আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2022
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। ওষ্ঠ্য ধ্বনি কোনগুলো?

ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
প ফ ব ভ ম
ট ঠ ড ঢ ণ

২। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি কী কী?

উ এবং ঊ
এ এবং ঐ
ঐ এবং ঔ
ই এবং ঈ

৩। বাংলা উপসর্গ কয়টি?

২০
২১
২২
২৩

৪। "নিমরাজি" শব্দের ‘নিম্" উপসর্গটি কোন ভাষার?

বাংলা
আরবি
ফারসি
ইংরেজি

৫। বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

হাতা
ডিঙা
কেষ্টা
মুটে

৬। কৃৎপ্রত্যয় সাধিত পদকে কী বলে?

গুণ
বৃদ্ধি
কৃদন্ত পদ
তদ্ধিতান্ত শব্দ

৭। "হাট-বাজার" কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস?

মিলনার্থক
সমার্থক
বিপরীতার্থক
বিরোধার্থক

৮। "হাতাহাতি" কোন সমাসের উদাহরণ?

দ্বন্দ্ব
কর্মধারায়
তৎপুরুষ
বহুব্রীহি

৯। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

মহানবি
সাহিত্যসভা
মনমাঝি
মহারাজ

১০। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?

নায়ক
একাদশ
হিংসুক
শুভেচ্ছা

১১। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

সমাস
কারক
সন্ধি
উক্তি

১২। "চিক চিক করে বালি কোথা নাই কাদা" এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে।

বিশেষ্য
ক্রিয়া বিশেষণ
ক্রিয়া
বিশেষণ

১৩। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?

দুই
তিন
চার
পাঁচ

১৪। পূরণবাচক সংখ্যা কোনটি?

দশ
দশই
১০
দশম

১৫। বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

বিভক্তি
শব্দ
প্রত্যয়
পদ

১৬। বিশেষ্য পদ কত প্রকার?

চার
পাঁচ
ছয়
সাত

১৭। "তার মঙ্গল হোক।"- বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে?

আকাঙ্ক্ষা
অনুজ্ঞা
নির্দেশক
সাপেক্ষ

১৮। "সীমার মাঝে অসীম তুমি।"- বাক্যে "মাঝে" অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

ব্যাপ্তি
মধ্যে
কারণে
নিমিত্ত

১৯। অনুসর্গ কোনগুলো?

অবধি, হেতু
সই, বাজ
আন, আনি
আম, খাস

২০। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক?

পাটি
টাক
থানা
গুলো

২১। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?

ভিক্ষুককে দান কর।
আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
তার বয়স হলেও বুদ্ধি হয়নি।
বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।

২২। “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?”- এখানে "রাঘবে" কোন কারকে কোন বিভক্তি?

অধিকরণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী

২৩। "ডাক্তার ডাক।’- বাক্যে "ডাক্তার" কোন কারকে কোন বিভক্তি?

কর্মে শূন্য
কর্মে ৬ষ্ঠী
কর্তায় শূন্য
করণে ৬ষ্ঠী

২৪। "বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।"- এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্মকর্তৃবাচ্য
ভাববাচ্য
কর্তৃবাচ্য
কর্মবাচ্য

২৫। উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
অব্যয়

২৬। "তামার বিষ" বাগধারাটির অর্থ কী?

সর্বনাশ
কুটিলতা
অর্থের কু প্রভাব
তীব্র জ্বালা