আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2022
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

বর্ণ
চিহ্ন
অক্ষর
বর্ণমালা

২। বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

৩ টি
৪ টি
৫ টি
৫ টি

৩। কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?

'আ' ধ্বনি
'অ' ধ্বনি
'ই' ধ্বনি
'উ' ধ্বনি

৪। "প্রতি" কোন ভাষার উপসর্গ?

সংস্কৃত
বাংলা
আরবি
ফারসি

৫। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়-

প্রাতিপদিক
ক্রিয়া প্রকৃতি
ধাতু
প্রতিপাদিক

৬। কৃৎপ্রত্যয় সাধিত পদটিকে কী বলে?

কৃদন্ত
তদ্ধিতান্ত
ণিজন্ত
পদান্ত

৭। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?

সংস্কৃত
বাংলা
দেশি
প্রাকৃত

৮। "হাতাহাতি" কোন বহুব্রীহির সমস্ত পদ?

সমানাধিকরণ
ব্যাধিকরণ
মধ্যপদলোপী
ব্যতিহার

৯। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কী?

প্রত্যয়
প্রকৃতি
বিভক্তি
সন্ধি

১০। সন্ধির নিয়মে অ-কারে, অ-কারে আ-কার হয়েছে কোনটিতে?

রত্নকার
বিদ্যালয়
মহার্ষ
হিমাচল

১১। "শুভেচ্ছা" শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

শুভ + ইচ্ছা
শুভে + ইচ্ছা
শুভ + আচ্ছা
শুভ + এচ্ছা

১২। "রাশি রাশি" কোন অর্থে দ্বিরুক্ত?

সামান্য
আধিক্য
তীব্রতা
ধারাবাহিকতা

১৩। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?

দুই
তিন
চার
পাঁচ

১৪। কোনটি রূপবাচক নাম বিশেষণ?

ঠাণ্ডা হাওয়া
সবুজ মাঠ
মাটির থালা
সিকি পথ

১৫। প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?

মিশ্র ক্রিয়া
যৌগিক ক্রিয়া
নামধাতুর ক্রিয়া
ণিজন্ত ক্রিয়া

১৬। প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?

সাপেক্ষভাব
অনুজ্ঞা ভাব
আকাঙ্ক্ষা ভাব
নির্দেশক ভাব

১৭। শরতের পরে আসে বসন্ত- বাক্যটিতে "পরে" অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

দীর্ঘ বিরতি
স্বল্প বিরতি
সহগামিতা
সঙ্গে

১৮। বিদেশি অব্যয় শব্দ কোনটি?

আবার
হঠাৎ
আলবত
বরং

১৯। কী ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়?

পদ
পুরুষ
বিভক্তি
বচন

২০। "দীর্ঘজীবী হও"—এটি কোন প্রকারের বাক্য?

বিস্ময়সূচক
প্রশ্নসূচক
ইচ্ছাসূচক
আদেশ বাচক

২১। নিচের কোনটি সরল বাক্য?

যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
পুকরে পদ্মফুল জন্মে।
তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।

২২। "মুষলধারে বৃষ্টি পড়ছে"- বাক্যে "বৃষ্টি" কোন কারকে কোন বিভক্তি?

কর্মকারকে শূন্য বিভক্তি
করণকারকে শূন্য বিভক্তি
কর্তৃকারকে শূন্য বিভক্তি
অপাদানে শূন্য বিভক্তি

২৩। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

অভিব্যাপক
বৈষয়িক
ভাবাধিকরণ
ঐকদেশিক

২৪। "কী উপায়ে" কথাটি দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে কোন কারক সম্বন্ধ সৃষ্টি হয়?

কর্ম
করণ
অধিকরণ
অপাদান

২৫। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?

দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে
তোমাকে হাঁটতে হবে
বাঁশি বাজে এ মধুর লগনে
এবার ট্রেনে ওঠা যাক

২৬। প্রত্যক্ষ উক্তিতে কোন ধরনের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না?

চিরন্তন সত্য
অনুজ্ঞাসূচক
প্রশ্নবোধক
আবেগসূচক

২৭। "অকূল পাথার" বাগধারাটির অর্থ কী?

কঠিন পরীক্ষা
ভীষণ শত্রুতা
অসম্ভব ঘটনা
ভীষণ বিপদ