আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। বই পড়া প্রবন্ধের তৎকালীন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি?

মুখস্ত বিদ্যার চর্চায় উৎসাহিত করে
সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না
কেবল পাশ করতে উদ্বুদ্ধ করে
স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয়

২। সর্বজয়ার চিরন্তন মাতৃরূপের প্রকাশ ঘটেছে কোন উক্তিটিতে?

আজকাল চাষাদের ঘরের লক্ষী বাঁধা
ফের দ্যাখো না এই জ্বরে পড়লো বলে?
ও দুগ্‌গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন
ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই

৩। "মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলা হয়েছে কোনটিকে?

ভীত ব্যাক্তিটিকে অভয় দেয়াকে
তায়েফবাসীকে ক্ষমা করাকে
মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে
অপমানের শর্ত মেনে নেয়াকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জবের মিয়া দীর্ঘদিন ধরে একটি ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি চালায়। ঘোড়াটি এখন বুড়ো হলেও জবের মিয়া তার যত্ন নেয়। বাড়ির সবাই ঘোড়াটিকে বিক্রি করতে বললেও চাল কেনার টাকা দিয়ে গম-ভূসি এনে খাওয়ায়। বস্তুত জবের মিয়া ঘোড়াটিকে নিজের সন্তানের মতো দেখে।

৪। নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?

ডাল
বাকল
পাতা
ফুল

৫। স্কুল পড়ুয়া ছেলেটার কোন আচরণে মমতাদি কৃতার্থ হয়েছিলেন?

গালে হাত বুলিয়ে দেওয়ায়
লেবু চেয়ে খাওয়ায়
বাড়ি যেতে চাওআয়
দিদি সম্বোধন করায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ক্র্যাক প্লাটুনের অন্যতম গেরিলা যোদ্ধা আজাদ মিলিটারির হাতে ধরা পড়লে তথ্য আদায়ের জন্য তার উপর অনেক অত্যাচার করা হয়। আজাদের মা সাফিয়া বেগম রমনা থানায় ছেলের সাথে দেখা করতে এসে অত্যাচারের কথা জানতে পেরে ছেলেকে বলেন, ‘শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না।”

৬। উদ্দীপকের সাফিয়া বেগম ‘একাত্তরের দিনগুলি" রচনার কোন চরিত্রের প্রতিরূপ?

জাহানারা ইমাম
রুমী
শরীফ
মতিয়ুর রহমান

৭। পাঠকের মনে "অতৃপ্তি" কোন সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য?

ছোটগল্প
নাটক
মহাকাব্য
উপন্যাস

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। কখনো ছেলের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে যান এবং গ্রামে টাকা পাঠান। সাজ্জাদও বাবার স্বপ্নকে বুকে ধারন করে দৃঢ়চিত্তে পড়াশোনা করে এবার মেডিক্যাল-এ ভর্তি হয়।

৮। উদ্দীপকের ফজলু 'জীবন-সঙ্গীত' কবিতার কোন পঙ্ক্তির ভাবটি নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন?

করো না সুখের আশ
বাহ্যদৃশ্যে ভুলো না রে মন
হয়ে ভীত হইও না মানব
করো নিত্য নিজ কাজ

৯। উদ্দীপকের সাজ্জাদের চরিত্রে 'জীবন-সঙ্গীত' কবিতার যে শিক্ষাটি ফুটে উঠেছে, তা হলো-
(i) সংগ্রামশীলতা
(ii) সিদ্ধান্তে দৃঢ়তা
(iii) কীর্তিমানকে অনুসরণ

i
ii
i ও ii
ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিশিষ্ট শিল্পপতি মল্লিক সাহেব কোরবানির ঈদে বিশাল দুটি গরু কিনে কোরবানি দেন। কিন্তু দরিদ্ররা মাংস চাইতে এলে দারোয়ান তাদের তাড়িয়ে দেয় । বিরাট গেটের বাইরে থেকে তারা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভেতরে ঢুকাতে এবং নিজ হাতে তিনি তাদের মাঝে মাংস বিতরণ করেন।

১০। উদ্দীপকে দারোয়ানের আচরণ ‘মানুষ’ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ?

দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়ই
গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা
তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি
ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়

১১। উদ্দীপকের মল্লিক সাহেবের কাজে ‘মানুষ’ কবিতার যে প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, তা হলো-
(i) সাম্য প্রতিষ্ঠা
(ii) শ্রেণিভেদ রোধ
(iii) বর্ণপ্রথা বিলোপ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। ‘পল্লিজননী’ কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি?

ঘোর অন্ধকার
মশকের গান
হুতুমের ডাক
কুয়াশার কাফন

১৩। বুধা কার বোঝা এগিয়ে দিয়েছিল?

রানি
নোলক বুয়া
হরিকাকু
চাচি

১৪। ‘লোহার টুপি কি মানুষের মগজ খায়?’ বুধার এ কথায় প্রকাশ পেয়েছে পাকিস্তানিদের -
(i) মনুষ্যত্বহীনতা
(ii) বুদ্ধিহীনতা
(iii) অত্যাচারী মনোভাব

i
ii
i ও ii
i ও iii

১৫। বুধাকে কাজে নেয়ায় ফজু মিয়া চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?

দেশপ্রেম
করুণা
মমতা
পরোপকারিতা

১৬। ‘পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না’- উক্তিটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

সাহসিকতা
প্রতিবাদ
অবাধ্যতা
দৃঢ়তা

১৭। ‘বহিপীর’ নাটকে ‘হঠাৎ আশাতীত’ কাজ কে করেছে?

বহিপীর
হাশেম
তাহেরা
হাতেম

১৮। ‘আপনি হ্যাঁ বলেননি লজ্জায়, আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে’ – উক্তিতে হাশেম চরিত্রের কোন মনোভাব ফুটে উঠেছে?

যুক্তিবাদী
সহানুভূতি
প্রতিবাদী
পরোপকারী