আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
পদার্থবিজ্ঞান - 174

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। 1 fm কত মিটার?

$10^{-18}m$
$10^{-15}m$
$10^{-12}m$
$10^{-10}m$

২। নিচের কোন রাশিটি স্কেলার?

সরণ
ত্বরণ
ভরবেগ
চাপ

৩। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারটির আপেক্ষিক রোধ হবে পূর্বের-

এক চতুর্থাংশ
সমান
দ্বিগুণ
চারগুণ

৪। আমরা যে শক্তি ব্যয় করি তার কতভাগ নবায়নযোগ্য শক্তি?

$\frac{1}{8}$
$\frac{1}{2}$
$\frac{1}{4}$
$\frac{1}{5}$

৫। কম্পিউটার ব্যবহারে স্ক্রিনটি চোখ হতে কত দূরে রাখা স্বাস্থ্যসম্মত?

10-20 cm
20-30 cm
30-40 cm
50-60 cm

৬। এক জুল তাপ কত ক্যালরির সমান?

0.24
0.42
2.4
4.2

৭। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ 5 cm, ভার্নিয়ার সমপাতন 7 পাওয়া গেলো। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm। দণ্ডটির দৈর্ঘ্য কত?

5.0007 cm
5.007 cm
5.07 cm
5.7 cm

৮। নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন?

সরণ ও বেগ
ত্বরণ ও মন্দন
বেগ ও ত্বরণ
সরণ ও দ্রুতি

৯। নিচের কোন সম্পর্কটি সঠিক?

$3\alpha=2\beta=\gamma$
$Q=mSC$
$gT^{2}=4\pi^{2}l$
$\rho A=RL$

১০। নিচের কোনটিতে আলোর প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি?

শূন্য মাধ্যম
পানি
বায়ু
কাঁচ

১১। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে?

আলোক তরঙ্গ
বেতার তরঙ্গ
শব্দ তরঙ্গ
পানির তরঙ্গ

১২। চোখের ভিতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?

আইরিশ
চক্ষুলেন্স
রেটিনা
কর্নিয়া

১৩। নিচের কোন প্রতীকটি npn ট্রানজিস্টরকে নির্দেশ করে?

১৪। তরঙ্গস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত?

$\frac{\lambda}{4}$
$\frac{\lambda}{2}$
$\frac{2\lambda}{3}$
$\lambda$

১৫। সমতল আয়নায় সৃষ্ট বিম্ব অসদ ও -
(i) সোজা
(ii) খর্বিত
(iii) বিবর্ধিত

i
ii
iii
i ও iii

১৬। নিরাপদ পানির ঘনত্ব $1000~kgm^{-3}$ এবং তোমার দেহের ঘনত্ব $985~kgm^{-3}$ হলে ঐ পানিতে সাঁতার কাটার সময় তোমার শরীরের কত শতাংশ ভাসবে?

0.985%
1.5%
98.5%
99.02%

১৭। একটি $75\mu F$ এর ক্যাপাসিটর $220V$ বিভব পার্থক্যে যুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত হবে?

$2.93\times10^{5}C$
$1.65\times10^{4}C$
$1.65\times10^{-2}C$
$3.40\times10^{-6}C$

১৮। পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

আলট্রাসনোগ্রাফি
এন্ডোস্কোপি
ইসিজি
ইটিটি

১৯। কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?

ইলেকট্রোস্কোপ
ভ্যান ডি গ্রাফ মেশিন
ক্যাপাসিটর
জেনারেটর

২০। একটি বাল্বের গায়ে 23W-220V লেখা আছে। বাল্বটির রোধ কত?

$2.10\times10^{3}\Omega$
$5.06\times10^{3}\Omega$
$4.15\times10^{-1}\Omega$
$4.75\times10^{-4}\Omega$

২১। তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি?

তড়িৎ মোটর
ট্রান্সফর্মার
ডায়োড
ট্রানজিস্টর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দুইটি বস্তু A ও B পৃথিবীপৃষ্ঠে 3m ব্যবধানে রাখা আছে। এদের ভর যথাক্রমে 1kg ও 500g। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান $1.63~ms^{-2}$।

২২। চন্দ্রপৃষ্ঠে A বস্তুটির ওজন কত?

0.815 N
4.9 N
8.15 N
815 N

২৩। A ও B এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত?

$3\times10^{-9}N$
$3.7\times10^{-10}N$
$3.7\times10^{-11}N$
$3.7\times10^{-12}N$

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


$25^{\circ}C$ তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সে.মি.। সার্বজনীন গ্যাস ধ্রুবক $R=8.314JK^{-1}mol^{-1}$।

২৪। উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ সহগ-
(i) পরম তাপমাত্রার বিপরীত
(ii) এর মান $8.314~JK^{-1}mol^{-1}$
(iii) এর এসআই একক $K^{-1}$

i
i ও ii
i ও iii
ii ও iii

২৫। উদ্দীপকের গ্যাসীয় পদার্থের চাপ কত?

$2.48\times10^{1}atm$
$2.45\times10^{2}atm$
$2.07\times10^{6}atm$
$2.48\times10^{7}atm$