আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2015
পদার্থবিজ্ঞান - 174

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। কাজের মাত্রা কোনটি?

MLT⁻²
ML²T⁻²
ML²T⁻³
MLT⁻¹

২। 700 J তড়িৎ শক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর দ্বারা 40 N ওজনের একটি বস্তুকে 10m উচ্চতায় উঠানো হলো। মোটরটির কর্মদক্ষতা কত?

57.14 %
42.86 %
5.71 %
1.43 %

৩। কোনো বস্তুর বিভবশক্তি বেশি হবে, যদি-
(i) বলের মান বেশি হয়
(ii) বস্তুর ভর বৃদ্ধি পায়
(iii) বস্তুর অধিক সরণ ঘটানো হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। লোহার ঘনত্ব কোনটি?

7.80 gm/cc
13.69 gm/cc
19.30 gm/cc
2.60 gm/cc

৫। 60 kg ভরের একজন ব্যক্তির এক পায়ের তলদেশের ক্ষেত্রফল 100cm² হলে, দুই পায়ে দাঁড়ানো অবস্থায় সে কী পরিমাণ চাপ অনুভব করবে? [ঐ স্থানের g 9.8ms⁻²]

5.88 × 10⁴ Pa
2.94 × 10⁴ Pa
5.88 × 10²Pa
2.94 × 10² Pa

৬। দুই টুকরো বরফের স্পর্শতলে চাপ বৃদ্ধি করলে-
(i) বরফের গলনাংক কমে যাবে
(ii) স্পর্শতলের উষ্ণতা বৃদ্ধি পাবে
(iii) স্পর্শতলের বরফ গলে যাবে

i
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?

টেলিস্কোপ
পেরিস্কোপ
সোনার
রাডার

৮। কোনো বস্তুর ওজন তার আয়তনের দুই তৃতীয়াংশের কোনো তরলের ওজনের সমান। বস্তুটি তরলে ছেঁড়ে দিলে, বস্তুটি কি অবস্থায় থাকবে?

তরলের তলদেশে ডুবে যাবে
তরলের মাঝামাঝি অবস্থান করবে
সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে

৯। কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে ?

তরঙ্গবেগ
বিস্তার
পর্যায়কাল
দশা

১০। বাতাসে সৃষ্ট একটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 35cm হলে, এর কম্পাঙ্ক কত হবে? [বাতাসের শব্দের বেগ = 350 ms⁻¹]

10 Hz
100 Hz
1000 Hz
10, 000 Hz

১১। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?

আপাতন বিন্দু
বক্রতার কেন্দ্র
প্রধান ফোকাস
মেরু

১২। একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে তোমার প্রতিবিম্ব কীরূপ হবে?

আকারে বড় হবে
প্রতিবিম্ব অবাস্তব হবে
প্রতিবিম্ব দর্পণের আরও নিকট হবে
প্রতিবিম্ব উল্টা দেখা যাবে

১৩। নির্দিষ্ট তাপমাত্রার কোনো পরিবাহীর বিভব পার্থক্য দ্বিগুণ করলে, প্রবাহমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পাবে?

¼ গুণ
½ গুণ
2 গুণ
4 গুণ