আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
ভূগোল ও পরিবেশ - 110

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

ইক্ষু
পাট
ডাল
চা

২। মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?

পাঁচটি
ছয়টি
তিনটি
চারটি

৩। কোনটি ক্ষয়জাত সমভূমি?

বলিভিয়া
মঙ্গোলিয়া
মধুপুরের চত্বর
তারিম

৪। শুক্তা খাত কোন মহাসাগরে অবস্থিত?

প্রশান্ত মহাসাগরে
ভারত মহাসাগরে
আটলান্টিক মহাসাগরে
দক্ষিণ মহাসাগরে

৫। গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে-
(i) ভূগর্ভস্থ পানিতে লবণাক্ত পানির প্রবেশ ঘটে
(ii) ভূমিধস বৃদ্ধি পায়
(iii) সংক্রমণ রোগের বৃদ্ধি ঘটে

i ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। কোনটি উষ্ণ স্রোত?

ল্যাব্রাডর স্রোত
পেরু স্রোত
জাপান স্রোত
কামচাটকা স্রোত

৭। অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি?

বিশেষ দক্ষতার চাহিদা ও বাজারের সুবিধা
প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি
জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা
ব্যবসা-বাণিজ্যে ক্রমাগত ক্ষয়ক্ষতি

৮। কোনটি শিল্পভিত্তিক নগর?

ক্যানবেরা
পেনসিলভানিয়া
পিটার্সবার্গ
জিব্রাল্টার

৯। বন্যার প্রাকৃতিক কারণ হলো-
(i) উজানে অত্যধিক বৃষ্টি
(ii) নদীর অববাহিকায় ব্যাপক বৃক্ষ নিধন
(iii) মৌসুমি জলবায়ুর প্রভাব

i
iও ii
i ও iii
i, ii ও iii

১০। শুক্র গ্রহের বৈশিষ্ট্য কোনটি?

এর ভূপৃষ্ঠে অসংখ্য গর্ত রয়েছে
এর উপরিভাগে গিরিখাত অবস্থিত
এটি উজ্জ্বল বলয় বেষ্টিত
এটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিথী ভূগোলক দেখছিল। সে দেখতে পেল ভূগোলকে একটি রেখা আছে যেটি অতিক্রম করলে বার ও তারিখের পরিবর্তন হয়।

১১। বিথীর দেখা রেখাটির নাম কী?

নিরক্ষরেখা
আন্তর্জাতিক তারিখ রেখা
মকরক্রান্তি রেখা
কর্কটক্রান্তি রেখা

১২। সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

বুধ
শুক্র
বৃহস্পতি
নেপচুন

১৩। কোন বিষয়টি নিয়ে জীব-ভূগোল আলোচনা করে?

দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন
প্রাণিজগৎ এবং উদ্ভিদের বণ্টন
জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি
নগরের কেন্দ্রীয় এলাকা

১৪। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?

নদীসংগম
নদী উপত্যকা
নদী অববাহিকা
নদীগর্ভ

১৫। 'হিমালয়' কীভাবে গঠিত হয়েছে?

পাললিক শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে
লাভা সঞ্চিত হয়ে
ঊর্ধ্বমুখী চাপে ভূপৃষ্ঠ স্ফীত হয়ে
চ্যুতির ফলে ভূত্বক উঁচু হয়ে

১৬। গ্রিনল্যান্ডকে মহাদেশীয় মালভূমি বলা হয় কেন?

এটি লাভা গঠিত ভূমি হওয়ার কারণে
এটি পর্বতের পাদদেশে সঞ্চিত পলি দ্বারা গঠিত হওয়ার কারণে
এটি নিম্নভূমি পরিবেষ্টিত বলে
এটি সাগর পরিবেষ্টিত উচ্চভূমি বলে

১৭। ট্রাপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি?

উচ্চতা বৃদ্ধি হলে উষ্ণতা বাড়তে থাকে
উচ্চতা বৃদ্ধি পেলে বাতাসের গতিবেগের তীব্রতা হ্রাস পায়
জলীয় বাষ্পের আধিক্য পরিলক্ষিত হয়
বায়ুর ঘনত্ব বাড়তে থাকে

১৮। কোনটি অনবায়নযোগ্য সম্পদ?

খনিজ তেল ও কয়লা
খনিজ তেল ও পানিশক্তি
জ্বালানি কাঠ ও সৌরশক্তি
জ্বালানি কাঠ ও বায়ুশক্তি

১৯। গ্রীনিচের (০) স্থানীয় সময় যখন দুপুর ১২টা তখন ২° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় সময় কত হবে?

সকাল ১১টা ৫২ মিনিট
সকাল ১১টা ৫৬ মিনিট
দুপুর ১২টা ০৪ মিনিট
দুপুর ১২টা ০৮ মিনিট

২০। গ্রানাইট শিলার বৈশিষ্ট্য কোনটি?

জীবাশ্মবিহীন
সহজেই ক্ষয়প্রাপ্ত হয়
স্তরীভূত
নরম ও হালকা

২১। বেকারি কারখানার জন্য প্রয়োজন-
(i) স্বল্পমূলধন
(ii) ব্যাপক অবকাঠামো
(iii) কম শ্রমিক

i
iও ii
iও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লাবণীর বাড়ি দিনাজপুর। তার বাড়ি থেকে কিছুটা দূরেই বিশাল বনভূমি। লাবণী লক্ষ করেছে গ্রীষ্মকালে বনভূমির বৃক্ষগুলোতে নতুন পাতা গজায়।

২২। উদ্দীপকে উল্লিখিত বনভূমিটির বৃক্ষ কোনটি?

শাল
গরান
কেওড়া
গেওয়া

২৩। সড়কপথ গড়ে ওঠার জন্য প্রয়োজন-
(i) ঢালু ভূমি
(ii) সমতল ভূমি
(iii) মৃত্তিকার শক্ত বুনন

i
ii
i ও iii
i, ii ও iii

২৪। ভারতীয় উপমহাদেশের স্থানীয় বায়ু কোনটি?

লু
বোরা
সিরক্কো
পাম্পেরু

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দিপালী টেলিভিশনে সৌরজগতের উপর নির্মিত একটি প্রতিবেদনে দেখতে পেল, একটি গ্রহের ভূ-ত্বক বরফে ঢাকা এবং বলয় বেষ্টিত।

২৫। দিপালীর দেখা গ্রহটির নাম কী?

ইউরেনাস
নেপচুন
শনি
শুক্র

২৬। উক্ত গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে-
(i) মিথেন ও কার্বন ডাইঅক্সাইড
(ii) মিথেন ও অ্যামোনিয়া
(iii) মিথেন ও হাইড্রোজেন

i
i ও ii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সুমন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তার জমিতে উৎপাদিত ফসলটি চাষের জন্য ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়।

২৭। সুমনের জমিতে উৎপাদিত ফসল কোনটি?

ইক্ষু
পাট
গম
ধান

২৮। উক্ত ফসলটি কোথায় ভালো হয়?

সিলেটে
বরিশালে
গাজীপুরে
পাবনায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শীতের ছুটিতে হিমেল বাবার সাথে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেড়াতে যায়। সে দেখতে পায় একটি নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

২৯। হিমেলের দেখা নদীটির উৎপত্তিস্থল কোথায়?

গঙ্গোত্রী হিমবাহে
নাগা মনিপুর অঞ্চলে
মানস সরোবরে
লুসাই পাহাড়ে

৩০। উক্ত নদীটির উপনদী কোনটি?

গোমতী
ধরলা
পুনর্ভবা
কাসালং