আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। 'জুতা আবিষ্কার' কবিতায় উপাধি ধরা ছিল কে?

রাজা
বৈজ্ঞানিক
মন্ত্রী
চামার কুলপতি

২। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কেষ্টদাসের পরিচয় কোনটি?

সাহসী লোক
দক্ষ মাঝি
জোয়ান কৃষক
রিকশাওয়ালা

৩। 'সুভা' গল্পে সুভার জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কীসে?

বেদনায়
সৌন্দর্যে
রুদ্ররূপে
ভাষায়

৪। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?

গীতাঞ্জলি
অগ্নিবীণা
চর্যাপদ
কমলার দিঘী

৫। 'ও বুঝে যায় প্রাণহীন দৃষ্টি'-কথাটি দিয়ে 'কাকতাড়ুয়া' উপন্যাসে যা বোঝানো হয়েছে-
(i) বিবেকহীনতা
(ii) দৃষ্টিহীনতা
(iii) মনুষ্যত্বহীনতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। সনেটের অষ্টকের অন্ত্যমিল যখন 'কখ খক কখ খক' তখন ষষ্টকের অন্ত্যমিল কী হবে?

গঘ গঘ গঘ
ঘঙচ ঘঙচ
ঘঙ ঘঙ চচ
গঘ গঘ চচ

৭। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল?

বাঁশবাগান
জাবুল
নিশিন্দা
জামরুল

৮। 'কানকেটে দিয়েছি তোদের'-'সাহসী জননী বাংলা' কবিতা অনুযায়ী এখানে কী প্রকাশ পেয়েছে?

ঘৃণা
প্রতিবাদ
প্রতিরোধ
প্রতিশোধ

৯। 'অভাগীর স্বর্গ' গল্প অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতাপুরুষ অন্তরীক্ষে বসে কী করেন?

বিস্ময় প্রকাশ
আশঙ্কা প্রকাশ
প্রতিবাদ
পরিহাস

১০। 'নদীর তলে খুঁজে দেখ' 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা এ কথাটি কার প্রসঙ্গে বলেছিল?

মতিউর
আলী
কুদ্দুস
মিঠু

১১। 'তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ।' কথাটি 'নিমগাছ' গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?

কবিরাজ
কবি
বিজ্ঞ
লক্ষ্মী বউ

১২। 'মানুষ' কবিতায় ভুখারী কতদিন ধরে অভুক্ত ছিল?

তিন
পাঁচ
সাত
নয়

১৩। 'আম আঁটির ভেঁপু' গল্পে সর্বজয়ার চরিত্রে প্রকাশ পেয়েছে-
(i) বুড়ো মায়ের সন্তান শাসন
(ii) পল্লিমায়ের শাশ্বত রূপ
(iii) মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। 'হরফন মৌলা' কাকে বলে?

যে সকল রান্না করতে পারে
যে ভারী বোঝা বহন করতে পারে
যে সবসময় ঝগড়া-বচসা করে কাটায়
যে সকল কাজ করতে পারে

১৫। 'মমতাদি' প্রাণপণ চেষ্টায় কী জয় করেছে?

লজ্জা
সংকোচ
অভাব
মন

১৬। বহিপীর তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল -
(i) ধর্মীয় বিয়ের দোহাই
(ii) অসহায়ত্বের সুযোগ
(iii) হুমকি-ধামকি ও আদর-আবদার

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। 'আয়রে ভাই আয়! আমি, তুমি 'আমরা' হয়ে যাই।' কথাটিতে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চেতনার প্রতিফলন ঘটেছে?

সংগ্রামী
সম্প্রীতি
ঐক্য
বিদ্রোহী

১৮। ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে?

পাশ্চাত্য সাহিত্য
প্রাচীন সাহিত্য
সংস্কৃত সাহিত্য
পল্লি সাহিত্য

১৯। 'নিয়তি' গল্পে লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন?

কুকুরটি সব খাবার খেয়ে ফেলত বলে
গলিত মাংসের দুর্গন্ধ আসছিল বলে
সাপে কামড়েছিল বলে
কুকুরের কষ্ট সহ্য করতে না পেরে

২০। আধুনিক শিক্ষার 'কর্মনাশা স্রোত' বলতে বোঝানো হয়েছে-
(i) পরসাহিত্যের প্রতি আসক্তি
(ii) ভিনদেশি মাধ্যমে বিনোদনপ্রাপ্তিতে তৃপ্ততা
(iii) অনুদিত সাহিত্যের প্রতি আকর্ষণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১। 'বঙ্গবাণী' কবিতায় 'মারফত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

সত্যের সাধনা
মরমী সাধনা
জীবন সাধনা
নির্মল সাধনা

২২। 'জীবন সঙ্গীত' কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন?

অমরত্বের জন্য
খ্যাতির জন্য
ভবের উন্নতির জন্য
যশ অর্জনের জন্য

২৩। 'ঝরনার গান' কবিতায় ডালচিনির রং ধরার কারণ কী?

ঝলমলে অঙ্গ
জরির জাল আংরাখা
থল ঝাঁঝির মখমল
কালসারের শিং শিলানো

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দশ বছরের সিলমুনের ঘুড়ে বেড়ানো আর দুষ্টুমি করাই নিত্যদিনের কাজ। একদিন মা বকুনি দিলে সে বলে, "মা, আমায় বকিস না, আমাকে মারবি না-আমি কোনো দোষ করিনি।"

২৪। সিলমুনের কথায় 'পল্লিজননী' কবিতায় খোকার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে?

স্নেহের আবদার
স্নেহের ব্যাকুলতা
মাতৃভক্তি
বেয়াড়াপনা

২৫। উক্ত প্রকাশভঙ্গির ভিত্তি-
(i) মায়ের অসহায়ত্ব
(ii) মায়ের শাসন-বকুনি
(iii) শৈশবের দুরন্তপনা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লামিশা একটি টিয়া পাখি খাঁচায় রেখে পোষ মানাতে চেয়েছিল। আদর, যত্ন, ভালোবাসা দিলেও পাখিটি পোষ মানে না। অবশেষে পাখিটির সঙ্গী উড়ে এলে তার সাথেই লামিশা টিয়ে পাখিটিকে ছেড়ে দেয়।

২৬। উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক 'বহিপীর' নাটকের কোন চরিত্রে বিরাজমান?

বহিপীর
তাহেরা
খোদেজা
হাশেম

২৭। উক্ত চরিত্রে উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করেছে-
(i) বাস্তবজ্ঞান
(ii) দূরদর্শিতা
(iii) কূটকৌশল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাবার কষ্টার্জিত টাকায় পড়ালেখা করে রাউফুন আজ প্রকৌশলী। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে। তাই বাবার মতো দরিদ্র অন্য আত্মীয়দেরও সে সহযোগিতা করে চলেছে।

২৮। উদ্দীপকে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে রাউফুনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে?

প্রয়োজনের
অপ্রয়োজনের
উপকারের
মনোরঞ্জনের

২৯। উক্ত দিক আমাদের শেখায়-
(i) মানুষ হতে
(ii) মানবিক হতে
(iii) ধনী হতে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


এক বৃদ্ধ নারী মহানবীর (স.) চলার পথে কাঁটা পুতে রাখতো। কিছুদিন ঐ পথে কাঁটা না দেখে মহানবী (স.) বৃদ্ধার বাড়িতে গিয়ে অসুস্থ দেখে নিজ হাতে পানি পান করিয়ে তাকে সেবা করে আসেন।

৩০। উদ্দীপকের ঘটনাটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবী (স.)-এর যে বিষয়টির ইঙ্গিত করে

সুমহান প্রতিশোধ
অহিংস দায়িত্ববোধ
সেবা শুশ্রুষা
ধর্মীয় অনুভূতি