আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
ব্যবসায় উদ্যোগ - 143

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। BSTI এর কাজ হলো-
(i) পণ্যের মান নিয়ন্ত্রণ করা
(ii) পণ্যের ঝুঁকি কমানো
(iii) প্রতীক রেজিস্ট্রেশন করা

i, ii
i, iii
ii, iii
i, ii, iii

২। রহমত তার কর্মীদের কাজের প্রতি উৎসাহী করার জন্য প্রতিদিন সকাল ১১ টায় চা-নাস্তার ব্যবস্থা করেন। রহমতের কাজটি হলো-

সংগঠিতকরণ
প্রেষণাদান
সমন্বয় সাধন
নিয়ন্ত্রণ

৩। সাধারণ অর্থে যে কোনো কাজের কর্ম প্রচেষ্ঠাই হচ্ছে-

আত্মকর্মসংস্থান
ব্যবসায়
উদ্যোগ
ব্যবসায় উদ্যোগ

৪। ফ্রান সাইজিং ব্যবসায়ে কয়টি পক্ষ থাকে?

দুইটি
তিনটি
চারটি
পাঁচটি

৫। প্রতীকের আওতা বহির্ভূত কোনটি?

স্বাক্ষর
লেবেল
নাম
মোড়ক

৬। নিজের ইচ্ছেমত কাজ করার মনোভাব একজন উদ্যোক্তার কী?

বৈশিষ্ট্য
গুণাবলি
প্রয়োজনীয়তা
উদ্দেশ্য

৭। "নেতা কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন" এটা কোন ধরনের নেতৃত্ব?

গণতান্ত্রিক নেতৃত্ব
স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
মুক্ত নেতৃত্ব
আমলাতান্ত্রিক নেতৃত্ব

৮। ব্যবসায়ের স্থায়ীত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন-
(i) সঠিক মূল্যে পণ্য সরবরাহ
(ii) অতিরিক্ত পণ্য সংরক্ষণ
(iii) পরিবেশের ভারসাম্য ঠিক রেখে ব্যবসায় পরিচালনা

i, ii
i, iii
ii, iii
i, ii, iii

৯। জনাব আলী জেলা সদরে চেম্বার খুলে ওকালতি শুরু করেন। জনাব আলীর কাজটিকে কী বলে?

প্রত্যক্ষ সেবা
আর্থিক সেবা
সামাজিক সেবা
পারিবারিক সেবা

১০। অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ কোন ধরনের দেশ?

নিম্ন আয়ের
উন্নয়নশীল
মধ্যম আয়ের
উন্নত

১১। অংশীদারি ব্যবসায় কত প্রকার?

১২। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় আধুনিক যুগে সংঘঠিত হয় কোনটি?

শিল্প বিপ্লব
কৃষিকাজ
দ্রব্য বিনিময়
বাজার সৃষ্টি

১৩। এক মালিকানা ব্যবসায়ের মালিক হলো-
(i) পরিচালক
(ii) অর্থের যোগান
(iii) সিদ্ধান্ত গ্রহণকারী

i, ii
i, iii
ii, iii
i, ii, iii

১৪। কোন উপাদানটি প্রাকৃতিক পরিবেশের বহির্ভূত?

নদ-নদী
প্রাকৃতিক গ্যাস
মৃত্তিকা
ঐতিহ্য

১৫। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?

সাহসিকতা
নিজের দক্ষতা
মনোবল
উদ্যোগ

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

১৬। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?

অর্থায়ন
ভোক্তা
উৎপাদন
বিপণন

১৭। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?

১৮। আমাদের দেশে টিভি, ফ্রিজ কোন পদ্ধতিতে বিপণন হয়ে থাকে?

উৎপাদক → ভোক্তা
উৎপাদক → খুচরা বিক্রেতা → ভোক্তা
উৎপাদক → এজেন্ট → ভোক্তা
উৎপাদক → পাইকার → খুচরা বিক্রেতা → ভোক্তা

১৯। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য মধ্য ব্যবসায়ীদের উদ্দেশ্য হলো-
(i) উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র স্থাপন
(ii) পণ্যের চাহিদা বৃদ্ধি করা
(iii) মুনাফা অর্জন

i, ii
i, iii
ii, iii
i, ii, iii

২০। ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কোনটি?

রাস্তাঘাট নির্মাণ
সুদবিহীন মূলধন সরবরাহ
নিয়মতান্ত্রিক পরিকল্পনা প্রণয়ন
নতুন কর্মসংস্থান সৃষ্টি

২১। ব্যবস্থাপনার প্রথম কাজ কী?

পরিকল্পনা
সমন্বয় সাধন
নিয়ন্ত্রণ
প্রেষণাদান

২২। প্রতিষ্ঠিত ব্যবসায়ী আরেফিন তার এলাকায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। ব্যবসায়ী হিসাবে এটা কোন ধরনের দায়িত্ব?

সামাজিক
মানবিক
জাতীয়
ব্যবসায়িক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফারহান ও রিফাত সমঝোতার ভিত্তিতে উপজেলা সদরে "বন্ধু ট্রেডারস" নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান তারা গড়ে তোলেন। দুজনই সমপরিমাণ মূলধন বিনিয়োগ করেন। কিন্তু ফারহান ঢাকায় অবস্থান করার ব্যবসার পরিচালনায় অংশ নেন না।

২৩। "বন্ধু ট্রেডারস” নামক ব্যবসায়ে ফারহান কোন ধরনের অংশীদার?

সাধারণ
সীমিত
নামমাত্র
ঘুমন্ত

২৪। ফারহানের অংশীদারের বৈশিষ্ট্য-
(i) মূলধন বিনিয়োগ করেন
(ii) চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
(iii) দায় সসীম

i, ii
i, iii
ii, iii
i, ii, iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব হাসান "আমি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। তার কাজের ক্ষেত্রে পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য ক্রেতা আকর্ষণ ও ক্রেতাদের আস্থা অর্জন করার জন্য কিছু কৌশল অবলম্বন করে। বিক্রয়ের সময় নারী পুরুষ ভেদাভেদ না করে উভয়ের সাথে ভাল আচরণ, আন্তরিকতা ও ধৈর্যশীলতার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করেন।

২৫। সামগ্রিকভাবে জনাব হাসান এর গৃহীত কাজটিকে কী বলে?

বিপণন
বিজ্ঞাপন
ভোক্তা
বিক্রয়িকতা

২৬। বিক্রয়ের ক্ষেত্রে জনাব হাসানের গুণাবলি-
(i) শারীরিক
(ii) মানসিক
(iii) নৈতিক

i, iii
i, ii
ii, iii
i, ii, iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মধ্যবিত্ত পরিবারের সন্তান আজাদ চাকরি না পেয়ে সামান পুঁজি নিয়ে বাড়ির সামনে একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। নিজ দক্ষতায় এক বছরের মধ্যেই লাভের অপার সম্ভাব দেখে তিনি স্থানীয় আরও ৮টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ ও পোনা উৎপাদন শুরু করেছেন। বর্তমানে ২১ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে।

২৭। পারিবারিক পুকুরে মাছ চাষ দ্বারা আজাদ এর কার্যক্রমটি কী হবে?

উদ্যোগ
ব্যবসায় উদ্যোগ
আত্মকর্মসংস্থান
বাণিজ্য

২৮। আজাদের কাজের মাধ্যমে সমাজের-
(i) আমিষের অভাব পূরণ হয়েছে
(ii) কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে
(iii) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে

i, ii
i, iii
ii, iii
i, ii, iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আয়ন একজন ব্যবসায়ী। তিনি উক্ত ব্যবসায় থেকে ২০২০ সালে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জনের আশা করেছিল। কিন্তু মহামারী করোনার কারণে কাঙ্খিত মুনাফা অর্জন সম্ভব হয়নি।

২৯। জনাব আয়নের প্রত্যাশিত মুনাফা অর্জিত না হওয়াকে কী বলে?

ঝুঁকি
অনিশ্চয়তা
লোকসান
সম্ভাবনা

৩০। জনাব আয়ন কীভাবে ব্যবসায় সফল হবেন-
(i) ঝুঁকি পূর্বে নিরূপণ করে
(ii) ঝুঁকি হ্রাসের ব্যবস্থা করে
(iii) পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করে

i, ii
i, iii
ii, iii
i, ii, iii