আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
ফিন্যান্স ও ব্যাংকিং - 152

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। কোন ধরনের অর্থায়নের মূললক্ষ্য সমাজকল্যাণ?

সরকারি অর্থায়ন
ব্যবসায় অর্থায়ন
অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন

২। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়না -

মানসম্মত খাবারের দোকান
প্রাইভেট হাসপাতাল
সরকারি হাসপাতাল
বেসরকারি প্রতিষ্ঠান

৩। অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?

মজুদ মাল বন্ধকীকরণ
লিজিং
বাণিজ্যিক পত্র
প্রদেয় বিল

৪। কোনটি অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ?

ঋণপত্র ক্রয়
সাধারণ শেয়ার ক্রয়
বন্ড ক্রয়
অগ্রাধিকার শেয়ার ক্রয়

৫। প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র কোনটি?

$\left\{ \left( ১ + \frac{i}{m} \right)^m + ১ \right\} \times ১০০$
$\left\{ \left( ১ + \frac{i}{m} \right)^n + ১ \right\} \times ১০০$
$\left\{ \left( ১ + \frac{i}{m} \right)^n - ১ \right\} \times ১০০$
$\left\{ \left( ১ + \frac{i}{m} \right)^m - ১ \right\} \times ১০০$

৬। লভ্যাংশ সমতাকরণ তহবিল রাখার উদ্দেশ্য-
(i) প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা
(ii) লভ্যাংশ প্রদানে ধারাবাহিকতা রক্ষা করা
(iii) দায় পরিশোধ ক্ষমতা বৃদ্ধি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। জনাব নাফিজ ১০% হার মুনাফায় ২০,০০০ টাকা ব্যাংকে জমা রাখতে চান। ৩ বছর পর তিনি কত টাকা পাবেন?

২৬,৬১৫ টাকা
২৬,৬২০ টাকা
২৬,৬৩০ টাকা
২৬,৬৩৫ টাকা

৮। অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে-

শিল্প ব্যাংক
জনতা ব্যাংক লিমিটেড
ঢাকা ব্যাংক লিমিটেড
বাংলাদেশ ব্যাংক

৯। ব্যাংকের কোন সেবার মাধ্যমে বিদেশে তহবিল স্থানান্তর করা যায়?

ইন্টারনেট ব্যাংকিং
মোবাইল ব্যাংকিং
এসএমএস ব্যাংকিং
স্কুল ব্যাংকিং

১০। জনাব তারিক প্রতিবেশি দেশ থেকে চাল আমদানি করেন। তার এ কার্যক্রমের জন্য কোন হিসাব উপযুক্ত?

চলতি
সঞ্চয়ী
স্থায়ী
বিমা সঞ্চয়ী

১১। বিনিয়োগের মূল্য উঠা-নামার কারণে সৃষ্টি হয়-

তারল্য ঝুঁকি
সুদ হারের ঝুঁকি
আর্থিক ঝুঁকি
ব্যবসায়িক ঝুঁকি

১২। কোনটি চলতি খরচ?

কাঁচামাল ক্রয়
সম্পদের অবচয়
কারখানা ভাড়া
বিমা খরচ

১৩। বিনিয়োগকারী ভবিষ্যতে অধিক লাভবান হবেন যদি তিনি একই হারে -

সরল সুদে অর্থ জমা রাখেন
মাসিক চক্রবৃদ্ধিতে অর্থ জমা রাখেন
অধবার্ষিক চক্রবৃদ্ধিতে অর্থ জমা রাখেন
ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে অর্থ জমা রাখেন

১৪। মূলধন ব্যয় নির্ণয়ে কর সমন্বয়ের প্রয়োজন হয়-

সাধারণ শেয়ারে
ঋণের ক্ষেত্রে
অগ্রাধিকার শেয়ারে
সংরক্ষিত আয়ে

১৫। 'P' ব্যাংক ব্যবসায়ী সজিবকে ১০ লক্ষ টাকা ঋণ মঞ্জুজুর করে। উক্ত কার্যক্রমের ফলে ব্যাংকের -

আমানত বৃদ্ধি পাবে
সুদের হারের তারতম্য হবে
মুনাফা হ্রাস পাবে
বিনিময়ের মাধ্যম সৃষ্টি হবে

১৬। মুদ্রা প্রচলনের পর কোনটির প্রয়োজনীয়তা দেখা দেয়?

বিমা
ব্যাংক
অভ্যন্তরীণ বাণিজ্য
আন্তর্জাতিক বাণিজ্য

১৭। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি?

মুনাফা অর্জন
বেকারত্ব হ্রাস
জীবনযাত্রার মান উন্নয়ন
দেশের অর্থনৈতিক উন্নয়ন

১৮। সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদ ঝুঁকিমুক্ত আয়, এর প্রধান কারণ -

অধিক নিরাপদ
বিনিয়োগ ঝামেলামুক্ত
নগদায়ন সহজ
সুদের হার নির্দিষ্ট

১৯। কার্যভিত্তিক শ্রেণিকরণের অন্তর্ভুক্ত ব্যাংক কোনটি

এনজিও ব্যাংক
স্কুল ব্যাংক
বিনিময় ব্যাংক
জাতীয় ব্যাংক

২০। দাগকাটা চেকের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক?

চেকটি হারিয়ে গেলে ব্যবসায়ের ক্ষতি হয়
ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তিতে এটি অনিরাপদ
ব্যাংক হিসাবের মাধ্যমে চেকের অর্থ সংগ্রহ করতে হয়
চেকটি ব্যাংকে উপস্থাপন করলেই নগদ টাকা পাওয়া যায়

২১। সমাজের নির্দিষ্ট আয়ের জনগণের জন্য উপযোগী হিসাব কোনটি?

স্থায়ী হিসাব
সঞ্চয়ী হিসাব
ঋণ আমানত হিসাব
চলতি হিসাব

২২। কোন ক্ষেত্রে বন্ড ও ডিবেঞ্চারের মিল রয়েছে?

জামানতবিহীন বিনিয়োগের ক্ষেত্রে
মুনাফার হার উল্লেখ থাকে
কোম্পানির মালিকানা পাওয়ার সুযোগ থাকে
অগ্রাধিকার শেয়ারে রূপান্তরের সুযোগ থাকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব রিহাদ একজন চাকরিজীবী। তিনি মাসের শুরুতে বাসায় বসে তাঁর বেতন ব্যাংক হিসাবে জমা হয়েছে কি না নিশ্চিত হতে পারেন।

২৩। জনাব রিহাদের জন্য প্রযোজ্য ব্যাংকিং সেবা হলো-
(i) এসএমএস ব্যাংকিং
(ii) ইন্টারনেট ব্যাংকিং
(iii) ক্রেডিট কার্ড

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. জুয়েল এর 'X' ও 'Y' নামে দুটি প্রকল্প রয়েছে। 'X' প্রকল্প থেকে বিগত ৩ বছরের আয়ের হার হলো যথাক্রমে ১৭%, ১৮% ও ২৫%। 'Y' প্রকল্পের আদর্শ বিচ্যুতি ৮%।

২৪। 'X' প্রকল্পের গড় আয় কত?

১৫%
১৮%
২০%
২২%

২৫। উদ্দীপক অনুযায়ী-
(i) 'X' প্রকল্পের আদর্শ বিচ্যুতি ৪.৩৬%
(ii) 'Y' প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ
(iii) 'X' প্রকল্পটি চলমান রাখা উচিত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব সিহাম সৃজনী লিমিটেড কোম্পানির প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০০টি শেয়ার ক্রয় করেন। কোম্পানি প্রত্যেক বছর ১৫% হারে লভ্যাংশ দিয়ে থাকে। এ বছর উক্ত কোম্পানি ৫% নগদ ও ১০ স্টক লভ্যাংশ ঘোষণা করছে।

২৬। জনাব সিহামের বর্তমান শেয়ারের সংখ্যা হবে-

৫৩০ টি
৫৪০ টি
৫৫০ টি
৫৫৫ টি

২৭। উদ্দীপক অনুযায়ী-
(i) জনাব সিহামের শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
(ii) কোম্পানি স্থিতিশীল লভ্যাংশ নীতি অনুসরণ করে
(iii) জনাব সিহামের নগদ লভ্যাংশের পরিমাণ ২৫০ টাকা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ঢাকার মতিঝিলে অবস্থিত 'M' ব্যাংকটি সরকারের পক্ষ হয়ে দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে। তাছাড়া, এটি ব্যাংক, বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব বিস্তার করে।

২৮। উদ্দীপকের 'M' ব্যাংকটি হলো -

এনজিও ব্যাংক
বাণিজ্যিক ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক
আন্তর্জাতিক ব্যাংক

২৯। উদ্দীপকের ব্যাংকটি-
(i) দেশের বেকারত্ব হ্রাসকরণে ভূমিকা পালন করে
(ii) আন্ত ব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে
(iii) সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব ফুয়াদ একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে কাপড় আমদানি করে আলোকিত ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করেন।

৩০। আলোকিত ব্যাংক জনাব ফুয়াদকে সহায়তা করার মাধ্যম হলো-

বাণিজ্যিক পত্র
প্রত্যয় পত্র
প্রদেয় বিল
প্রাপ্য বিল