আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মধু মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার তিন মেয়ে ও এক ছেলে। অভাবের কারণে বড় মেয়ে লায়লাকে ১২ বছর বয়সেই বিয়ে দিয়ে দেন। বাচ্চা প্রসবের সময় লায়লার মৃত্যু হয়।

১। মধু মিয়া কোন আইন ভঙ্গ করেন?

ফৌজদারী আইন
বাল্যবিবাহ আইন
দেওয়ানি আইন
মুসলিম বিবাহ আইন

২। লায়লার মৃত্যুর জন্য দায়ী-
(i) আইন না মানা
(ii) শিক্ষার অভাব
(iii) দরিদ্রতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম কী?

রাজতান্ত্রিক সরকার
সংসদীয় সরকার
রাষ্ট্রপতি শাসিত সরকার
গণতান্ত্রিক সরকার

৪। আমাদের দেশে শিক্ষার হার অন্য দেশের চেয়ে কম হওয়ার কারণ হলো-
(i) দরিদ্রতা
(ii) সচেতনতার অভাব
(iii) রাজনৈতিক অস্থিরতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫। বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কত তারিখে?

২৬ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১

৬। নিচের কোনটিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়?

ছয় দফা
এগার দফা
একুশ দফা
বাইশ দফা

৭। পাকিস্তানের কত ভাগ মানুষের মুখের ভাষা বাংলা ছিল?

৫০
৫২
৫৬
৬০

৮। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?

নয়াদিল্লি
ঢাকা
কাঠমান্ডু
ইসলামাবাদ

৯। গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটিকে?

আমলাতন্ত্রকে
রাজনৈতিক দলকে
গণমাধ্যমকে
চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে

১০। নির্বাচনের মাধ্যমে কী প্রকাশ পায়?

জনমত
জনদ্রোহ
রাজনৈতিক দল
আইন

১১। সুনাগরিকের গুণ কয়টি?

২টি
৩টি
৪টি
৫টি

১২। কোনটি আইনের বৈশিষ্ট্য?

ব্যক্তিগত
দলীয়
সার্বজনীন
বিশেষ সম্প্রদায়ের

১৩। আইন হলো কতকগুলো---এর সমষ্টি?
(i) রীতিনীতি
(ii) প্রথার
(iii) নিয়মকানুনের

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। কোন ধরনের জনমত দ্বারা পরিচালিত?

রাষ্ট্রপতিশাসিত
সংসদীয়
সমাজতান্ত্রিক
একনায়কতান্ত্রিক

১৫। বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধন করা হয়েছে?

১২
১৪
১৫
১৬

১৬। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন ধরনের?

সুপরিবর্তনীয়
দুষ্পরিবর্তনীয়
অলিখিত
লিখিত

১৭। পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?

সামাজিক বিজ্ঞান
নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
মনোবিজ্ঞান
নৃবিজ্ঞান

১৮। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেমন ছিল?

পরিপূরক
প্রতিযোগিতামূলক
সহযোগিতামূলক
অবিচ্ছেদ্য

১৯। সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের কোন ধরনের কাজ?

সেবামূলক
অর্থনৈতিক
জৈবিক
শিক্ষামূলক

২০। জাতীয় সংসদে কতজন সংসদ সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়?

৫০ জন
৬০ জন
৭০ জন
৯০ জন

২১। রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কাকে?

প্রশাসন বিভাগকে
সামরিক বিভাগকে
বিচার বিভাগকে
আইন বিভাগকে

২২। জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার হাতে থাকে?

স্পিকার
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


A → ১০ - ১৫টি গ্রাম নিয়ে গঠিত। → ৯টি ওয়ার্ড থেকে ৯ জন নির্বাচিত সদস্য। → ৩ জন নির্বাচিত মহিলা সদস্য।

২৩। 'A' স্থানে কোনটি বসবে?

ইউনিয়ন পরিষদ
উপজেলা পরিষদ
জেলা পরিষদ
পৌরসভা

২৪। উক্ত পরিষদের কাজ হলো-
(i) জন্ম ও মৃত্যু নিবন্ধন
(ii) শিল্প ও বাণিজ্যের উন্নয়ন
(iii) বিরোধ নিষ্পত্তি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সীমা যে দেশে বসবাস করে সে দেশের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়।

২৫। সীমা যে দেশে বসবাস করে সেদেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান?

গণতন্ত্র
একনায়কতন্ত্র
এককেন্দ্রিক
যুক্তরাষ্ট্রীয়

২৬। এ ধরনের সরকার ব্যবস্থায় কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে-
(i) প্রাদেশিক সরকার
(ii) আঞ্চলিক সরকার
(iii) স্থানীয় জনগণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. রহিম কাজের কারণে একসময় প্রবাসে পাড়ি জমান। তিনি প্রায় পাঁচ বছর যাবৎ আমেরিকায় অবস্থান করেন এবং পরবর্তীতে এক আমেরিকান মহিলাকে বিবাহ করে স্থায়িভাবে বসবাস শুরু করেন। তিনি মাঝে মাঝে বাবা-মাকে দেখতে দেশে আসেন।

২৭। মি. রহিম কোন পদ্ধতিতে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন?

জন্মসূত্রে
অনুমোদন সূত্রে
জন্মস্থান সূত্রে
জন্মনীতি সূত্রে

২৮। মি. রহিম আমেরিকার নাগরিকত্ব লাভ করে-
(i) রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করছেন
(ii) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন
(iii) রাজনৈতিকভাবে সচেতন হয়েছেন

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. রহমান বাংলাদেশের একটি প্রাচীন রাজনৈতিক দলের কর্মী। উক্ত রাজনৈতিক দলের জন্ম হয় ১৯৪৯ সালে।

২৯। উদ্দীপকে কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে?

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
জাসদ

৩০। বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্যসংখ্যা কতজন?

দুইজন
তিনজন
চারজন
পাঁচজন