আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - 154

শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড

১। ই-পাব (EPUB) ফরম্যাটে প্রকাশিত ই-বুকের সুবিধা হলো-
(i) কুইজে অংশগ্রহণ
(ii) নিজের নোট লেখা
(iii) শব্দের অর্থ জানা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২। নিচের কোনটি ভাইরাস?

CMH
SIN
CIH
AVG

৩। একাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে?

দুই
তিন
চার
পাঁচ

৪। ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?

Word Processor
Power Point
Adobe Photoshop
Adobe Illustrator

৫। ফটোশপে ফেদার ঘরে ২০ টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে?

৪০
১০
২০

৬। রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করার ফলে-
(i) যন্ত্রটি ঠিকভাবে কাজ করে না
(ii) যন্ত্রটি ধীরগতি হয়ে যায়
(iii) প্রসেসর নষ্ট হয়ে যায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। Bullets and Number কোন মেনুতে থাকে?

HOME
INSERT
VIEW
FILE

৮। ওয়ার্ড ২০০৭ চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হলো-

ডকুমেন্ট আইকন
সেইভ আইকন
অফিস বাটন
হোম বাটন

৯। WWW এর জনক কে?

Bill Gates
Sir Timothy John Berners-Lee
Mark Zuckerberg
Ramond Samuel Tomlinson

১০। একুশ শতকের সম্পদ কোনটি?

জ্ঞান
সাধারণ মানুষ
শক্তি
আন্তর্জাতিকতা

১১। বাংলাদেশের সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়?

এটিএম সেবা
মোবাইল ব্যাংকিং
ই-কমার্স
ই-এমটিএস

১২। হার্টের রোগী সনি সাহেব পরিসেবাসমূহের বিল পরিশোধ করতে পারছেন না। তার জন্য কোন সেবাটি প্রযোজ্য?

ই-স্বাস্থ্য সেবা
ই-গভর্ন্যান্স
ই-সার্ভিস
ই-কমার্স

১৩। সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?

১৪। এডোবি ইলাস্ট্রেটরে "লিডিং" বলতে বোঝায়-

অবজেক্টের প্রান্ত রেখা বা লাইনকে
লাইনগুলোর উপর-নিচের রেখা
লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে
একটি মাত্র রেখাংশ বা সেগমেন্টকে

১৫। কার্টুন কী?

ছবি
এনিমেশন
ব্লগ
ভিডিও

১৬। অনেক জনবল বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানে DBMS কাজ করে-
(i) আয়কর হিসাব ও বিশ্লেষণে
(ii) ডেটার অনুলিপি রোধ করে
(iii) ব্যক্তিগত নথি তৈরিতে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। ওপাসিটি অর্থ কী?

রঙের পরিবর্তন
রঙের গাঢ়ত্ব
হালকা রং
রং মেশানো

১৮। ডেটাবেজ প্রোগামে Salary ঘরে কোন Data Type হবে?

Text
Memo
Number
Currency

১৯। ডেটাবেজ প্রোগ্রামে একই সারির কয়েকটি ফিল্ড মিলে হয় -

DBMS
Record
Table
Sheet

২০। ডেটাবেজ ফাইল বা ডকুমেন্টকে নানাভাবে উপস্থাপন করাকে বলা হয়-

টেবিল
রেকর্ড
কুয়েরি
রিপোর্ট

২১। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়?

ক্যাশ মেমরিতে
র‍্যামে
রমে
হার্ডডিস্কে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আফরিন ১০ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মহোদয় তাকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি প্রেজেন্টশন তৈরি করতে বললেন। আফরিন তার স্লাইডে অনেকগুলি ছবি যুক্ত করে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইড প্রদর্শন করল।

২২। আফরিনের শেষ কাজটি করার সঠিক পদ্ধতি কোনটি?

Animations → Background style → Entrance
Animations → Custom Animation → Add Effect
Animations → Background style → Add Effect
Custom Animation → Animations → Add Effect

২৩। আফরনির তার কাজটি আকর্ষণীয় করার জন্য-
(i) ছবিগুলো সিলেক্ট করল
(ii) blinds, fly in, diamond ইত্যাদি পছন্দমত ইফেক্ট ব্যবহার করল
(iii) "Apply to all' অপশন ব্যবহার করল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


  A B C D E F
1 নাম বেসিক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কল্যাণ তহবিল নিট প্রাপ্য
2 আব্দুর রহমান ২,২০০০ ৪০% ১৫০০ ১০০ ?
3            

২৪। আব্দুর রহমান সাহেবের বাড়ি ভাড়া বের করার সূত্র কোনটি?

$=B2:C2\%$
$=B2^{*}C2\%$
$=B2/C2$
$B2^{*}C2\%$

২৫। "?" স্থানের জন্য প্রযোজ্য সূত্র- i.=B2+C2+D2+E2 ii. Sum (B2: E2) iii Product (B2*E2)

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii