আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড

১। সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক কে?

অ্যারিস্টটল
অধ্যাপক লাস্কি
অধ্যাপক গার্নার
জ্যা জ্যাক রুশো

২। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া নাগরিকের কোন ধরনের গুণ?

বিবেক
বুদ্ধি
ধৈর্য
আত্মসংযম

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নিশি বাবু তার পরিবারের সদস্যদের নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চায়।

৩। এটি তার কোন ধরনের অধিকারকে ইঙ্গিত করে?

নৈতিক
সামাজিক
রাজনৈতিক
অর্থনৈতিক

৪। নাগরিকের নৈতিক কর্তব্যগুলো হলো-
(i) শিক্ষিত হওয়া
(ii) রাষ্ট্রের সেবা করা
(iii) আইন-শৃঙ্খলা রক্ষা করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫। বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত?

রাজনৈতিক
সামাজিক
অর্থনৈতিক
আইনগত

৬। আইনের অন্যতম উৎস-
(i) মনীষীদের বাণী
(ii) ধর্মীয় অনুশাসন
(iii) ধর্মগ্রন্থ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। বিচারক মি. 'Z' মামলা সমাধানের জন্য কোনো উপযুক্ত আইন না পাওয়ায় নিজের বিচার-বুদ্ধি দিয়ে রায় প্রদান করেন। মি. 'Z' এর রায় প্রদান আইনের কোন উৎসকে ইঙ্গিত করে?

ধর্ম
প্রথা
আইনসভা
ন্যায়বোধ

৮। নিচের কোন দেশটিতে দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান?

ভারত
বাংলাদেশ
পাকিস্তান
সৌদিআরব

৯। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে পারে-
(i) রাষ্ট্রের স্বরূপ
(ii) সরকারের স্বরূপ
(iii) জনগণের স্বরূপ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। আলাপ-আলোচনার মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে ওঠে?

রাশিয়া
চীন
বৃটেন
যুক্তরাষ্ট্র

১১। কোন প্রশাসন তৃণমূল পর্যন্ত বিস্তৃত?

জেলা
উপজেলা
বিভাগ
মাঠ

১২। খাদ্য নিরাপত্তা অর্জনে দরকার-

খাদ্যের প্রাপ্যতা
খাদ্যের পুষ্টি
খাদ্য ক্রয়ের ক্ষমতা
সঠিক খাদ্যনীতি

১৩। দেশের প্রকৃত শাসক হলো-
(i) মন্ত্রিসভা
(ii) প্রধানমন্ত্রী
(iii) স্পিকার

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। বিরোধী দলের ভূমিকা হলো-

সরকার গঠন করা
নির্বাচনের প্রস্তুতি নেওয়া
সরকারের সমালোচনা করা
কমিটি গঠন করা

১৫। পৌরসভা এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য কোন কাজটি করে?

কুটির শিল্প স্থাপন
শিক্ষা বিস্তার
সমাজকল্যাণ
বন সংরক্ষণ

১৬। কোন পরিষদের চেয়ারম্যান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন?

ইউনিয়ন
জেলা
উপজেলা
পৌরসভা

১৭। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কীভাবে অপসারণ করা যায়?

সচিবের ক্ষমতাবলে
আন্দোলন করে
প্রশাসনিক ক্ষমতাবলে
দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থায়

১৮। মৌলিক গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেন কে?

আইয়ুব খান
ইস্কান্দার মির্জা
খাজা নাজিমুদ্দীন
মো. আলী জিন্নাহ

১৯। কোন পরিষদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই?

অর্থনৈতিক
অছি
সামাজিক
সাধারণ

২০। জাতিসংঘ প্রতিষ্ঠার মূল কারণ কোনটি?

প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা
বিশ্বের অর্থনৈতিক মুক্তি
বিশ্ব স্বাধীনতা রক্ষা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা

২১। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয় কীভাবে?

আলোচনা সাপেক্ষে
সকলের মতামতের ভিত্তিতে
সংখ্যাগরিষ্ঠের ভোটে
মহাসচিবের মতামতের ভিত্তিতে

২২। সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত?

গণতান্ত্রিক
একনায়কতান্ত্রিক
পুঁজিবাদী
স্বৈরতান্ত্রিক

২৩। কততম সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়?

একাদশ
দ্বাদশ
ত্রয়োদশ
চতুর্দশ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘X’ একটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় না থাকার কারণে রাষ্ট্রের মর্যাদা পায় না। অন্যদিকে ‘Y’ নামক দেশটি ‘X’ দেশটির ওপর প্রায়ই নির্মম অত্যাচার চালায়।

২৪। ‘X’ দেশটির মধ্যে কোনটির অভাব রয়েছে?

জনসংখ্যা
নির্দিষ্ট ভূখণ্ড
সার্বভৌমত্ব
সরকার

২৫। ‘X’ দেশটির অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী পদক্ষেপ গ্রহণ করতে হবে?

জনগণকে শিক্ষিত করতে হবে
স্বাধীনতা অর্জন করতে হবে
জনসংখ্যা কমাতে হবে
জনগণকে সচেতন করতে হবে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘A’ ও ‘B’ দুটি প্রতিবেশী রাষ্ট্র। সীমান্তের একটা জমি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ‘B’ রাষ্ট্র দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান চালিয়ে জমিটি দখল করে নেয়।

২৬। ‘B’ রাষ্ট্রের মধ্যে সংবিধানের কোন বৈশিষ্ট্য বিদ্যমান?

সুস্পষ্টতা
জরুরি প্রয়োজনে সহায়ক
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী
স্থিতিশীলতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফজর মিয়া একজন গরিব কৃষক। ১২ বছরের মেয়ে হালিমা প্রাথমিক শিক্ষা শেষ করে। অভাবের কারণে সে আর স্কুলে যেতে পারেনি। ঐ বয়সে তাকে বিয়ে দেওয়া হয়। বাচ্চা প্রসবের সময় হালিমার মৃত্যু ঘটে।

২৭। ফজর মিয়া কোন আইন ভঙ্গ করে?

ফৌজদারি
দেওয়ানি
বাল্যবিবাহ
মুসলিম বিবাহ

২৮। হালিমার মৃত্যুর জন্য দায়ী-
(i) শিক্ষার অভাব
(ii) দারিদ্র্য
(iii) সিদ্ধান্তহীনতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব জালাল মণ্ডল একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, পাকবাহিনীর এক রাতের নারকীয় হত্যাকাণ্ড এখনও বিশ্বব্যাপী নিন্দিত।

২৯। উদ্দীপকে কোন রাতের কথা বলা হয়েছে?

৭ মার্চ
১১ মার্চ
২৩ মার্চ
২৫ মার্চ

৩০। এ রাতের গণহত্যার কারণ হলো-
(i) স্বাধীনতার স্বপ্ন নস্যাৎ করা
(ii) বাঙালির মর্যাদা ক্ষুণ্ণ করা
(iii) পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii