আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
হিসাববিজ্ঞান - 146

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

ব্যবস্থাপক
পাওনাদার
দেনাদার
সরকার

২। মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি?

হাসপাতাল
স্কুল
কলেজ
দোকান

৩। $A=L+(C+R-Ex~D)$ সমীকরণটির R উপাদানটি নির্দেশ করে-

মূলধন
উত্তোলন
আয়
ব্যয়

৪। নিচের কোনটি লেনদেন?

আসনার নিকট হতে ৩০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
মিনহাজকে মাসিক ২০,০০০ টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ
মালিকের ব্যক্তিগত অর্থ হতে ২,০০০ টাকা চুরি হয়েছে
জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা

৫। হিসাব সমীকরণ হচ্ছে-
(i) $A=L+E$
(ii) $A-L=E$
(iii) $A-E=L$

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। "প্রাপ্য বিল" কোন শ্রেণির হিসাব?

মালিকানা স্বত্ব
ব্যয়
দায়
সম্পদ

৭। একই শ্রেণিভুক্ত হিসাবগুলো-
(i) আসবাবপত্র
(ii) হাতে নগদ
(iii) ব্যাংক জমাতিরিক্ত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। মূলধনজাতীয় ব্যয় কোনটি?

পণ্য ক্রয়
মনিহারি
ভাড়া প্রদান
জমি ক্রয়

৯। ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ-

মূলধনজাতীয় ব্যয়
মূলধনজাতীয় প্রাপ্তি
বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
মূলধনজাতীয় আয়

১০। কোনটি ক্রয়ের জন্য 'অফিস সাপ্লাইজ' ডেবিট হবে?

কম্পিউটার
ঘড়ি
আলমারি
প্রিন্টার

১১। বিশেষ জাবেদা হল-
(i) ক্রয় ফেরত বই
(ii) বিক্রয় ফেরত বই
(iii) সমন্বয় জাবেদা বই

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। কিবরিয়া হতে পণ্য ক্রয়। এর সঠিক জাবেদা কোনটি?

কিবরিয়া হিসাব ডে. ক্রয় হিসাব ক্রে.
ক্রয় হিসাব ডে. নগদান হিসাব ক্রে.
ক্রয় হিসাব ডে. কিবরিয়া হিসাব ক্রে.
কিবরিয়া হিসাব ডে. নগদান হিসাব ক্রে.

১৩। খতিয়ান হিসাবের –
(i) প্রধান বই
(ii) পাকা বই
(iii) স্থায়ী বই

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। মালিকানা স্বত্ব হিসাবসমূহ সর্বদা কোন জের প্রকাশ করে?

ডেবিট জের
ক্রেডিট জের
প্রারম্ভিক জের
সমাপনী জের

১৫। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়-

আসবাবপত্র বিক্রয়
পাওনা আদায়
ঋণ পারশোধ
পণ্য বিক্রয়

১৬। কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

মজুরি
বিজ্ঞাপন
ভাড়া
উপভাড়া

১৭। জমি ক্রয় ৫০,০০০ টাকা, ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। এ ক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে?

নীতিগত ভুল
পরিপূরক ভুল
লেখার ভুল
বে-দাখিলার ভুল

১৮। রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে-

ব্যাংক চার্জ
ব্যাংক জমার সুদ
বেতন
রপ্তানি শুল্ক

১৯। কোনটি বিক্রীত পণ্যের বায় অন্তর্ভুক্ত হবে?

আমদানি শুল্ক
রপ্তানি শুল্ক
বিক্রয় পরিবহণ
ব্যাংক চার্জ

২০। 'দেনাদার' আর্থিক অবস্থার বিবরণীতে কোন অংশে থাকে?

স্থায়ী সম্পদ
চলতি সম্পদ
চলতি দায়
দীর্ঘমেয়াদি দায়

২১। উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বুঝায়?

প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি
মুখ্য ব্যয় কারখানা উপরিব্যয়
প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়
মোট ব্যয় - প্রত্যাশিত মুনাফা

২২। কোনটি প্রশাসনিক উপরিব্যয়?

কারখানা ভাড়া
বিক্রয় পরিবহণ
বিজ্ঞাপন খরচ
আইন খরচ

২৩। পরিবারের স্থায়ী সম্পদ কোনটি?

নগদ অর্থ
তৈজসপত্র
ব্যাংক ব্যালেন্স
দেনাদার

২৪। আয়-ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়-
(i) মূলধনজাতীয় প্রাপ্তি
(ii) মুনাফাজাতীয় আয়
(iii) মুনাফাজাতীয় ব্যয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


হাসান ট্রেডার্স এর ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল:
যন্ত্রপাতি ৫০,০০০ টাকা, দালানকোঠা ১,০০,০০০ টাকা, নগদ ৪০,০০০ টাকা, বেতন ২০,০০০, প্রাপ্ত সুদ ৩০,০০০, আয়কর ১০,০০০ টাকা, মূলধন ২,০০,০০০ টাকা।

২৫। হাসান ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত?

১,৯০,০০০ টাকা
২,৩০,০০০ টাকা
২,৮০,০০০ টাকা
২,৯০,০০০ টাকা

২৬। হাসান ট্রেডার্সের মালিকানা স্বত্বের পরিমাণ কত হবে?

৯০,০০০ টাকা
১,০০,০০০ টাকা
১,৯০,০০০ টাকা
২,০০,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লিজা স্টোর ২০২৪ সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
জানুয়ারি ১ চেকের মাধ্যমে পণ্য ক্রয় ৮,০০০ টাকা
"৫ ব্যাংকে জমা দেওয়া হল ১০,০০০ টাকা
"১০ ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা
"৩০ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা

২৭। লিজা স্টোরের মোট কন্ট্রাএন্ট্রির পরিমাণ নির্ণয় কর।

৮,০০০ টাকা
১৫,০০০ টাকা
২০,০০০ টাকা
৩০,০০০ টাকা

২৮। লিজা স্টোরের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত?

৮,০০০ টাকা
১০,০০০ টাকা
১২,০০০ টাকা
১৫,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মোট মুনাফা ৭০,০০০ টাকা, বেতন ১০,০০০ টাকা, ভাড়া ৫,০০০ টাকা, প্রাপ্ত কমিশন ১,০০০ টাকা, ঋণ পত্রের সুদ ৫০০ টাকা, মূলধন ২,০০,০০০ টাকা।

২৯। পরিচালন মুনাফার পরিমাণ কত?

৫৫,০০০ টাকা
৬০,০০০ টাকা
৭০,০০০ টাকা
৮০,০০০ টাকা

৩০। মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর।

২,০০,০০০ টাকা
২,১০,০০০ টাকা
২,৫৫,৫০০ টাকা
২,৭০,০০০ টাকা