আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
অর্থনীতি - 141

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

১। ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয় কোন অর্থব্যবস্থায়?

ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
মিশ্র অর্থব্যবস্থা
ইসলামি অর্থব্যবস্থা

২। অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

২টি
৩টি
৪ টি
৫টি

৩। প্রাণীজ সম্পদের প্রয়োজন হয়-
(i) আমাদের পুষ্টির চাহিদা পুরণে
(ii) চামড়া শিল্পের কাঁচামালের যোগানে
(iii) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে কোন ধরনের উপযোগ বাড়ে?

রূপগত উপযোগ
স্থানগত উপযোগ
সেবাগত উপযোগ
মালিকানাগত উপযোগ

৫। নিচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য?

নিকট পরিবর্তক দ্রব্য নেই
বাহ্যিক প্রভাব নেই
দ্রব্যের একক সমজাতীয়
শিল্পে ফার্মের অবাধ প্রবেশ

৬। ভোগের জন্য দ্রব্যের একক একের পর এক বাড়লে প্রান্তিক উপযোগের কী ঘটে?

কোনো পরিবর্তন হয় না
হ্রাসমান হয়
ক্রমবর্ধমান হয়
সমহারে বাড়ে

৭। বাংলাদেশের বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমের মূল লক্ষ্য কোনটি?

ক্ষুদ্র ঋণ বিতরণ
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ
দারিদ্র্য দূরীকরণ
নারী উন্নয়ন

৮। কোন আমানতে সুদ দেওয়া হয় না?

সঞ্চয়ী
মেয়াদি
স্থায়ী
চলতি

৯। আবগারি শুল্ক ধার্য করা হয়-
(i) দেশের ভিতরে উৎপাদিত দ্রব্যের উপর
(ii) দেশের ভিতরে ব্যবহৃত দ্রব্যের উপর
(iii) ক্ষতিকর দ্রব্যের উপর

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। সখিনা ঢাকার খিলগাঁ এলাকায় বিশ্ব রোডের বস্তিতে বসবাস করে। তাকে ঋণদানের জন্য বিশেষায়িত সংস্থা কোনটি?

স্বনির্ভর বাংলাদেশ
শক্তি ফাউন্ডেশন
ব্র্যাক
আশা

১১। শিল্প খাতের দ্রুত বিকাশের ফলে-
(i) জাতীয় আয় বৃদ্ধি পাবে
(ii) বাণিজ্য ঘাটতি দূর হবে
(iii) কৃষিতে উৎপাদন হ্রাস পাবে।

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। সরকারের করবহির্ভূত রাজস্বের উৎস কোনটি?

সম্পূরক শুল্ক
নন-জুডিশিয়ান স্ট্যাম্প
VAT
টোল ও লেভি

১৩। বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

জামালপুর
দিনাজপুর
রংপুর
বগুড়া

১৪। মরুভূমির বালু অর্থনীতিতে সম্পদ নয় কেন?

প্রাচুর্যতার জন্য
হস্তান্তর যোগ্যতার জন্য
বাহ্যিকতার জন্য
উপযোগের অভাবে

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

১৫। চিত্রে ভারসাম্য দাম ও পরিমাণ কত?

১২ টাকা ও ৮ একক
১৮ টাকা ও ৮ একক
১২ টাকা ও ১০ একক
৬ টাকা ও ১২ একক

১৬। মিশ্র অর্থব্যবস্থা উন্নত অর্থব্যবস্থা হিসেবে গণ্য হয় কেন?

সর্বোচ্চ মুনাফা অর্জনের সুযোগ থাকে
উৎপাদন ও বণ্টনে সরকারি ও বেসরকারি উদ্যোগের উপস্থিতি
আয় বৈষম্যের তারতম্য কম
স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান

১৭। বাজার ভারসাম্যের শর্ত হল কোনটি?

চাহিদা = যোগান
চাহিদা < যোগান
চাহিদা > যোগান
যোগান > চাহিদা

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

১৮। উদ্দীপক চিত্রে শ্রমের নিয়োগ কত হলে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়েই হ্রাস পেতে থাকে?

২ শ্রম ঘণ্টা
৩ শ্রম ঘণ্টা
৪ শ্রম ঘণ্টা
৫ শ্রম ঘণ্ট

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

১৯। উদ্দীপক চিত্রে-
(i) গড় উৎপাদন 'E' বিন্দুতে সর্বোচ্চ এবং গড় ও প্রান্তিক উৎপাদন সমান
(ii) 'Q' বিন্দুতে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ থাকে
(iii) 'E' বিন্দুর পর গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়?

১ মাস
১ বছর
৫ বছর
১২ বছর

২১। মানব সম্পদ উন্নয়নের জন্য কোনটি বেশি প্রয়োজন?

শিক্ষা
পরিকল্পনা
জন স্বাস্থ্যের উন্নয়ন
অবকাঠামে উন্নয়ন

২২। গ্রামীণ ব্যাংকের ঋণদান কর্মসূচীর ফলে-
(i) ভূমিহীন দরিদ্র কৃষক সহজ শর্তে ঋণ পায়
(ii) বেকার জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি
(iii) স্বল্প জামানতের ভিত্তিতে প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩। সকালের কাঁচা বাজার কী ধরনের বাজার?

দীর্ঘকালীন
স্বল্পকালীন
অতি দীর্ঘকালীন
অতি স্বল্পকালীন

২৪। কোনটি উৎপাদিত সম্পদ?

খনিজ সম্পদ
সাংগঠনিক ক্ষমতা
শারীরিক যোগ্যতা
শিক্ষা প্রতিষ্ঠান

২৫। নিচের কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য?

বিকাশমান শিল্প
কারিগরি জ্ঞান
ভূমি ও প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার
প্রতিকূল বাণিজ্য শর্ত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আলফা কোম্পানির মালিক তার শ্রমিকদের মধ্যে ঘোষণা দিলেন, কোনো শ্রমিক নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত শ্রম দিলে বছরে দুটি ইনক্রিমেন্ট দেয়া হবে। এতে শ্রমিকদের কাজের উৎসাহ ও আনন্দ বেড়ে গেল।

২৬। আলফা কোম্পানির মালিকের ঘোষণাটি অর্থনীতির মৌলিক নীতির কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?

মানুষকে পেতে হলে ছাড়তে হয়
বাণিজ্যে সবাই উপকৃত হয়
সুযোগ ব্যয়
মানুষ প্রণোদনায় সাড়া দেয়

২৭। আলফা কোম্পানির মালিকের উক্ত পদক্ষেপের ফলে-
(i) উৎপাদন বাড়বে
(ii) শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে
(iii) শ্রমিকের গড় উৎপাদন স্থির থাকবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দীপা দোকানে যেয়ে ৩০ টাকা দিয়ে ১ম বার্গারটি কিনে খেল। এরপর সে ২য় বার্গারটি কিনতে ২৫ টাকা ব্যয় করল। সবশেষ বার্গারটি কিনতে দীপা ২০ টাকা ব্যয় করল।

২৮। দীপার মোট উপযোগ ক্রমান্বয়ে কী হয়?

স্থির থাকলো
শূন্য হলো
বৃদ্ধি পেলো
হ্রাস পেলো

২৯। উদ্দীপকে মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক হলো-

মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমতে থাকে
মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ স্থির থাকে
মোট উপযোগ উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ সর্বাধিক হয়
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমহারে বৃদ্ধি পায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মুনা তার ব্যবসার অর্থ ব্যাংকে এমনভাবে রেখেছে যাতে সে ইচ্ছা করলেই টাকা ওঠাতে পারে।

৩০। মুনার আমানতের হিসাবের নাম কী?

সঞ্চয়ী
স্থায়ী
চলতি
মেয়াদি