আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গনি মিয়া একজন শিক্ষক। তিনি তার ছেলে-মেয়েকে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিষয়েও সঠিক ধারণা দিয়ে থাকেন। তার ছেলে বলে, বাবা দেশকে নিরক্ষরমুক্ত করতে চাইলে আমাদের কী করণীয় আছে। অপরদিকে মেয়েটি বলে, বাবা নিরক্ষরতা ও অজ্ঞতার কারণেই আমাদের দেশের মানুষ পুষ্টিহীনতায় ভোগে এবং অনেক শিশু মারা যায়।

১। নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে অনতিবিলম্বে যেসব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা জরুরি তা হলো-
(i) সকল বয়সের লোকদের জন্য শিক্ষার ব্যবস্থা করা
(ii) পেশাগত শিক্ষার ব্যবস্থা করা
(iii) আর্থিক সহায়তার ব্যবস্থা করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২। প্রতিদিনের খাদ্য গ্রহণে প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকায় মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, এ অবস্থায় যা করণীয় -

উচ্চ ফলনশীল ফসলের চাষ
সামাজিক নিরাপত্তা প্রদান
নারীদের তুলনায় পুরুষদের বেশি পুষ্টিকর খাবার প্রদান
সুষম খাদ্যের অভাব দূরীকরণ

৩। কমরেড মনি সিং কোন পার্টির প্রাণপুরুষ ছিলেন?

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি
জাতীয় সমাজতান্ত্রিক দল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
জাতীয় গণতান্ত্রিক দল

৪। রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি?

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা
দলীয় আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন
গঠনমূলক বিরোধিতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরা
সরকার গঠন করা

৫। পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির মাধ্যমে অঞ্চলটিতে যা গড়ে উঠেছে-

ভিন্ন প্রকৃতির স্থানীয় সরকার কাঠামো
স্থানীয় হাট-বাজার
ব্যয়বহুল পর্যটন এলাকা
খনিজ সম্পদ উত্তোলন

৬। জেনারেল আইয়ুব খানের একদশকের শাসন আমলে-
(i) বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়
(ii) পূর্ব বাংলার ধনসম্পদ পশ্চিম অংশে চলে যায়
(iii) পূর্ব বাংলার জনগণের কর্মসংস্থান হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। 'ম্যাগনাকার্টা' কী?

আইন বই
চুক্তিপত্র
অর্থবিল
অধিকার সনদ

৮। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যসংখ্যা কত ছিল?

১৪ জন
২৪ জন
৩৪ জন
৪৪ জন

৯। জন লক ছিলেন একজন-

রাজনৈতিক দার্শনিক
সামাজিক দার্শনিক
অর্থনৈতিক দার্শনিক
ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক

১০। সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য-
(i) ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা
(ii) ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা
(iii) বিচার বিভাগের কাজ পরিচালনা করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। "কমেনটরিজ অন দ্যা লজ অব ইংল্যান্ড" গ্রন্থের রচয়িতা কে?

অধ্যাপক ডাইসি
ব্লাকস্টোন
গার্নার
এরিস্টটল

১২। কল্যাণমূলক রাষ্ট্র সর্বদা স্বার্থ সংরক্ষণ করে-
(i) কৃষকদের
(ii) শ্রমিকদের
(iii) অভিজাতদের

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩। কোন শাসনব্যবস্থায় মাথা গণনা করা হয়, মেধার বিচার করা হয় না?

সমাজতান্ত্রিক
গণতান্ত্রিক
যুক্তরাষ্ট্রীয়
একনায়কতান্ত্রিক

১৪। বাংলাদেশের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?

রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন
রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন
সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন
উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ

১৫। চতুর্দশ লুই কোন দেশের রাজা ছিলেন?

ইতালি
জার্মানি
ফ্রান্স
গ্রিস

১৬। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে?

বুদ্ধি
ন্যায়বোধ
বিবেক
আত্মসংযম

১৭। পৌরনীতি আমাদের শিক্ষা দেয়-
(i) সন্তানদের শিক্ষিত করা
(ii) গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের
(iii) অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভের

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৮। মর্যাদাসম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের কী?

অভিশাপ
আশীর্বাদ
সম্পত্তি
সম্পদ

১৯। সুমন একজন সুনাগরিক হতে চায়। তাকে যে কাজটি করতে হবে-
(i) স্বজনপ্রীতি থাকতে হবে
(ii) রাষ্ট্রের প্রতি আনুগত্য
(iii) নির্বাচনে ভোট প্রদান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। "শক্তি নয়' ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি”- কার উক্তি?

টি এইচ গ্রিন
এরিস্টটল
রুশো
প্লেটো

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দশম শ্রেণির ছাত্রী এশা টেলিভিশনে সংবাদ শুনছিলেন যে বাংলাদেশের সৈন্যরা একটি আন্তর্জাতিক সংস্থার শান্তি মিশনে কাজ করে। অপর দিকে ঐ আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের সব ধরনের মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এশা শুনলেন যে, বিশ্বব্যাপী মানবিক সহায়তা করাই এ সংস্থাটির কাজ।

২১। শান্তি রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রথম কোন দেশে সেনা সদস্য প্রেরণ করেন?

সোমালিয়া
কুয়েত
সিয়েরালিওন
নামিবিয়া

২২। বর্তমান বিশ্বে উক্ত সংস্থাটির কাজ হলো-
(i) বিশ্বশান্তি রক্ষায় কাজ করে
(ii) শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করে
(iii) ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জুনায়েদ তার জন্মদিনে নানার কাছ থেকে একটি বিশেষ গ্রন্থ উপহার পেল। সে নানার কাছে জানতে পারল এই গ্রন্থের আলোকেই বাংলাদেশ পরিচালিত হয়।

২৩। জুনায়েদ তার নানার কাছে কোন গ্রন্থটি পেয়েছে?

সংবিধান
পৌরনীতি ও নাগরিকতা
রাষ্ট্রবিজ্ঞান
স্বাধীন বাংলাদেশের ইতিহাস

২৪। জুনায়েদ উক্ত গ্রন্থটি পাঠ করে জানতে পারবে-
(i) নাগরিকের অধিকার ও কর্তব্য
(ii) জনগণ ও সরকারের সম্পর্ক
(iii) শাসন ও বিচার বিভাগের গঠন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘ক’ এলাকার যুবকদল এলাকার উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করে। অত্র কমিটির সদস্যগণ গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে অজয়কে কমিটির প্রধান হিসেবে নির্বাচিত করেন। এই কমিটির লক্ষ্য হলো এলাকার উন্নয়নে বিভিন্নভাবে অর্থ বরাদ্দকরণ ও জনগণের সেবা প্রদান।

২৫। সংসদীয় সরকার ব্যবস্থায় কার নির্দেশে বাজেট প্রণয়ন ও উপস্থাপন করা হয়?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
মন্ত্রী
সচিব

২৬। উক্ত কমিটি অজয়কে কেন্দ্র করে উন্নয়নমূলক কাজ করছে। এর যথার্থ কারণ কোনটি?

প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান
একটানা দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেন না বলে।
সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলে
আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন বলে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাইছা এমন একটি দেশের নাগরিক যে দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। রাইছার দেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না।

২৭। রাইছা কোন ধরনের দেশে বাস করে?

পুঁজিবাদি
গণতান্ত্রিক
সমাজতান্ত্রিক
যুক্তরাষ্ট্রীয়

২৮। রাইছার দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে-
(i) বিরোধীদলের মত প্রকাশের ক্ষমতা নেই
(ii) নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না
(iii) উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আশিক ও কৌশিক দুই বন্ধু। আশিক কৌশিক অপেক্ষা কম মেধাবী হওয়া সত্ত্বেও ভালো চাকরি করে। কিন্তু কৌশিক বেকার। কৌশিক ভাবে তার বুঝি কোনো সুযোগ-সুবিধা লাভের অধিকার নেই, তার কোনো স্বাধীনতাও নেই।

২৯। কৌশিকের বেকারত্ব থেকে মুক্তি কোন সাম্যের অন্তর্ভুক্ত?

সামাজিক
অর্থনৈতিক
রাজনৈতিক
সাংস্কৃতিক

৩০। অনুচ্ছেদে আলোচিত স্বাধীনতা ও সাম্যের-
(i) দুটো পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত
(ii) দুটোই পরস্পরের ভিত্তিস্বরূপ
(iii) পরস্পর নির্ভরশীল ও সম্পূরক

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii