আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
ভূগোল ও পরিবেশ - 110

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। যুক্তরাষ্ট্রের হনলুলু বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে কেন?

সমুদ্রের নৈকট্যের কারণে
চলচিত্র শিল্প বিকাশ লাভ করার কারণে
প্রাকৃতিক বৃক্ষরাজির আধিক্যের কারণে
চিত্রকলা বিকাশ লাভের জন্য

২। সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কোনটি?

ভূখণ্ডের অবস্থান
নিয়ত বায়ুপ্রবাহ
সমুদ্রের গভীরতার তারতম্য
পৃথিবীর আহ্নিক গতি

৩। শিল্পভিত্তিক নগর কোনটি?

ক্যানবেরা
লা-হাভার
ক্যামব্রিজ
পেনসিলভানিয়া

৪। কোনটি বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প?

কার্পাস বয়ন
কাগজ
পর্যটন
সার

৫। পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত?

কানাডার পূর্ব উপকূলে
ইউরোপের উত্তর-পশ্চিমে
এশিয়ার পূর্ব উপকূলে
নিউজিল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে

৬। 'বুধ' গ্রহকে সবসময় দেখা যায় না কেন?

কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের আধিক্যের কারণে
সূর্যের নৈকট্যের কারণে
বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের কারণে
ঘন মেঘে ঢাকা থাকার কারণে

৭। 'কোসেগায়না' কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে?

দুটি পর্বতের মধ্যবর্তী স্থানে তলানি সঞ্চিত হয়ে
ফাটল বরাবর ভূত্বক স্থানচ্যুত হয়ে
নদী মোহনায় পলি জমা হয়ে
জ্বালামুখে পানি সঞ্চিত হয়ে

৮। 'কেওলিন' এর বৈশিষ্ট্য কোনটি?

এটি নরম ও হালকা
এটি স্ফটিকাকার
এটি কঠিন ও কম ভঙ্গুর
এটি অন্তরীভূত

৯। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে?

ট্রপোমণ্ডলে
স্ট্রাটোমণ্ডলে
মেসোমণ্ডলে
এক্সোমণ্ডলে

১০। পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?

নিরক্ষরেখা
মেরুরেখা
মূল মধ্যরেখা
আন্তর্জাতিক তারিখ রেখা

১১। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার?

১৫০
২০০
৩২২
৫৩৮

১২। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি?

আয়রন অক্সাইড ও সিসা
নিকেল ও লোহা
পারদ ও ম্যাগনেসিয়াম
পারদ ও সিসা

১৩। 'কলোরাডো' ভূমিরূপটি কীভাবে গঠিত হয়েছে?

লাভা সঞ্চিত হয়ে জমাট বেঁধে
ফাটল বরাবর ভূত্বক স্থানচ্যুত হয়ে
পাদদেশে তলানি সঞ্চিত হয়ে
সমুদ্রের তলদেশে বিপুল পলি সঞ্চিত হয়ে

১৪। ঋতু পরিবর্তনের দ্বারা-
(i) প্রাণীজগতের বৃদ্ধি ও বিস্তার নিয়ন্ত্রিত হয়
(ii) নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ ঘটে
(iii) অর্থনৈতিক কর্মকাণ্ড প্রভাবিত হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫। নদীগর্ভে ও মোহনায় বালুকণা, কাদা সঞ্চিত হয় কেন?

নদীর স্রোতের বেগ হ্রাস পাওয়ার কারণে
নদী উপত্যকা গভীর হওয়ার কারণে
নদী উপত্যকা সংকীর্ণ হওয়ার কারণে
নদীর পার্শ্বক্ষয় অধিক বৃদ্ধি পাওয়ার কারণে

১৬। চুনাপাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?

কোয়ার্টজাইটে
মার্বেলে
স্লেটে
গ্রাফাইটে

১৭। প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?

নদী সংগম
নদী উপত্যকা
খাঁড়ি
দোয়াব

১৮। কোনটি ভঙ্গিল পর্বত?

আল্পস
ব্ল্যাক হিলস
কিলিমানজারো
ব্ল্যাক ফরেস্ট

১৯। নাতিশীতোষ্ণমণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে কোন ধরনের বৃষ্টি হয়ে থাকে?

শৈলোৎক্ষেপ বৃষ্টি
বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি
পরিচলন বৃষ্টি
ঘূর্ণি বৃষ্টি

২০। 'মাওনাকেয়ার' বৈশিষ্ট্য হলো-
(i) এর তলদেশ চওড়া
(ii) এটি খাড়া ঢালবিশিষ্ট
(iii) এটি সাধারণত ক্ষুদ্রাকৃতির

i
i ও ii
i ও iii
ii ও iii

২১। 'গরান' বৃক্ষের বৈশিষ্ট্য হলো-
(i) শীতকালে পাতা ঝড়ে যায়
(ii) মিঠা ও লোনা পানির সংযোগস্থলে জন্মে
(iii) অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্র: এক প্রকার ভূমিরূপ

২২। উদ্দীপকের ভূমিরূপটি যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে তার উদাহরণ কোনটি?

আন্দিজ পর্বত
তারিম মালভূমি
হেনরী পর্বত
পাতাগোনিয়া মালভূমি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তাপমাত্রা: ১৯ থেকে $30^{circ}$ সেলসিয়াস, ফসল: A; তাপমাত্রা: $20^{\circ}$ থেকে $29^{\circ}$ সেলসিয়াস, ফসল: B; তাপমাত্রা: $30^{\circ}$ থেকে $39^{\circ}$ সেলসিয়াস, ফসল: C;

২৩। ছকের 'A' দ্বারা চিহ্নিত ফসলটির উৎপাদনের জন্য কোন মৃত্তিকা বিশেষ উপযোগী?

পলিযুক্ত দোআঁশ
লৌহ মিশ্রিত দোআঁশ
বেলে দোআঁশ ও কর্দমময় দোআঁশ
উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তাপমাত্রা: ১৯ থেকে $30^{\circ}$ সেলসিয়াস, ফসল: A; তাপমাত্রা: $20^{\circ}$ থেকে $29^{\circ}$ সেলসিয়াস, ফসল: B; তাপমাত্রা: $30^{\circ}$ থেকে $39^{\circ}$ সেলসিয়াস, ফসল: C;

২৪। ছকের 'B' ও 'C' দ্বারা চিহ্নিত ফসল দুটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?

উভয় ফসলের জন্য একই প্রকার মৃত্তিকা প্রয়োজন হয়
উভয় ফসল ঢালু জমিতে জন্মায়
উভয় প্রকার ফসলের জন্য আর্দ্র জলবায়ু প্রয়োজন হয়
উভয় ফসলের জন্য প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন হয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্র: পৃথিবী; A($90^{\circ}$), B($90^{\circ}$)

২৫। চিত্রের 'A' দ্বারা চিহ্নিত স্থানে স্থানীয় সময় সকাল ৮টা হলে 'B' দ্বারা চিহ্নিত স্থানের স্থানীয় সময় কত হবে?

সকাল ৬ টা
সকাল ১০ টা
সকাল ৬ টা ১০ মিনিট
সকাল ১০ টা ১০ মিনিট

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্র: সৌরজগতের অংশবিশেষ

২৬। চিত্রের 'A' দ্বারা চিহ্নিত গ্রহটি সূর্য থেকে কত কোটি কিলোমিটার দূরে অবস্থিত?

৫.৮
১০.৮
১৫
২২.৮

২৭। চিত্রের 'B' ও 'C' দ্বারা চিহ্নিত গ্রহ দুটির মধ্যে সাদৃশ্য হলো-
(i) গ্রহ দুটির কোনো উপগ্রহ নেই
(ii) উভয় গ্রহের বায়ুমণ্ডল প্রধানত কার্বন-ডাই-অক্সাইডের তৈরি
(iii) গ্রহ দুটি বলয় দ্বারা বেষ্টিত

উভয় গ্রহের বায়ুমণ্ডল প্রধানত কার্বন-ডাই-অক্সাইডের তৈরি
গ্রহ দুটির কোনো উপগ্রহ নেই
উভয় গ্রহের বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা অত্যধিক
গ্রহ দুটি বলয় দ্বারা বেষ্টিত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্র: এক প্রকার জ্যোতিষ্ক

২৮। চিত্রের জ্যোতিষ্কটির নাম কী?

উল্কা
ধূমকেতু
উপগ্রহ
নীহারিকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শিলা: A, উদাহরণ: অ্যান্ডিসাইট; শিলা: B, উদাহরণ: বেলেপাথর; শিলা: C, উদাহরণ: কয়লা;

২৯। ছকের 'A' দ্বারা চিহ্নিত শিলাটি কোন প্রকার শিলা?

পাললিক শিলা
রূপান্তরিত শিলা
বহিঃজ আগ্নেয় শিলা
অন্তঃজ আগ্নেয় শিলা

৩০। ছকের 'B' ও 'C' দ্বারা চিহ্নিত শিলা দুটির মধ্যে সাদৃশ্য কোনটি?

অস্তরীভূত
কঠিন
স্ফটিকাকার
জীবাশ্মযুক্ত