আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। "বই পড়া" প্রবন্ধে গুরুকে উত্তর সাধক বলা হয়েছে, কারণ গুরু-

শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন
শিষ্যকে শিক্ষাদান করেন
শিষ্যের জ্ঞান বৃদ্ধি করেন
শিষ্যকে পড়া মুখস্তের তাগিদ দেওয়ায়

২। কার স্মৃতি রক্ষার্থে হজব্রতীরা সাফা-মারওয়া দৌড়ে থাকেন?

হযরত ইসমাইল (আ.)
হযরত ইবরাহিম (আ.)
বিবি হাজেরা (রা.)
আয়েশা (রা.)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যৌথ পরিবারে সবার রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের কাজের তদারকি করে মোহিনী। কিন্তু সে খেয়েছে কি না, কেউ তাকে জিজ্ঞাসা করে না।

৩। উদ্দীপকের ভাবটি কোন গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ?

মমতাদি
নিমগাছ
অভাগীর স্বর্গ
দেনা পাওনা

৪। শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে?

বুদ্ধির
জ্ঞানের
অন্ন চিন্তার
মনুষ্যত্বের

৫। "শাজাহান" নাটকটি কে রচনা করেন?

দীনবন্ধু মিত্র
দ্বিজেন্দ্রলাল রায়
অমৃতলাল বসু
গিরিশচন্দ্র ঘোষ

৬। ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে" -এখানে কার নামের কথা বলা হয়েছে?

কবির
কপোতাক্ষ নদের
সাগরের
বঙ্গবাসীর

৭। পৃথিবীতে বরণীয় হওয়ার যায় কিভাবে?

অতীতের কথা চিন্তা করে
মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে
বাহ্যদৃশ্যে না ভুলে
ভয়ে ভীত না হয়ে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিজান সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে রিক্সায় বাড়ি ফেরার পথে যানজট আটকে গেলে, একটি ক্ষুধার্ত পথশিশু তাঁর কাছে টাকা চায়। তিনি তাঁকে দূর দূর করে তাড়িয়ে দেন।

৮। উদ্দীপকের মিজান সাহেবের আচরণের সাথে মানুষ কবিতার সাদৃশ্যপূর্ণ উক্তিটি হলো-

ভুখারি ফিরিয়া চলে
মর গো-ভাগাড়ে গিয়ে
গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা
সহসা বন্ধ হলো মন্দির

৯। ‘মানুষ’ কবিতার কবির মতে, মিজান সাহেবের মতো মানুষেরা-
(i) স্বার্থপর
(ii) অহংকারী
(iii) আত্মকেন্দ্রিক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। নক্ষত্রের তলে সেদিনো কে স্বপ্ন দেখবে?

শিশির
পৃথিবী
নদী
মাঠ

১১। "পল্লীজননী" কবিতায় রুগ্ন ছেলেটির মুমূর্ষ অবস্থাকে কিসের সঙ্গে তুলনা করা যায়?

নিবুনিবু দ্বীপ
কুয়াশা-কাফন
মাটির প্রদীপ
নীরের পাখি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘গুলি। মুখ থুবড়ে পড়ে গেল সালাম চাচা গুলি পড়ে গেল রবিদা।'

১২। উদ্দীপকে প্রকাশিত দিকটি ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কোন পক্তির সাথে ভাবগত সাদৃশ্য রয়েছে?

মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে
থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে
একটানা আর্তনাদ করল একটা কুকুর
ছাত্রাবাস বস্তি উজাড় হলো

১৩। প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয়?

১৭৫৭
১৮৫৭
১৯৪৮
১৯৫২

১৪। ‘আমার পরিচয়‘ কবিতায় কবি বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য নিম্নের কোন পংক্তির মাধ্যমে প্রকাশ করেছেন?

আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি সার্বভৌম বার ভূঁইয়ার থেকে
এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে
আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বকুল পড়াশুনা করার জন্য শহরে চলে যাচ্ছে। এ জন্য তার ভাই তূর্য ঝরঝর করে কাঁদতে শুরু করল।

১৫। উদ্দীপকের তূর্যের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

ফুলকলি
কুন্তি
নোলক বুয়া
বুধার চাচি

১৬। উভয় চরিত্রের এই মিল যে কারণে তা হলো-
(i) স্নেহশীলতা
(ii) আবেগপ্রবণতা
(iii) ভ্রাতৃত্ববোধ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। অনেকদিন ‘ও’ বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে- এখানে ‘ও’ কে?

কুন্তি
মধু
ফুলকলি
বুধা

১৮। মধুর মা বুধাকে আদর করে কেন?

বুধার কেউ নেই বলে
বুধার মধ্যে মধুর প্রতিচ্ছবি আছে
বুধা মধুর মতো সাহসী সেজন্য
বুধার থাকার জায়গা নেই বলে

১৯। নাটকের প্রাণ কী?

কাহিনী
সংলাপ
চরিত্র
পরিবেশ

২০। ‘তিনি রাজি আছেন, আমি রাজি নই। আমি এভাবে টাকা নিতে পারি না’– হাতেম আলির এ উক্তিতে প্ৰকাশ পেয়েছে—
(i) মানবিক মূল্যবোধ
(ii) সচেতনতাবোধ
(iii) সন্তান বাৎসল্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১। ‘বহিপীর’ নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয়?

১৯৫০
১৯৬০
১৯৬৫
১৯৭০