আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2022
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। কবি নির্মলেন্দু গুণ 'আগামী দিনের কবি' বলে কাদের সম্বোধন করেছেন?

পাতা কুড়ানি
লোহার শ্রমিক
অনাগত শিশু
উলঙ্গ কৃষক

২। কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে?

রানার চলেছে খবরের বোঝা হাতে
এ বোঝা টানার দিন কবে শেষ হবে
তাঁর জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন
কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়

৩। 'প্রবাস বন্ধু' গল্পটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

দেশে-বিদেশে
চাচা কাহিনি
পঞ্চতন্ত্র
শবনম

৪। কোন ভাষার প্রতি কবি আবদুল হাকিমের মোটেই বিদ্বেষ নেই?

আরবি-হিন্দি
বাংলা-ফারসি
হিন্দি-বাংলা
আরবি-ফারসি

৫। সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন। কেননা সুভা-

কর্মে অনাগ্রহী
সংসার বিবাগী
বাকপ্রতিবন্ধী
শব্দহীন-সঙ্গীহীন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে- আমরা ক'জন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে-”

৬। উদ্দীপকের 'আমরা' 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে, তা হলো-

আলি, মতিউর, মিঠু
রবিদা, বুধা, মিঠু
মদনকাকু, বুধা, হরিকাকু
শাহাবুদ্দিন, বুধা, আলি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রহিমা তার স্বামীর মৃত্যুতে বাধ্য হয়ে শহরের একটি মেসে রান্নার কাজ নেয়।

৭। উদ্দীপকের রহিমার সাথে কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়?

লক্ষ্মী বউ
মমতাদি
সর্বজয়া
সুভা

৮। হাতেম আলির বলা- 'বুঝি, তবু বুঝি না'- উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে?

নির্বুদ্ধিতা
অভিমান
ক্ষোভ
অসহায়ত্ব

৯। 'আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা'- কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন?

ক্ষোভ
আক্ষেপ
বিদ্বেষ
অভিমান

১০। নিমগাছের প্রশংসায় কবিরাজরা পঞ্চমুখ। কারণ নিমের-
(i) হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
(ii) ডাল দাঁত ভালো রাখে
(iii) চর্মরোগের অব্যর্থ মহৌষধ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। কিন্তু তানিয়া মনে করে, লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না।

১১। উদ্দীপকে মিনার কাজে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে?

স্বশিক্ষিত হওয়া
শখ পূরণ
ঐশ্বর্য সন্ধান
মনোবল বাড়ানো

১২। 'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

অগ্নিবীণা
চক্রবাক
সাম্যবাদী
ছায়ানট

১৩। স্থিতধী হযরত আবুবকর (রা.) রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন-
(i) শোকের মাতম থামাতে
(ii) বিশৃঙ্খলা দূর করতে
(iii) সকলের চেতনা ফেরাতে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লীনা সারা বছর পড়াশোনা না করে আনন্দ-উল্লাসে মত্ত থাকে। এসএসসি পরীক্ষার সময় আগের রাত্রিতে পড়ে পরীক্ষা দেয়। তাই অকৃতকার্য হয়।

১৪। উদ্দীপকে লীনার মতো মানুষদের জন্য কোন কবিতার শিক্ষা প্রয়োজনীয়?

কপোতাক্ষ নদ
জীবন-সঙ্গীত
মানুষ
সেইদিন এই মাঠ

১৫। 'পিস্ বা শান্তি' নামের গোলাপের রং কেমন?

গাঢ় বেগুনি
কালচে মেরুন
মাখনের মতো
হালকা হলুদ

১৬। চরিত্র বিচারে দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' কোন শ্রেণির নাটক?

সাংকেতিক
ঐতিহাসিক
সামাজিক
পৌরাণিক

১৭। ডাগর চোখ মেলে সুভা কার মুখের দিকে চেয়ে থাকত?

সর্বশী-পাঙ্গুলির
বাবা-মায়ের
বিড়াল শাবকের
প্রতাপের

১৮। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের উদ্দেশ্য কী?

শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ সম্পর্কে আলোচনা
জীবন ধারণের উপাদান সম্পর্কে জ্ঞানদান
চাহিদার সঙ্গে শিক্ষার তুলনামূলক আলোচনা
মানুষকে সুশিক্ষিত করে তোলার আহ্বান

১৯। হাজী শরীয়ত উল্লাহ কীসের বিরুদ্ধে সোচ্চার হন?

বিদেশি শাসন-শোষণ
জমিদারদের অত্যাচার
ধর্মীয় কুসংস্কার
সাম্প্রদায়িক শক্তি

২০। 'এখন থেকে তোরা আমাকে 'বঙ্গবন্ধু' বলে ডাকবি।' কথাটি কে বলেছে?

বুধা
আলি
মধু
হরিকাকু

২১। 'চালতাফুল কি আর ভিজিবেনা শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে।' পঙ্ক্তিটিতে কোন অনুভব ব্যক্ত হয়েছে?

প্রকৃতির শাশ্বত রূপ
সৌন্দর্যবোধ
কল্পনার প্রসার
প্রকৃতির বৈচিত্র্য

২২। 'বহিপীর' নাটকের প্রথম অংশে কোন কালের কথা বলা হয়েছে?

শরৎ
শীত
হেমন্ত
বসন্ত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রওনক দুটি টিয়া পাখি এনে খাঁচায় রেখে পুষতে থাকে। পাখি দুটি খাঁচা মুক্ত হওয়ার চেষ্টা করলেও পারে না।

২৩। উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের কার মিল লক্ষ করা যায়?

লক্ষ্মী বউ
নিমগাছ
কবি
কবিরাজ

২৪। 'সাকিনা বিবির কপাল ভাঙল'-বলতে কী বোঝানো হয়েছে?

স্বামী হারানো
নির্যাতিত হওয়া
বাড়ি পুড়ে যাওয়া
সন্তান হারানো

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লীনা সারা বছর পড়াশোনা না করে আনন্দ-উল্লাসে মত্ত থাকে। এসএসসি পরীক্ষার সময় আগের রাত্রিতে পড়ে পরীক্ষা দেয়। তাই অকৃতকার্য হয়।

২৫। উক্ত কবিতার মূল প্রতিপাদ্য হলো-

স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ
জীবনের মাহাত্ম্য অনুধাবন
মনুষ্যত্বের জয়লাভ
প্রকৃতির সৌন্দর্য চিরন্তন

২৬। “আর কি হে হবে দেখা?- যত দিন যাবে”- 'কপোতাক্ষ নদ' কবিতার এই পঙক্তির মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

আকাঙক্ষা
আক্ষেপ
আশঙ্কা
আফসোস

২৭। বহিপীর শেষ পর্যন্ত জয়ী হতে পারেন না কেন?

হাতেম আলির উচ্চ নৈতিকতার কারণে
জমিদার গিল্লির সাহায্য না পাওয়ায়
তথ্য অসম্পূর্ণ (মূল ফাইলে অপশন নেই)
তথ্য অসম্পূর্ণ (মূল ফাইলে অপশন নেই)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে- আমরা ক'জন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে-'

২৮। উদ্দিষ্ট চরণে লক্ষ করা যায়-
(i) সংগ্রামশীলতা
(ii) স্বদেশপ্রেম
(iii) ঐক্যেরোধ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দশম শ্রেণির ছাত্রী মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। অন্যদিকে তানিয়া মনে করে, লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না।

২৯। উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা-
(i) লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না
(ii) নিজের মন গড়ে তুলতে পারে না
(iii) সাহিত্যের সুফল সম্বন্ধে সন্দিহান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০। 'থমথম কালো রাত' কীসের আলোয় নাচছে?

জোনাকির
মাটির প্রদীপের
মোমবাতির
নিবু নিবু দীপের