আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
বিজ্ঞান - 109

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম নিচের কোনটি?

নিলাস
স্ফেনোেডন
প্লাটিপাস
গিঙ্কো

২। খড়ি মাটির বৈশিষ্ট্য হলো-
(i) এটি ক্ষারীয় হয়
(ii) এতে অনেক পাথর থাকে
(iii) এটি ফসলের জন্য উপযোগী নয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি?

৪। কোনো লেন্সের ক্ষমতা $-2D$ বলতে বুঝায়-
(i) লেন্সটি উত্তল
(ii) লেন্সটি অবতল
(iii) এটির ফোকাস দূরত্ব ৫০ সে. মি.

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নিউক্লিওপ্রোটিন → A → ভাইরাস

৫। A চিহ্নিত অংশে নিচের কোন জীবটিকে নির্দেশ করে?

প্রোটোভাইরাস
ব্যাকটেরিয়া
প্রোটোজোয়া
বহুকোষী জীব

৬। রাবারের রাসায়নিক ধর্ম হলো এটি-
(i) দুর্বল ক্ষারের সাথে বিক্রিয়া করে না
(ii) $O_2$ এর সাথে বিক্রিয়া করে
(iii) দুর্বল এসিডের সাথে বিক্রিয়া করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। দই হজমে সহায়তা করে, কারণ এতে রয়েছে-

এসিটিক এসিড
সাইট্রিক এসিড
অক্সালিক এসিড
ল্যাকটিক এসিড

৮। শিশুর চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

৫ সে. মি.
১০ সে. মি.
২০ সে. মি.
২৫ সে. মি.

৯। কয়লার মূল উপাদান কোনটি?

$H_2$
$C$
$S$
$O_2$

১০। নিচের কোনটি থার্মোসেটিং প্লাস্টিকস?

পলিথিন
পিভিসি পাইপ
মেলামাইন
বাচ্চাদের খেলনা

১১। গ্রহীতার রক্তের গ্রুপ জানা সম্ভব না হলে কোন গ্রুপের রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ?

AB+
AB-
O-
O+

১২। সেলুলোজ-
(i) অপাচ্য প্রকৃতির শর্করা
(ii) আঁশযুক্ত খাদ্য
(iii) কোষ্ঠকাঠিন্য রোধ করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩। আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি?

$Fe$
$Ca$
$P$
$K$

১৪। একটি গাড়ির ভর 200 কেজি। গাড়িটি 50 মি./সে. বেগে চলতে থাকলে এর ভরবেগ কত?

4 কেজি মি./সে.
150 কেজি মি./সে.
250 কেজি মি./সে.
10,000 কেজি মি./সে.

১৫। মানবদেহে অটোজোমের সংখ্যা কতটি?

২২
৪৩
৪৪
৪৬

১৬। কোন ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি?

স্থিতি ঘর্ষণ
গতি ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ

১৭। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১০ লিটার পানিতে কমপক্ষে কত মিলি গ্রাম প্রয়োজন?

৩০
৪০
৫০
৬০

১৮। PVC পোড়ালে কোন গ্যাসটি নির্গত হয়?

কার্বন মনোক্সাইড
কার্বন ডাইঅক্সাইড
হাইড্রোজেন সায়ানাইড
হাইড্রোজেন ক্লোরাইড

১৯। ব্লিচিং পাউডারের সংকেত নিচের কোনটি?

$CaCl_{2}$
$Ca(OCl)Cl$
$CaCO_{3}$
$NaOCl$

২০। নেটওয়ার্কের নেটওয়ার্ক কোনটি?

ই-মেইল
ইন্টারনেট
মোবাইল
টেলিফোন

২১। নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে এসিটিলিন গ্যাস উৎপন্ন করে?

রাইপেন
ইথিলিন
ক্যালসিয়াম কার্বাইড
কালটার

২২। ৬০ ওয়াটের একটি বাম্ব প্রতিদিন ৫ ঘণ্টা করে জ্বললে জুন মাসে কত তড়িৎ শক্তি ব্যয় হবে?

৯ ইউনিট
৪৯.৩ ইউনিট
১৮.৬ ইউনিট
১৮ ইউনিট

২৩। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?

এম আর আই
কেমোথেরাপি
এনজিওগ্রাফি
আলট্রাসনোগ্রাফি

২৪। নিচের কোনটি কৃষি এবং শিল্পে ব্যবহৃত হয়?

$CuSO_{4}$
$HgSO_{4}$
$Ag_{2}SO_{4}$
$KNO_{3}$

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৫। দ্রবণে ঋণাত্মক আয়নগুলো কোন দিকে আকৃষ্ট হবে?

অ্যানোডে
ক্যাথোডে
$CuSO_4$ এ
তারে

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৬। উক্ত প্রক্রিয়াটি দ্বারা করা যায়-
(i) তড়িৎ মুদ্রণ
(ii) তড়িৎ উৎপাদন
(iii) ধাতু নিষ্কাশন ও শোধন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অপুদের বাড়ির আশেপাশে গড়ে ওঠেছে অনেক শিল্প কারখানা এবং ইটের ভাটা। গত বছর বিশেষ বৃষ্টির ফলে তাদের অনেক গাছপালা মরে যায়। এলাকার লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

২৭। উদ্দীপকের বৃষ্টির পানিতে কোন রাসায়নিক উপাদানটি মিশ্রিত ছিল?

$H_{2}SO_{4}$
$CaCO_{3}$
$CH_{3}COOH$
$H_{3}PO_{4}$

২৮। অপুদের এলাকার লোকজন আক্রান্ত হতে পারে-
(i) অ্যাজমা রোগে
(ii) জন্ডিস রোগে
(iii) ব্রঙ্কাইটিস রোগে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিজ্ঞান শিক্ষক বংশগত রোগ সম্পর্কে পড়াতে গিয়ে বললেন, এই রোগটি ক্রোমোজোমের নন-ডিসজাংশনের কারণে হয়। এই রোগে আক্রান্ত নারীর ক্রোমোজোম ‘XX’ এর পরিবর্তে X হয়।

২৯। উক্ত রোগের নাম কী?

হানটিংটন
ডাউন
হিমোফিলিয়া
টার্নার

৩০। উক্ত রোগে আক্রান্ত একজন স্ত্রীলোকের-
(i) ঘাড় প্রশস্ত হয়
(ii) জনন অঙ্গের বিকাশ ঘটে না
(iii) কণ্ঠস্বর খুব কর্কশ হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii