আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
ফিন্যান্স ও ব্যাংকিং - 152

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। বাংলাদেশ ব্যাংককে কত সালে কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ঘোষণা করা হয়?

১৬ ডিসেম্বর ১৯৭১
২৬ মার্চ ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭২

২। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ কোনটি?

অর্থনৈতিক উন্নয়ন
শিল্প উন্নয়ন
জনকল্যাণ
ঋণ নিয়ন্ত্রণ

৩। ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক একটি ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতাকে গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য ঋণ সরবরাহ করাকে কি বলে?

মুরাবাহা
ইজারা
মুদারাবা
মুসারাকা

৪। প্রকৃত সুদের হার নির্দেশ করে কোনটি?

AEAR
FV
PV
IRR

৫। প্রবর্তকের শেয়ার কী নামে অভিহিত?

রাইট শেয়ার
বিলম্বিত শেয়ার
বোনাস শেয়ার
অগ্রাধিকার শেয়ার

৬। বাংলাদেশ কোন পণ্য রপ্তানি করে?

খাদ্য সামগ্রী
কাঁচামাল
তৈরি পোশাক
মেশিনারিজ

৭। ট্রেজারি বিল কে ইস্যু করে?

বাণিজ্য মন্ত্রণালয়
বিমা কোম্পানি
অর্থমন্ত্রী
সরকার

৮। IMF-এর পূর্ণরূপ কী?

International Money Fund
International Monetary Fund
Internal Monetary Fund
Internal Money Fund

৯। বিলম্বিত শেয়ারের বৈশিষ্ট্য হলো
(i) সকলের পরে লভ্যাংশ পাওয়া
(ii) সকলের আগে লভ্যাংশ পাওয়া
(iii) আনুপাতিক হারে লভ্যাংশ পাওয়া

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

১০। স্টক লভ্যাংশের অপর নাম কী?

নগদ লভ্যাংশ
বোনাস লভ্যাংশ
বোনাস শেয়ার
রাইট শেয়ার

১১। বিধি-৭২ কী?

বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করার হিসাব
বিনিয়োগকৃত অর্থ তিনগুণ করার হিসাব
বিনিয়োগকৃত অর্থ বহুগুণ করার হিসাব
দ্বিগুণকৃত অর্থে বিনিয়োগের হিসাব

১২। একাধিকবার বাট্টাকরণের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কোনটি?

$PV=FV(8+\frac{i}{m})^{m \times n}$
$PV = \frac{FV}{\left(1 + \frac{i}{m}\right)^{m \cdot n}}$
$FV=\frac{PV}{(s+\frac{i}{m})^{m \times n}}$
$FV=PV(8+\frac{i}{m})^{m \times n}$

১৩। আদর্শ বিচ্যুতির বড় মান কী নির্দেশ করে?

অধিক মুনাফা
অধিক ঝুঁকি
কম বিক্রয়
কম ঝুঁকি

১৪। কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়?

সঞ্চিতি
নিট মুনাফা
আন্তঃপ্রবাহ
নগদ প্রবাহ

১৫। ARR-এর পূর্ণরূপ কী?

Annuat Rate of Return
Actual Rate of Return
Accounting Rate of Return
Accumulated Rate of Return

১৬। ১০% সুদে ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করা হলে ঋণ মূলধন ব্যয় কত?

১০,০০০ টাকা
২০,০০০ টাকা
১,৮০,০০০ টাকা
২,০০,০০০ টাকা

১৭। কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি?

গ্রিক
ল্যাটিন
ফরাসি
জার্মান

১৮। 'দ্রব্যের বিনিময়ে দ্রব্য' একে কী বলে?

Barter system
Debtor
Creditor
Sales

১৯। দেশের মুদ্রার বিনিময় হার কীসের উপর নির্ভর করে?

বৈদেশিক মোট অর্থের উপর
মোট স্বর্ণের পরিমাণের উপর
বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর
স্বর্ণ রিজার্ভের উপর

২০। কোনটির মাধ্যমে বাকিতে মালামাল ক্রয় করার সুযোগ থাকে?

ডেবিট কার্ড
ডিপিএস
এফডিআর
ক্রেডিট কার্ড

২১। 'প্রাপকের হিসাবে দেয়' কথাটি কোন চেকে লেখা থাকে?

বাহক চেকে
প্রত্যয় পত্র
হুকুম চেকে
দাগকাটা চেকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'পদ্ম' বাংলাদেশের একটি জনকল্যাণমুখী ও অমুনাফাভোগী ব্যাংক। সর্বসাধারণের মঙ্গল নিশ্চিত করা এবং অর্থনীতিকে মজবুত করাই ব্যাংকটির উদ্দেশ্য।

২২। উদ্দীপকের ব্যাংকটি কী হবে?

বাংলাদেশ ব্যাংক
অগ্রণী ব্যাংক
কৃষি ব্যাংক
সমবায় ব্যাংক

২৩। উদ্দীপকের ব্যাংকটির অন্যতম উদ্দেশ্য-
(i) মুদ্রা বাজার গঠন
(ii) মুদ্রা বাজার নিয়ন্ত্রণ
(iii) মুদ্রা বাজার পরিচালনা

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বন্ধনের কাছে ১০,০০০ টাকার একটি প্রাপ্যবিল আছে। মেয়াদ শেষ হওয়ার আগে টাকার প্রয়োজন হলে বন্ধন বিলটি ভাঙাতে ব্যাংকে যায়। ব্যাংক তাকে ৯,৮০০ টাকা দেয়।

২৪। ব্যাংক থেকে কম মূল্য পাওয়াকে কি বলে?

ব্যবসায় বাট্টাকরণ
নগদ বাট্টাকরণ
বিনিময় বিল বাট্টাকরণ
মূল্য বাট্টাকরণ

২৫। বিনিময় বিলের মেয়াদ কতদিন?

৬ মাস
৫ মাস
৪ মাস
৩ মাস

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব উশা একজন ব্যবসায়ী। তার বিনিয়োগকৃত মূলধন ২,০০,০০০ টাকা। তিনি আশা করছেন এ বছর ১৫% নিট মুনাফা করবেন। কিন্তু প্রকৃত লাভ হলো ১০%।

২৬। জনাব উশার ঝুঁকির পরিমাণ কত?

২০%
১৫%
৫%
৩%

২৭। জনাব উশার প্রকৃত লাভের পরিমাণ কত?

৫০,০০০ টাকা
৩০,০০০ টাকা
২৫,০০০ টাকা
২০,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নীল ব্যাংক লি. তার হাতে অর্থ না রেখে সম্পূর্ণ অর্থ উৎপাদনশীল খাতে ঋণদান করে। ফলে ব্যাংকটি গ্রাহক সেবা দিতে এবং সময়মত পাওনাদারের অর্থ পরিশোধে ব্যর্থ হয়। এক সময় ব্যাংকটি ক্ষতির সম্মুখীন হতে থাকে।

২৮। উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতিটি লঙ্ঘন করেছে?

তারল্য
মুনাফা
নিরাপত্তা
বিনিয়োগ

২৯। উদ্দীপকে বর্ণিত ব্যাংকটির মূলনীতি-
(i) কর্মসংস্থান সৃষ্টি
(ii) মুনাফা নীতি
(iii) তারল্য নীতি

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii