আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড

১। কোনো ভাষার বাকপ্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কী পাই?

বর্ণ
ধ্বনি
মৌলিক ধ্বনি
মৌলিক বর্ণ

২। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

২২টি
২৩টি
২৪টি
২৫টি

৩। “নিমরাজি” শব্দটিতে ব্যবহৃত "নিম" কোন উপসর্গ?

আরবি
বাংলা
তৎসম
ফারসি

৪। প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?

বাংলা উপসর্গ
ফারসি উপসর্গ
তৎসম উপসর্গ
আরবি উপসর্গ

৫। কৃৎ-প্রত্যয় সাধিত পদটিকে বলা হয়?

কৃদন্ত পদ
ক্রিয়া পদ
ক্রিয়া বিশেষণ
ক্রিয়া প্রকৃতি

৬। "মুখ চন্দ্রের ন্যায়"- কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

মধ্যপদলোপী
উপমান
রূপক
উপমতি

৭। যে বহুব্রীহি সমাসের পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে বলে -

অলুক বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
সংখ্যাবাচক বহুব্রীহি
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

৮। "নাবিক" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

নো + ইক
নৌ + ইক
নে + ইক
নৈ + ঈক

৯। বস্তুর ধ্বনির অনুকার কোনটি?

ঝিকিমিকি
ঝমঝম
ঘেউঘেউ
হি হি

১০। তারিখ বাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত কোন নিয়মে সাধিত হয়?

হিন্দি
বাংলা
ইংরেজি
সংস্কৃত

১১। "সাপুড়ে সাপ খেলায়"- কোন ক্রিয়াপদের উদাহরণ?

মিশ্র ক্রিয়া
যৌগিক ক্রিয়া
সকর্মক ক্রিয়া
প্রযোজক ক্রিয়া

১২। "আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।"- এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক?

সক্ষমতা
একদেশিক
নিকটে
ব্যাপ্তি

১৩। নিচের কোন বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে?

সারাটি সকাল তোমার আশায় বসে আছি।
সবটুকু ওষুধই খেয়ে ফেল।
দশ তা কাগজ দাও।
গোটা সাতেক আম আন।

১৪। সরল বাক্যের উদাহরণ কোনটি?

তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
যাদের বুদ্ধি নেই, তারাই একথা বিশ্বাস করবে।
সত্য কথা না বলে বিপদে পড়েছি।
যে ভিক্ষা চায়, তাকে দান কর।

১৫। "বাঘে-মহিষে এক ঘাটে জল খায়" - এটি কোন কর্তৃকারকের উদাহরণ?

মুখ্য কর্তা
ব্যতিহার কর্তা
প্রযোজক কর্তা
প্রযোজ্য কর্তা

১৬। সম্বোধন পদ কীসের অংশ?

বাক্যের
পদের
কারকের
সমাসের

১৭। কোনটি ভাববাচ্যের উদাহরণ?

আমার যাওয়া হবে না।
আমি যাব না।
বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
কাজটা ভালো দেখায় না।

১৮। "সূর্য" শব্দটির সমার্থক শব্দ কোনটি-

ফনী
শৈল
ভুজ
সবিতা