আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
ফিন্যান্স ও ব্যাংকিং - 152

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব কোনটি?

সততার পরিচয় দেওয়া
নির্দেশ প্রদান
ঋণ পরিশোধ করা
হিসাবের গোপনীয়তা রক্ষা

২। ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে নিতে হয়, কারণ-
(i) ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক
(ii) এতে ব্যবসায়িক ঝুঁকি বৃদ্ধি পায়
(iii) ঋণ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠন দেউলিয়া হতে পারে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব অলি একটি প্রকল্পে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। প্রকল্পটির মেয়াদ ১০ বছর এবং প্রতি বছর প্রকল্প থেকে ৭৫,০০০ টাকা আয় প্রত্যাশা করেন।

৩। প্রকল্পটির পে-ব্যাক সময় কত হবে?

৬ বছর
৪ বছর
৪.৫ বছর
৩ বছর

৪। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত?

বিল বাট্টাকরণ
লকার ভাড়া
আমানতের সুদ
প্রত্যায়নপত্র ইস্যু

৫। ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহের সুবিধা কোনটি?

সুদ হ্রাস
কর হ্রাস
মুনাফা বৃদ্ধি
তহবিল বৃদ্ধি

৬। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কত জন?

১২ জন
৬ জন
৪ জন
২ জন

৭। ধাতব মুদ্রার ব্যবহার সীমিত হওয়ার কারণ-
(i) ধাতুর বিকল্প ব্যবহার
(ii) ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা
(iii) ধাতব মুদ্রার দীর্ঘ স্থায়িত্ব

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। নিচের কোন প্রতিষ্ঠানটি জনগণের অনুদানে পরিচালিত হয়?

হাসপাতাল
শিশুসদন
বৃদ্ধাশ্রম
সমবায় সমিতি

৯। কোন দশকে বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয়?

৬০ দশকে
৭০ দশকে
৮০ দশকে
৯০ দশকে

১০। হিসাব খোলার মধ্য দিয়ে ব্যাংক ও গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্কের সৃষ্টি হয়?

ডেটর ক্রেডিটর
বন্ধক দাতা-গ্রহীতা
গ্রাহক প্রতিনিধি
চুক্তিবদ্ধ

১১। বাংলাদেশের জনপ্রিয় ব্যবসায় প্রতিষ্ঠান নিচের কোনটি?

অংশীদারি
পাবলিক কোঃ লিঃ
প্রাইভেট কোঃ লিঃ
সমবায় সমিতি

১২। নিচের কোন ব্যাংকিং পণ্যটি ব্যবহার করতে ব্যবহারকারীর ব্যাংক হিসাবে অর্থ জমা থাকা আবশ্যক?

ব্যাংক ড্রাফট
ডেবিট কার্ড
ক্রেডিট কার্ড
পাস বই

১৩। ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?

৪৯০ টাকা
৪৮০ টাকা
৪৭০ টাকা
৪৬০ টাকা

১৪। ব্যাংকের আয় বৃদ্ধি পায়-
(i) আমানতকারীর সুদের হার বেশি হলে
(ii) ঋণগ্রহীতার সুদের হার বেশি হলে
(iii) বৈদেশিক মুদ্রা বিক্রয় বেশি হলে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্য সংখ্যা কতটি দেশ?

১৮৭
১৮৮
১৮৯
১৯০

১৬। সুসংগঠিত মুদ্রা বাজার গঠন কোন ব্যাংকের অন্যতম উদ্দেশ্য?

বাংলাদেশ ব্যাংক
সোনালী ব্যাংক
জনতা ব্যাংক
অগ্রণী ব্যাংক

১৭। নিচের কোনটি অর্থায়নের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস।

শেয়ার
বাণিজ্যিক পত্র
প্রদেয় বিল
অবণ্টিত মুনাফা

১৮। ডিবেঞ্চারে বিনিয়োগ কারীরা-
(i) ভোটাধিকার পায় না
(ii) নির্দিষ্ট হারে আয় পায় না
(iii) কোনো জামানত রাখে না

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৯। BDBL কোন ধরনের ব্যাংক?

কৃষি ব্যাংক
শিল্প ব্যাংক
বন্ধকি ব্যাংক
বাণিজ্যিক ব্যাংক

২০। ব্যাংক কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়?

মুদ্রাক্ষীতি রোধ করে
শিল্পায়নে সহায়তা করে
আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে
ব্যাংক আমানত বৃদ্ধি করে

২১। 'X' লিঃ এর গত তিন বছরের আয়হার যথাক্রমে ১০%, ১৩% ও ১৬%। প্রতিষ্ঠাটির গড় আয় কত?

১০%
১৩%
১৬%
২৩%

২২। "রুল-৭২" কে মেয়াদ দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?

সুদের হার
ঋণের পরিমাণ
বর্তমান মূল্য
ভবিষ্যত মূল্য

২৩। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োেগ ক্ষেত্র কোনটি?

বন্ড
ডিবেঞ্চার
অগ্রাধিকার শেয়ার
সাধারণ শেয়ার

২৪। পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

ব্যবসায়িক ঝুঁকি
আর্থিক ঝুঁকি
সুদ হারের ঝুঁকি
তারল্য ঝুঁকি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ব্যবসায়ী মাসুম তার দেনাদারের নিকট হতে একটি চেক পেয়ে ব্যাংকে উপস্থাপন করেন। কিন্তু ব্যাংক উক্ত চেকের টাকা নগদ প্রদানে অপারগতা প্রকাশ করেন। দেনাদারের হিসাবে পর্যাপ্ত টাকা আছে কীনা জানতে চাইলে ব্যাংক তা জানাতে অস্বীকৃতি জানান।

২৫। উদ্দীপক অনুযায়ী ব্যাংক কোন নীতিটি অনুসরণ করে?

সাবধানতার নীতি
নিরাপত্তার নীতি
বিশ্বস্ততার নীতি
গোপনীয়তার নীতি

২৬। জনাব মাসুমের প্রাপ্ত চেকটির-
(i) ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে
(ii) বাম কোণায় আড়াআড়ি রেখাটানা আছে
(iii) নিরাপত্তা অধিক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব সানি ৩ বছর পর ২,০০,০০০ টাকা পাওয়ার আশায় ১০% সুদে ব্যাংকে টাকা জমা রাখেন। তাঁর এক আত্মীয় প্রস্তাব দিল ঐ টাকা তাঁর ব্যাংকে জমা রাখলে ৮ বছর পর দ্বিগুণ টাকা পেতেন।

২৭। জনাব সানি বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখেন?

১,৫৬,২৬৩ টাকা
১,৫৪,২৬৩ টাকা
১,৫২,২৬৩ টাকা
১,৫০,২৬৩ টাকা

২৮। জনাব সানির-
(i) সুযোগ ব্যয় ৯%
(ii) বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক
(iii) আত্মীয়ের পরামর্শ গ্রহণ করা উচিত ছিল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সুরমা ব্যাংক পদ্মা ব্যাংকের অনুমতি নিয়ে একটি শাখা খুলতে চায়, পদ্মা ব্যাংকটি সুরমা ব্যাংকের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে।

২৯। পদ্মা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?

কেন্দ্রীয় ব্যাংক
বাণিজ্যিক ব্যাংক
শিল্প ব্যাংক
বিনিয়োগ ব্যাংক

৩০। নতুন শাখা খোলার ফলে-
(i) সুরমা ব্যাংকে নতুন কর্মসংস্থান হবে
(ii) পদ্মা ব্যাংকের মুনাফা বৃদ্ধি পাবে
(iii) জন কল্যাণ সাধিত হবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii