আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2022
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?

১১ টি
৩৯ টি
৪৯ টি
৫০ টি

২। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে কোন ধ্বনি বলে?

অল্পপ্রাণ
মহাপ্রাণ
ঘোষ
অঘোষ

৩। ফারসি উপসর্গ কোনটি?

নিম্
প্রতি
খাস
ইতি

৪। উপজীবিকা অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

চাষি
দোকানি
জেলে
দেমাকে

৫। "দোলনা" শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

√ দোল্ + না
√ দুল্ + অনা
দোল + আনা
দুল + না

৬। নীল যে পদ্ম = নীলপদ্ম কোন সমাস?

দ্বন্দু
দ্বিগু
বহুব্রীহি
কর্মধারয়

৭। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

অরুণরাঙা
চন্দ্রমুখ
মনমাঝি
ক্রোধানল

৮। ‘শীতার্ত" শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

শীত + ঋত
শীত + আর্ত
শিত + ঋত
শিত + আর্ত

৯। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

গায়ক
নাবিক
ণিজন্ত
গবাক্ষ

১০। "ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে। "ঘরে ঘরে" কীসের দ্বিরুক্তি?

শব্দের
অব্যয়ের
পদের
ধ্বন্যাত্মকের

১১। পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?

সির ঝির বাতাস বইছে
বার বার সে কামান গর্জে উঠল
ভয়ে গা ছমছম করছে
গরম গরম জিলাপি

১২। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?

লালন-পালন
ঝমঝম
লেন-দেন
ধামা ধামা

১৩। তারিখ বাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত ?

হিন্দি
বাংলা
আরবি
ফারসি

১৪। "বেলে মাটি" কোন ধরনের নাম বিশেষণের উদাহরণ?

রূপবাচক
গুণবাচক
উপাদান বাচক
অবস্থা বাচক

১৫। "মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন" – এটি কোন ক্রিয়ার উদাহারণ?

মুখ্য ক্রিয়ার
যৌগিক ক্রিয়ার
প্রযোজক ক্রিয়ার
দ্বিকর্মক ক্রিয়ার

১৬। "বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা।"- এখানে "বিনে" কী অর্থ প্রকাশ করেছে?

সঙ্গে
প্রয়োজনে
ব্যতিরেকে
আবশ্যিকতা

১৭। "সীমার মাঝে অসীম তুমি।"- বাক্যে "মাঝে" অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

ব্যাপ্তি
মধ্যে
কারণে
নিমিত্ত

১৮। "মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ।" - এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?

স্বীকৃতি
সমর্থন
সম্মতি
উচ্ছ্বাস

১৯। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?

পাটি
খানি
টুকু
টো

২০। “দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।”- এটি কী ধরনের বাক্য?

বিবৃতিমূলক
বিষয়সূচক
আদেশসূচক
ইচ্ছাসূচক

২১। "তিলে তৈল আছে"- বাক্যে "তিলে" কোন কারকে কোন বিভক্তি?

কর্তৃকারকে ৭মী
কর্মে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী

২২। "বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।"- এখানে "বাঘে-মহিষে" কোন কর্তা?

মুখ্যকর্তা
প্রযোজ্য কর্তা
ব্যতিহার কর্তা
প্রযোজক কর্তা

২৩। "সুতি কাপড় অনেক দিন টিকে।"- এ বাক্যটি কীসের উদাহরণ?

কর্তৃবাচ্য
কর্মবাচ্য
কর্মকর্তৃবাচ্য
ভাববাচ্য

২৪। বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

সর্বনাম
অব্যয়
বিশেষ্য
বিশেষণ

২৫। ‘পার্থক্য’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

অকুল পাথার
আট কপালে
কপাল ফেরা
ইতর বিশেষ

২৬। "সূর্য" শব্দটির সমার্থক শব্দ কোনটি?

নিশাকর
অবনী
দিবাকর
বিধু