আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় করা যায়?

ঘরে
জাদুঘরে
লাইব্রেরীতে
গুহায়

২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরষ্কারে ভূষিত হন?

পথের পাঁচালী
অপরাজিত
ইছামতি
আরণ্যক

৩। "হুদায়বিয়া" হল একটি-

নগরী
উর্বর প্রদেশ
যুদ্ধক্ষেত্র
সন্ধিপত্র

৪। ‘এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে"। এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে ‘নিম গাছের’-

পাতাকে
ফুলকে
কাণ্ডকে
ডালকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ধনাঢ্য ব্যবসায়ী আমজাদ সাহেবের ছেলে বিপ্লব প্রকৃত শিক্ষা অর্জনে আগ্রহী কিন্তু অর্থলিপ্সু বাবা তা পছন্দ করেন না। তিনি চান ছেলে কোনমতে কোন একটা সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তার ব্যবসা দেখাশুনা করুক।

৫। উদ্দীপকের বিপ্লবের মানসিকতার সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো, বিপ্লব-

অন্ন চিন্তা থেকে মুক্তি পেতে চায়
মানব সত্তার ঘরে উন্নীত হতে চায়
বাইরের আলো হওয়ার সাধ পেতে চায়
মনুষ্যত্বের আহবানে সারা দিয়েছে

৬। উল্লিখিত বিষয়ের আলোকে আমজাদ সাহেব সম্পর্কে বলা যায়-
(i) তিনি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করেন
(ii) তাঁর জীবনে শিক্ষার অপ্রয়োজনীয় দিকের অনুপস্থিতি
(iii) তিনি ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ করেন না

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৭। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী বার ছিল?

সোমবার
মঙ্গলবার
বুধবার
বৃহস্পতিবার

৮। বাগান করার কার নেশা ছিল?

জামীর
রুমীর
জাহানারা ইমামের
শরীফ সাহেবের

৯। মঙ্গলকাব্যকে উপন্যাস বলা যায় না কারণ-
(i) ছন্দে রচিত তাই
(ii) গদ্যভাষায় লিখিত নয় বলে
(iii) মধ্যযুগে রচিত হওয়ায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। নাটক কয়টি পর্বে বিভক্ত?

পাঁচটি
চারটি
তিনটি
দুইটি

১১। "বিচিত্র প্রবন্ধ" গ্রন্থটি কে লিখেছেন?

রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
মোতাহের হোসেন চৌধুরী
মোহাম্মদ ওয়াজেদ আলী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পৌষের কাছাকাছি
রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো?

১২। "কপোতাক্ষ নদ" কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে?

আত্মনিবেদন
স্মৃতিকাতরতা
দেশপ্রেম
প্রকৃতিপ্রেম

১৩। উদ্দীপকের মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে?

সতত তোমার কথা ভাবি এ বিরলে
আরকি হে হবে দেখা? যতদিন যাবে
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে

১৪। "মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন" এ প্রবাদটির মূলভাবের প্রতিফলন আছে কোন চরণে?

সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে
কর যুদ্ধ বীর্যবাণ যায় যাবে যাক প্রাণ
সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা
করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়াছিল তব ধারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াতে তারে’

১৫। উদ্দীপকের বক্তব্যের সাথে ‘মানুষ’ কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে যে পঙ্ক্তিতে-
(i) ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’
(ii) ‘নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি
(iii) তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। ‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।’ -এতে প্রকাশ পেয়েছে-

প্রাকৃতিক সৌন্দর্য
প্রাকৃতির রহস্যময়তা
মানুষের স্বপ্নময়তা
প্রকৃতি শাশ্বত রূপের

১৭। "পল্লীজননী" কবিতায় ছেলে কার সাথে খেলতে চায়?

রহিমের
করিমের
আজিজের
কৃষাণ ছেলের

১৮। ‘হাড্ডিসার অনাথ কিশোরী’ কোথায় বসে আছে?

দগ্ধ ঘরে
পথের ধারে
বাস্তুভিটায়
ভগ্নস্তুপে

১৯। ‘এক সাথে আছি এক সাথে বাঁচি, আজও এক সাথে থাকবোই‘ এতে প্রকাশ পেয়েছে বাঙালি জাতির-
(i) অসাম্প্রদায়িকতা
(ii) স্বজাত্যবোধ
(iii) সাম্যবাদিতা

i
iii
ii ও iii
i, ii ও iii

২০। ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো‘ কবিতায় ‘কপালে কব্জিতে লালসালু বেঁধে কারখানা থেকে যে লোহার শ্রমিক এসেছিল’- এখানে ‘লালসালু‘ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

সংগ্রামী চেতনা
প্রতিবাদ
বিদ্রোহী
প্রতিরোধ

২১। ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’- এখানে মরণ বলতে কী বোঝানো হয়েছে?

পরাধীনতাকে
ক্ষুধাকে
হিংস্রতাকে
হিংসাকে

২২। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

শাহবাজপুর
রেশমপুর
ডেমরা
সুনামগঞ্জ

২৩। নাটকের প্রাণ কী?

কাহিনী
সংলাপ
চরিত্র
পরিবেশ

২৪। তাহেরা ও হাশেম আলি পালিয়ে গেলে বহিপীর তাদের তাড়া করতে নিষেধ করেন। এতে তার চরিত্রে প্রকাশ পায় -
(i) ধৈর্যশীলতা
(ii) বুদ্ধিমত্তার
(iii) বাস্তবজ্ঞানের

i
i ও ii
i ও iii
ii ও iii