

১৫। “আধা-পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে”- কেন?

প্রতিশোধের আকাঙ্ক্ষায়
যুদ্ধে যাওয়ার জন্য
মানুষকে বাঁচানোর তাগিদে
ঘৃণা প্রকাশ পাওয়ায়

১৬। “তোর জন্য উৎকণ্ঠায় আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম, মুক্তিযুদ্ধ”- শাহাবুদ্দিন কেন একথা বলেছিলেন?

মিলিটারির নৃশংসতার কথা ভেবে
রাজাকারদের ষড়যন্ত্রের ভয়ে
বুধার নিরাপত্তার কথা ভেবে
দায়িত্ব পালনে অক্ষমতার ভয়

১৭। “আমরা হারবো না, হারবো না
তোমার মাটির একটি কণাও ছাড়বো না
আমরা অস্ত্র হাতে যুদ্ধ করে লড়তে জানি।”- এতে বুধা চরিত্রের প্রকাশিত দিকটি হলো-
(i) আপসহীনতা
(ii) সাহসিকতা
(iii) দৃঢ়চেতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮। “আমি আপনার কোনো কথা শুনতে চাই না”- ‘বহিপীর’ নাটকে উক্তিটি কে করেছেন?

হাসেম আলি
বহিপীর
খোদেজা
তাহেরা

১৯। “শাবাশ মেয়ে তুমি”- খোদেজার এই উক্তিতে তাহেরার চরিত্রের কোন দিক প্রকাশ পেয়েছে?

মানবিকতা
সাহসিকতা
দায়িত্বপরায়ণতা
সচেতনতা

২০। “পড়াশোনা করেছি, এটা না হয় সেটা হবে”- এই উক্তিটিতে হাসেম চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে?

অপরাজেয় মানসিকতা
কর্মে একাগ্রতা
স্বাধীনচেতা মনোভাব
দৃঢ়চেতা মনোভাব

২১। "মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধে "সুমহান প্রতিশোধ" বলতে বোঝানো হয়েছে-
(i) দয়ার মনোভাব
(ii) ক্ষমাশীলতা
(iii) প্রতিশোধপরায়ণতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii