আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা - 112

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তপু বিদ্যা শিক্ষা শেষে বাড়িতে আসে। তার পিতা সেই উপলক্ষে একটি সংস্কার পালন করে। অপরদিকে ধীরেন বাবু তার কন্যা রীতাকে নতুন কাপড় ও অলংকার দ্বারা সাজিয়ে প্রতিবেশীদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। করে অনুষ্ঠানটি ছিল রীতার জীবনে বিশেষ দিন।

১। তপুর জন্য তার পিতা কোন সংস্কারটি পালন করে?

জাতকর্ম
নামকরণ
অন্নপ্রাশন
সমাবর্তন

২। রীতার জীবনে বিশেষ অনুষ্ঠানের গুরুত্ব হলো-
(i) পুরুষ সন্তানের পিতা হয়ে লাভ করে পিতৃত্ব
(ii) নারী মাতা হয়ে লাভ করে মাতৃত্ব
(iii) মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয়।

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিজন এমন একটি আসন অনুশীলন করে। অনুশীলনরত অবস্থায় তার শরীর গাছের মত দেখায়। অন্যদিকে তার বোন সুমিতা শরীরের গঠন ঠিক রাখার জন্য নিয়মিত একটি আসন অনুশীলন করে উপকৃত হয়।

৩। বিজন কোন আসন অনুশীলন করে?

হলাসন
গরুড়াসন
অর্ধকূর্মাসন
বৃক্ষাসন

৪। সুমিতার অনুশীলনকৃত আসনের মাধ্যমে-
(i) বৃক্ক সবল হয়
(ii) পায়ের পেশিতে খিল ধরা রোধ হয়
(iii) ব্রহ্মাচর্য পালন করা সহজ হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫। 'পূজা' শব্দের অর্থ কী?

প্রশংসা করা
ত্যাগ করা
গ্রহণ করা
অর্পণ করা

৬। পবিত্র স্থান ভ্রমণের মাধ্যমে-
(i) পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়
(ii) মনে শান্তি আসে
(iii) দুঃখ-দুর্দশা দূর হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। আমরা কোন পূজার মাধ্যমে জীবনদায়ী বৃক্ষের পূজা করি?

কুমারী পূজা
সন্ধি পূজা
নব পত্রিকা পূজা
নবমী বিহিত পূজা

৮। নৃযজ্ঞ বলতে বোঝায়-

ভগবানের সেবা
পাখিদের সেবা
অতিথি সেবা
মা-বাবার সেবা

৯। কততম মাসে পুত্রের অন্নপ্রাশন হয়?

পঞ্চম
ষষ্ঠ
সপ্তম
অষ্টম

১০। সন্ন্যাস জীবনে সন্ন্যাসী-
(i) অতীতের কথা ভুলে যান
(ii) ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন
(iii) কর্মফলাসক্তি গ্রহণ করেন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। ধর্মের বিশেষ লক্ষণ কয়টি?

দশটি
আটটি
ছয়টি
চারটি

১২। অশৌচ পালনের ফলে-
(i) মন ধীরে ধীরে স্থির হয়
(ii) মনে শান্তি ফিরে আসে
(iii) মন শোকে আচ্ছন্ন হয়

iii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩। স্বামীজীর ধর্ম সম্পর্কিত বক্তব্য হলো-

আগে খাদ্য পরে ধর্ম
পৈতা জাতিভেদের চিহ্ন
আন্তরিক হলে সব ধর্মের ভিতর ঈশ্বরকে পাওয়া যায়
ব্রহ্ম সত্য: জগৎ মিথ্যা

১৪। "দেহ শুদ্ধিকরণ" অনুষ্ঠান হলো-

সিঁথিতে বিবাহ চিহ্ন
সাতপাকে বাঁধা
গায়ে হলুদ
মালা বদল

১৫। রুপাদেবী ধনী পরিবারের পুত্রবধূ হয়েও ধন সম্পদের উপর তার কোন লোভ নেই। সর্বদা শ্রীকৃষ্ণের নাম-গান নিয়ে ব্যস্ত থাকে। রুপাদেবীর চরিত্রে কোন মহিয়সী নারীর মিল পাওয়া যায়?

সীমা
ভগিনী নিবেদিতা
মীরাবাঈ
গার্গী

১৬। 'রামঠাকুরের সমাধিস্থল' তীর্থস্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

চট্টগ্রাম জেলায়
পাবনা জেলায়
মহেশখালী জেলায়
নোয়াখালী জেলায়

১৭। কণিকা সন্তান লাভের আশায় বিশেষ এক দেবতার পূজা করে। পূজার ফল স্বরূপ সুন্দর সন্তান লাভ করে? কণিকা কোন বিশেষ দেবতার পূজা করে সন্তান লাভ করেছে?

ব্রহ্মার
বিষ্ণুর
শিবের
কার্তিকের

১৮। 'বৈসাবি' বলতে বোঝায়-

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব
হিন্দুদের একটি ব্যতিক্রমধর্মী উৎসব
মনের অজ্ঞানতা দূর করার অনুষ্ঠান
শিক্ষাজীবনে প্রবেশের অনুষ্ঠান

১৯। বঙ্গীয় 'শব্দকোষ' গ্রন্থে কে উল্লেখ করেছেন, প্রণাম চার প্রকার?

মহর্ষি পতঞ্জলি
হরিচরণ বন্দ্যোপাধ্যায়
দিবোদাস
তরনী

২০। সবুজ তার দাদাকে আসতে দেখে কথা বলে মাথা নিচু করে সম্মান জানায়। সবুজের কাজের মধ্যে কোন গুণটি প্রকাশ পেয়েছে?

অভিবাদন
উদারতা
মানবিকতা
সততা

২১। আরুণি ঋষির পুত্রের নাম কী?

প্রহ্লাদ
শ্বেতকেতু
কাশীরাজ
দিবোদাস

২২। অদ্বৈত প্রভু কীসের দ্বারা সবর্তীর্থের পূণ্যজল এক করেছিলেন?

সন্যাসী বলে
যোগসাধনা বলে
কর্ম সাধনা বলে
জ্ঞান সাধনা বলে

২৩। 'সফলতার' দেবতা কে?

কার্ত্তিক
গণেশ
শিব
বিষ্ণু

২৪। গুণাবতার নিচের কোন জন?

মহেশ্বর
শ্রী চৈতন্য
শ্রী রামকৃষ্ণ
পরশুরাম

২৫। ভগবান বিষ্ণু কোন রূপে বেদ উদ্ধার করেন?

বামন
নৃসিংহ
পরশুরাম
মৎস্য

২৬। ঈশ্বর হলেন -
(i) অনন্তরূপী
(ii) সকল স্থানে অবস্থান করেন
(iii) মহাবিশ্বের স্রষ্টা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৭। বৈদিক ধর্মগ্রন্থের কয়টি ভাগ রয়েছে?

তিনটি
চারটি
দুইটি
ছয়টি

২৮। বিভীষণের পুত্রের নাম কী?

তরণী
আরণি
স্বেতকেতু
শত্রুঘ্ন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সদ্য বিবাহিত চয়ন শাশুড়ির নিমন্ত্রণে জৈষ্ঠ্য মাসের এক বিশেষ তিথিতে শ্বশুর বাড়ি যায়। অন্যদিকে, শ্রেয়াদের বাড়িতে নতুন ধানের চাল দিয়ে পিঠা পায়েস তৈরি করে একটি উৎসবের আয়োজন করেছে। পাড়ার সকলে মিলে এ উৎসবে মেতে উঠেছে।

২৯। চয়ন কোন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শ্বশুরবাড়ি যায়?

সংক্রান্তি
বর্ষবরণ
জামাইষষ্ঠী
দীপাবলি

৩০। শ্রেয়াদের বাড়িতে অনুষ্ঠিত উৎসবের মাহাত্ম্য হচ্ছে-
(i) সার্বজনীন উৎসব
(ii) অমঙ্গল দূর করার প্রতীকী অনুষ্ঠান করা
(iii) অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii