আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
পদার্থবিজ্ঞান - 174

শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড

১। তড়িৎ চৌম্বক আবেশ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর কোনটি?

যান্ত্রিক শক্তি $\rightarrow$ বিদ্যুৎ শক্তি
বিদ্যুৎ শক্তি $\rightarrow$ চৌম্বক শক্তি
বিদ্যুৎ শক্তি $\rightarrow$ যান্ত্রিক শক্তি
চৌম্বক শক্তি $\rightarrow$ বিদ্যুৎ শক্তি

২। নিচের কোনটির মধ্য দিয়ে ইলেক্ট্রন মুক্তভাবে চলাচল করতে পারে?

জার্মেনিয়াম
প্লাস্টিক
কাচ
তামা

৩। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর হলে $\frac{1}{16}$ অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে?

50 বছর
200 বছর
300 বছর
400 বছর

৪। সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়-

বাস্তব
উল্টো
সোজা
বস্তু থেকে বড়

৫। থাইরয়েডের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার হয়?

কোবাল্ট-60
আয়োডিন-131
ফসফরাস-32
আয়োডিন-130

৬। নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত?

তাপ ও তাপগতি বিজ্ঞান
নিউক্লিয় পদার্থবিজ্ঞান
কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান
পারমাণবিক পদার্থবিজ্ঞান

৭। 10 পিকোমিটার = কত মিটার?

$10^{-18}m$
$10^{-13}m$
$10^{-12}m$
$10^{-11}m$

৮। নিচের কোনটির একক ভিন্ন?

প্লবতা
পীড়ন
স্থিতিস্থাপক গুণাঙ্ক
বাল্ক মডুলাস

৯। দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে-
(i) সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কম
(ii) সাম্যাবস্থা হতে যে কোনো দিকেই বিভবশক্তি বৃদ্ধি পায়
(iii) সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে কম

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। নিচের কোন বল আকর্ষণ-বিকর্ষণ দু'টোই করতে পারে?

সবল নিউক্লিয় বল
দুর্বল নিউক্লিয় বল
বিদ্যুৎ চুম্বকীয় বল
মহাকর্ষ বল

১১। একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 $ms^{-1}$ বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্যে থাকে?

10 sec
5 sec
0.4 sec
0.2 sec

১২। সংকুচিত স্প্রিংয়ের ভিতর কোন শক্তি লুকিয়ে থাকে?

যান্ত্রিক শক্তি
বিভব শক্তি
গতিশক্তি
স্প্রিং শক্তি

১৩। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা?

$MT^{-1}$
$MLT^{-2}$
$MT^{-2}$
$ML^{-2}T^{-2}$

১৪। প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

বল হ্রাস পায়
আয়তন বৃদ্ধি পায়
শক্তি বৃদ্ধি পায়
কাজ একই থাকে

১৫। উপর থেকে একটি পাথর নিচে ফেলা হলে ভূ-পৃষ্ঠে-
(i) স্থিতিশক্তি শূন্য হয়
(ii) গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
(iii) গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘটায়?

পদার্থের অবস্থার
তাপমাত্রার
গলনাঙ্কের
স্ফুটনাংকের

১৭। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 cm. মেরু হতে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর 20 cm দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা হলে তার বিবর্ধন কত হবে?

2
1.5
1
0.5

১৮। চোখের ভিতর আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?

রেটিনা
আইরিস
ডায়াফ্রাম
অ্যাকুয়াস হিউমার

১৯। একটি 25 $\mu F$ ক্যাপাসিটরে যদি $3.5\times10^{-4}C$ চার্জ দেওয়া হয়, তবে -
(i) সেখানে ইলেক্ট্রিক ফিল্ড তৈরি হবে
(ii) এর বিভব হবে 14V
(iii) সেখানে 2.45 mj শক্তি সঞ্চিত হবে

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

২০। চার্জের প্রবাহ নিচের কোনটির উপর নির্ভর করে?

বিভর পার্থক্য
পরিবাহীর রোধ
সঞ্চিত শক্তি
তড়িৎ তীব্রতা

২১। ট্রান্সফর্মারের সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা 10 গুণ করলে সেকেন্ডারি ভোল্টেজ কত গুণ হবে?

0.1
1
10
100

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২২। তরঙ্গটির বেগ কত?

$1000~ms^{-1}$
$150~ms^{-1}$
$15~ms^{-1}$
$10~ms^{-1}$

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৩। উল্লিখিত তরঙ্গের ক্ষেত্রে-
(i) কণাগুলোর দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ $90^{\circ}$
(ii) 500টি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে 5 sec সময় প্রয়োজন
(iii) মাধ্যমের কণাগুলো সংকোচন-প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৪। বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান কত?

3A
1.33A
0.75A
0.33A

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৫। বর্তনীর রোধগুলো সমান্তরালে সংযুক্ত করলে-
(i) তুল্য রোধ শ্রেণির তুল্য রোধের $\frac{1}{4}$ গুণ হবে
(ii) ফিউজটি অক্ষত থাকবে
(iii) বর্তনীর ক্ষমতা 13.5W বৃদ্ধি পাবে

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii