আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
ব্যবসায় উদ্যোগ - 143

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। কীভাবে ব্যবসায়ের অর্থসংক্রান্ত বাধা দূর করা যায়?

বিজ্ঞাপন
বিমা
ব্যাংকিং
পরিবহণ

২। বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কতভাগে ভাগ করা হয়েছে?

৩। কীভাবে বিক্রেতা ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে?

উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে
বিক্রয়িকতার মাধ্যমে
নতুন পণ্য ও সেবা সৃষ্টি করে
নৈতিক মনোবল বৃদ্ধি করে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পদ্মা নদীর তীরে স্থাপিত জনাব হাসানের টেনারি শিল্পটি যথাযথ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।

৪। শিল্প স্থাপনের পূর্বে জনাব হাসানের ম্যাক্রোস্ক্রিনিং এর কোন প্রভাবকটি বিবেচনা করা উচিত ছিল?

জনসংখ্যা
অর্থনৈতিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
রাজনৈতিক পরিবেশ

৫। ব্যবসায়ীকে রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ব পালন করতে হয়?

নিয়মিত কর ও রাজস্ব প্রদান
মানসম্মত পণ্য উৎপাদন
পণ্য প্রাপ্তি সহজতর করা
কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি

৬। যুব উন্নয়ন অধিদপ্তর কীভাবে যুবক ও যুব মহিলাদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে?

কারিগরি সহায়তাদান
প্রযুক্তিবিষয়ক পরামর্শদান
গবেষণায় সহযোগিতা করা
বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণদান

৭। কোন সফল উদ্যোক্তা রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড চালু করেন?

নায়েব আলী
শাহিদা বেগম
লুৎফা সানজিদা
আবুল কালাম আজাদ

৮। পণ্যের প্রতীককে কী বলে?

ট্রেডমার্ক
কপিরাইট
পেটেন্ট
লাইসেন্স

৯। কোনটি উন্নত অবকাঠামোগত উপাদানের বহির্ভূত?

বিদ্যুৎ
গ্যাস
যাতায়াত
কর মওকুফ

১০। কোনটি নির্বাচনে অবকাঠামোগত সুবিধার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন?

পণ্যের বাজার চাহিদা
সঠিক পণ্য নির্বাচন
কর্মী নির্বাচন
স্থান নির্বাচন

১১। সোনারগাঁও কোনটির কারণে বিখ্যাত ছিল?

খদ্দর কাপড়
মসলিন কাপড়
জামদানি কাপড়
সুতি কাপড়

১২। উদ্দীপনামূলক সহায়তা হলো-
(i) সামাজিক রীতিনীতি
(ii) যুগউপযোগী শিক্ষানীতি
(iii) হাতে কলমে প্রশিক্ষণ

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৩। সিমেন্ট কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত?

উৎপাদনমুখী
সেবা
কুটির
ক্ষুদ্র

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিঃ রানা একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। উক্ত প্রতিষ্ঠানটি জনগণের নিকট আংশিক শেয়ার বিক্রয় করতে পারে।

১৪। এটি কোন ধরনের ব্যবসায়?

অংশীদার
যৌথমূলধনী
রাষ্ট্রীয়
সমবায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শাহিন তার জমির উৎপাদিত টমেটো কম দাম হওয়ায় কোল্ডস্টোরে সংরক্ষণ করেন। পরবর্তী পর্যায়ে দাম বৃদ্ধির সাথে সাথে তিনি বিক্রয় করেন।

১৫। উদ্দীপকের কাজটি করে জনাব শাহিন ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করেন।

রূপগত
সময়গত
স্থানগত
তথ্যগত

১৬। কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়?

নিয়ন্ত্রণ
সমন্বয় সাধন
প্রেষণা দান
সংগঠিতকরণ

১৭। কাঁচামাল প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পে?

প্রজনন
নিষ্কাশন
নির্মাণ
উৎপাদন

১৮। কীসের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয়?

ভোক্তা বিশ্লেষণ
বিজ্ঞাপন
মোড়কিকরণ
পর্যায়িতকরণ

১৯। কোন উদ্যোক্তা কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন?

লুৎফা সানজিদা
স্যামসন এইচ চৌধুরী
শাহিদা বেগম
জহুরুল ইসলাম

২০। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে বুঝায়-
(i) মুনাফা অর্জন করা
(ii) বেকারত্ব হ্রাস করা
(iii) হাসপাতাল প্রতিষ্ঠা করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১। কোন ব্যবসায় সংগঠনের নিবন্ধন বাধ্যতামূলক নয়?

প্রাইভেট লিমিটেড
অংশীদারি
পাবলিক লিমিটেড
সমবায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পদ্মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মি. সিফাত ধীর-স্থির স্বভাবের মানুষ। তাঁর ব্যক্তিত্বের কারণে কর্মচারীরা তাকে সম্মান করে।

২২। মি. সিফাতের মধ্যে আদর্শ ক্রেতার কোন গুণটি লক্ষ্য করা যায়?

দৈহিক সামর্থ্য
প্রখর ব্যক্তিত্ব
অভিজ্ঞতা
সাহস

২৩। 'মাছ বাজারে বরফ কারখানা স্থাপন' এই ধরনের প্রকল্পের সূত্রপাত হয় কীভাবে?

দিক-নির্দেশনা থেকে
পণ্যের ধারণা থেকে
সরকারি সুবিধা প্রাপ্ত হয়ে
অবকাঠামো উন্নয়ন

২৪। কোনটি ব্যবসায়ের অনুকূল পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করে?

রাজনৈতিক অস্থিরতা
পুঁজির প্রাপ্যতা
প্রশিক্ষণের সুযোগ
অবকাঠামো উন্নয়ন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. মাসুদ বিসিক শিল্প নগরিতে একটি জৈব সার তৈরির কারখানা স্থাপনের চিন্তাভাবনা করছেন। এ কাজে তিনি ২০ কোটি টাকা মূলধন ও ২৫০ জন শ্রমিক লাগবে বলে স্থির করেছেন। কিন্তু এ শিল্পটি বিকাশের ক্ষেত্রে তিনি পূর্ব থেকেই কিছু সমস্যা উপলব্ধি করছেন।

২৫। মি. মাসুদ জৈব সার তৈরির কারখানা স্থাপনের চিন্তা-ভাবনা করে প্রথমেই কোন ব্যবস্থাপকীয় কাজটি সম্পন্ন করেছেন?

পরিকল্পনা প্রণয়ন
সংগঠিতকরণ
কর্মীসংস্থান
নির্দেশনা দান

২৬। মি. মাসুদের জৈব সার শিল্প বিকাশের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলো হতে পারে-
(i) কাঁচামালের অভাব
(ii) আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব
(iii) বিদেশি সারের বাজার দখল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব মিনা নিজ এলাকায় কৃষিভিত্তিক পণ্যের উপর ভিত্তি করে একটি কারখানা স্থাপন করেন। তিনি একটি প্রতিষ্ঠানের সহায়তায় কারখানার যন্ত্রপাতির পরিবর্তন ও আধুনিকীকরণ করে সফলতার সাথে পরিচালনা করছেন।

২৭। জনাব মিনাকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানটির নাম কী?

AMIDAS
BITAC
BASIC
BASIC BDBL

২৮। উদ্দীপকের প্রতিষ্ঠানটির অন্যান্য প্রধান কাজ-
(i) নতুন শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি
(ii) শিল্প উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দান
(iii) ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. রাজিব 'বৈশাখি' নামক একটি প্রতিষ্ঠানের সাথে ঝুঁকি নিরসনের জন্য চুক্তিতে আবদ্ধ হন। মি. রাজিব দুর্ঘটনায় পড়ে ক্ষতির সম্মুখীন হলে উক্ত প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ করে। আর্থিক সংকট দূরীকরণে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হতে তিনি ঋণ নিতে চান।

২৯। উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হতে রাজিব এর ঋণ পাওয়ার শর্ত –
(i) কমপক্ষে একাধিক বছরের অভিজ্ঞতা থাকতে হবে
(ii) বয়স কমপক্ষে ১৫-৪০ বছর হতে হবে
(iii) বাংলাদেশের নাগরিক হতে হবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হতে জনাব রাজিব কী ধরনের ক্ষতিপূরণ পেতে পারে?

বিমাকৃত সম্পূর্ণ অর্থ
চুক্তিতে উল্লিখিত প্রিমিয়াম অনুযায়ী
স্বীকৃত পক্ষের দাবি অনুযায়ী
ক্ষতির মাত্রা অনুযায়ী