আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2021
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাংলাদেশে
নির্বাচন ব্যবস্থা
সংরক্ষিত আসনে
নির্বাচিত প্রতিনিধি
রাষ্ট্রপতি

১। উল্লিখিত চিত্রে কোন নির্বাচন পদ্ধতির প্রতিফলন ঘটেছে?

গোপন
পরোক্ষ
প্রকাশ্য
প্রত্যক্ষ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাংলাদেশে বর্তমানে এমন একটি রাজনৈতিক দল আছে, যেটি দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম দল। ১৯৪৯ সালের ২৩ জুন দলটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়।

২। উদ্দীপকে কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে?

বি এন পি
জাতীয় পার্টি
বাংলাদেশ আওয়ামী লীগ
জাসদ

৩। উক্ত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?

মুসলিম লীগ
যুক্তফ্রন্ট
আওয়ামী মুসলিম লীগ
জাতীয় সমাজতান্ত্রিক দল

৪। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?

৩৩টি
৫০টি
৩০০টি
৩৫০টি

৫। কোন দেশে রাজনৈতিক পদের অনিত্ব নেই?

ভারত
সৌদি আরব
যুক্তরাষ্ট্র
নেপাল

৬। ব্রিটিশ শাসনের গুরুত্বপূর্ণ দিক কোনটি?

ধর্মীয় সংস্কার
সাংস্কৃতিক সংস্কার
শাসনতান্ত্রিক সংস্কার
ভৌগোলিক সংস্কার

৭। 'ছয় দফার' দ্বিতীয় দফা কোনটি?

কর ও রাজস্ব
মুদ্রাব্যবস্থা
স্বায়ত্তশাসন
বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা

৮। ২০০৫ সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল?

উগান্ডা
কিউবা
কুয়েত
সৌদি আরব

৯। সংসদীয় সরকারব্যবস্থা-
(i) স্থিতিশীল
(ii) জনমত দ্বারা পরিচালিত
(iii) দায়িত্বশীল শাসনব্যবস্থা

i ও ii
ii ও iii
i, ii ও iii
ii

১০। ১৯৬৯ সালে কোন আন্দোলন সংঘটিত হয়?

ছয় দফা
গণঅভ্যুত্থান
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ

১১। কণার মা তাকে স্থানীয় শিশু পার্কে নিয়ে যায়। এটি পরিবারের কোন ধরনের কাজ?

জৈবিক
বিনোদনমূলক
মনস্তাত্ত্বিক
শিক্ষামূলক

১২। বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?

প্রত্যক্ষ ভোটে
প্রধানমন্ত্রীর নির্দেশে
পরোক্ষ ভোটে
স্পিকারের নির্দেশে

১৩। মন্ত্রিপরিষদ যে ধরনের কাজ করে থাকে-
(i) আইন প্রণয়ন
(ii) শান্তিশৃঙ্খলা রক্ষা
(iii) জনগণের নিরাপত্তা প্রদান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। 'মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা'- উক্তিটি কার?

অপেন হেম
লাঙ্কি
এরিস্টটল
গেটেল

১৫। কোনটিকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে?

অর্থনৈতিক জীবন
সামাজিক জীবন
রাজনৈতিক জীবন
নাগরিক জীবন

১৬। বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?

রাষ্ট্রপতি শাসিত সরকার
সংসদীয় সরকার
সমাজতান্ত্রিক সরকার
একনায়কতান্ত্রিক সরকার

১৭। সমাজতান্ত্রিক ব্যবস্থা রয়েছে-
(i) চীন
(ii) যুক্তরাষ্ট্র
(iii) কিউবা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮। কাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসনকার্য পরিচালিত হয়?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
বিরোধী দলীয় নেতা

১৯। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী ছিল?

রমনা পার্ক
রেসকোর্স ময়দান
ইকো পার্ক
পল্টন ময়দান

২০। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি পুলিশ কেন ছাত্রদের মিছিলে গুলি চালায়?

বাংলাকে রাষ্ট্রভাষা করায়
১৪৪ ধারা ভঙ্গ করায়
উর্দুকে রাষ্ট্রভাষা করায়
পুলিশের আদেশ অমান্য করায়

২১। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদের প্রবক্তা কে?

টি. এইচ গ্রিন
ড. গার্নার
রুশো
উইলসন

২২। স্থানীয় সরকার বলতে বোঝায়--
(i) ইউনিয়ন পরিষদ
(ii) পৌরসভা
(iii) সিটি কর্পোরেশন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩। কোনটি গণতন্ত্র বিরোধী?

পুঁজিবাদ
একনায়কতন্ত্র
আইনের শাসন
নির্বাচন

২৪। বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য?

কল্যাণমূলক রাষ্ট্র
গণতান্ত্রিক রাষ্ট্র
সমাজতান্ত্রিক রাষ্ট্র
যুক্তরাষ্ট্রীয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনগণ প্রতিনিধি

২৫। উক্ত পদ্ধতিতে বাংলাদেশে অনুষ্ঠিত হয়-- i সংসদ সদস্য নির্বাচন
(ii) রাষ্ট্রপতি নির্বাচন
(iii) ইউনিয়ন পরিষদ নির্বাচন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'ক' একটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি বিষয়ের অনুপস্থিতির কারণে রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়। 'খ' নামক রাষ্ট্রটি প্রতিনিয়ত 'ক' অঞ্চলের ঘরবাড়ি ধ্বংস করছে এবং নাগরিকদের হত্যা করছে।

২৬। 'ক'-এর কোনটির অভাব রয়েছে?

জনসংখ্যা
নির্দিষ্ট ভূখণ্ড
সরকার
সার্বভৌমত্ব

২৭। 'ক'-এর এরূপ পরিস্থিতি হতে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে হবে?

স্বাধীনতা অর্জন করতে হবে
জনগণকে শিক্ষিত করতে হবে
জনসংখ্যা কমাতে হবে
জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অভির বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেছে।

২৮। অভির বাবা একজন-

সংসদ সদস্য
সচিব
মেয়র
চেয়ারম্যান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আবিরের দেশে ঘন ঘন রাষ্ট্রীয় উন্নয়ন নীতি পরিবর্তন হয়। সরকার পরিবর্তনের সাথে নতুন নতুন নীতি গৃহীত হয়। এতে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

২৯। জাবিরের দেশে কোন রাজনৈতিক ব্যবস্থা ফুটে উঠেছে?

সমাজতান্ত্রিক
একনায়কতান্ত্রিক
গণতান্ত্রিক
রাজতান্ত্রিক

৩০। উদ্দীপকে উক্ত সমস্যা সমাধানের জন্য যেটি প্রয়োজন বলে মনে হয়--
(i) রাষ্ট্রীয় উন্নয়নের সংকল্প
(ii) বিরোধী দলের প্রতি বৈরী সম্পর্কের অবসান
(iii) স্বদেশপ্রেম

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii