আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
বিজ্ঞান - 109

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। কোনটি উভধর্মী পদার্থ?

ক্ষার
পানি
লবণ
এসিড

২। বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন কোনটি?

ওজন বৃদ্ধি পাওয়া
লম্বা হয়ে উঠা
আবেগ দ্বারা চালিত হওয়া
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়া

৩। এসিড বৃষ্টিতে কম পরিমাণে থাকে-
(i) নাইট্রিক এসিড
(ii) হাইড্রোক্লোরিক এসিড
(iii) সালফিউরিক এসিড

i
ii
i ও iii
ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রহমান সাহেব হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তার একটি বিশেষ ধরনের পরীক্ষা করা হয় যেখানে এক্সরে এর মাধ্যমে রক্তনালীর ছবি তোলা হয়।

৪। বিশেষ পরীক্ষাটি কী?

ইসিজি
এমআরআই
এন্ডোসকপি
এনজিওগ্রাফি

৫। কোনটি জাঙ্কফুড?

বিস্কুট
সবজি
রুটি
ভাত

৬। কোনটি কাচ তৈরির কাঁচামাল?

মাইকা
জিপসাম
কোয়ার্টজ
চুনাপাথর

৭। স্মার্টফোন দিয়ে-
(i) এসএমএস করা যায়
(ii) ছবি প্রিন্ট করা যায়
(iii) ইন্টারনেটের সাথে যুক্ত হওয়া যায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। কোনটি শক্তিশালী এসিড?

সাইট্রিক এসিড
সালফিউরিক এসিড
অক্সালিক এসিড
কার্বনিক এসিড

৯। কোন সেটটি ভিটামিন- C যুক্ত খাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য?

ধনে পাতা, লেটুস পাতা
তুলা বীজ, পুদিনা পাতা
তেল বীজ, কাঁচা মরিচ
বাঁধা কপি, অংকুরিত বীজ

১০। মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রোমোজোম থাকে?

২টি
২২টি
৪৪টি
৪৬টি

১১। বাঁধ নির্মাণের ফলে পানি প্রবাহ বিঘ্নিত হয়ে কোন নদীগুলো শুকিয়ে মরে গেছে?

করতোয়া, মনোজ
বিবিয়ানা, বড়াল
বড়াল, কুমার
শাখা বরাক, মনোজ

১২। দুইটি সাধারণ ব্যাটারি সেলের বিভব পার্থক্য কত?

১.৫ V
৩ V
৪ V
৬ V

১৩। কোনটি অ্যান্টিবডি গঠন করে?

লিম্ফোসাইট
মনোসাইট
বেসোফিল
ইওসিনোফিল

১৪। কোনটি প্রাকৃতিক পলিমার?

সিল্ক
রেজিন
পলিথিন
বাকেলাইট

১৫। সিকিলসেল রোগের কারণে মানবদেহে কোন সমস্যাটি দেখা যায়?

দেহ লম্বাকৃতি হয়
কন্ঠস্বর মোটা হয়
মস্তিষ্কের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়
রক্তনালিতে বাঁধা সৃষ্টি হয়

১৬। কোন চিকিৎসার মাধ্যমে বিশেষ রাসায়নিক ঔষধ ব্যবহার করে ক্ষতিকর বিভাজনরত কোষ ধ্বংস করা যায়?

এন্ডোস্কোপি
এনজিওথাফি
কেমোথেরাপি
আল্ট্রাসনোগ্রাফি

১৭। কোনটি DNA তে অনুপস্থিত?

এডিনিন
গুয়ানিন
ইউরাসিল
সাইটোসিন

১৮। শিশুদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

২৫ সেন্টিমিটার
২০ সেন্টিমিটার
১০ সেন্টিমিটার
৫ সেন্টিমিটার

১৯। কোন খাদ্য পাকস্থলিতে এসিডিটি কমাতে সাহায্য করে?

খালি পেটে ফলের রস খেলে
মসলাযুক্ত খাবার খেলে
বেশি চর্বিযুক্ত খাবার খেলে
আদা-চা পান করলে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মতি মিয়ার জমিতে ফসল ভালো না হওয়ায় তিনি একজন কৃষিবিদের পরামর্শে জমির মাটি পরীক্ষা করান। পরীক্ষাতে মাটিতে প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পাওয়া যায় না।

২০। উল্লিখিত মাটির pH কত?

৯.৫ এর বেশি
৭ এর কাছাকাছি
৬.৬ এর কাছাকাছি
৩ এর কম

২১। রক্তের কোন অস্বাভাবিক অবস্থার কারণে লোহিত রক্ত কণিকা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়?

পলিসাইথিমিয়া
অ্যানিমিয়া
লিউকেমিয়া
পারপুরা

২২। কোনটি ব্যাটারির প্রতীক?

২৩। কোন মাটি জলাবদ্ধতা সৃষ্টিতে বাধা দেয়?

দো-আঁশ মাটি
পলি মাটি
কাদা মাটি
বেলে মাটি

২৪। প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে কোনটি সবচেয়ে শক্ত ও দীর্ঘ?

পশম
রেশম
রেয়ন
নাইলন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কারিব ছুটিতে বান্দরবান যাওয়ার পথে রাস্তার অদৃশ্য বাঁকগুলোতে এক বিশেষ ধরনের প্রতিফলক মাধ্যম লক্ষ করলো। এ বিষয়ে তার বাবার কাছে জানতে চাইলো। পরবর্তীতে গাড়িতে বসে সে যখন পেপার পড়ছিল তখন লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিল না।

২৫। বিশেষ ধরনের প্রতিফলক মাধ্যমটি কী?

গোলীয় দর্পণ
সমতল দর্পণ
উত্তল লেন্স
অবতল লেন্স

২৬। কারিবের উল্লিখিত সমস্যার কারণ হলো-
(i) লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস
(ii) অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি
(iii) রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মনির সাহেব বুকে তীব্র ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষাতে ডাক্তার তার হৃৎপিণ্ডে রক্তের অস্বাভাবিক প্রবাহ পান এবং সেই সাথে রক্তে অতিরিক্ত গ্লুকোজের উপস্থিতি লক্ষ করেন।

২৭। কোন সমস্যার কারণে মনির সাহেব বুকে তীব্র ব্যথা অনুভব করেন?

হার্ট ফেইলিউর
হার্ট অ্যাটাক
হার্ট স্ট্রোক
হার্ট ব্লক

২৮। রক্তে উল্লেখিত পদার্থের অতিরিক্ত উপস্থিতি নিয়ন্ত্রণে প্রযোজ্য হলো-
(i) শৃঙ্খলা মেনে চলা
(ii) নিয়মিত প্রস্রাব পরীক্ষা
(iii) শ্বেতসারযুক্ত খাদ্য গ্রহণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


$Na_{2}CO_{3}+HCl\rightarrow A+H_{2}O+CO_{2}$

২৯। উদ্দীপকে A যৌগটি কী?

এসিড
ক্ষার
ক্ষারক
লবণ

৩০। বিক্রিয়ক দ্বিতীয় যৌগটি ব্যবহৃত হয়-
(i) খাদ্যদ্রব্য হজমে
(ii) সার তৈরির উপাদান হিসেবে
(iii) থালাবাসন পরিষ্কারক হিসেবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii