আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2022
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড

১। 'গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি;' এখানে 'সূর্য' বলতে কোনটি বোঝায়?

জনগণ
তেজদ্বীপ্তি
নক্ষত্র
নেতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর।'

২। উদ্দীপকে কথকের সঙ্গে 'মানুষ মুহাম্মদ (স.)' প্রবন্ধে মহানবি (স.)-এর কোন কথার ভাবগত মিল রয়েছে?

আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক, মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য।
ভাইসব, তোমার সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত।
তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়েছে: এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।
তোমার পতাকা যদি দিয়েছে প্রভু, হীন আমি, তুচ্ছ আমি... তাহা বহন করার শক্তি আমায় দাও।

৩। 'মানুষ' কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যোদ্ধাদের আহ্বান করেছেন-
(i) ইতিহাসবিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য
(ii) উপাসনালয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য
(iii) ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন?

পাওনাদারের ভয়ে
আত্মসম্মানবোধের কারণে
জাত ভেদের কারণে
আর্থিক নিরাপত্তার অভাবে

৫। 'বহিপীর' নাটকটি কার লেখা?

সিকান্দার আবু জাফর
আলাউদ্দীন আল আজাদ
সৈয়দ শামছুল হক
সৈয়দ ওয়ালী উল্লাহ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তারাও যায় সমদয় বদলের পক্ষে শত্রুর মুখোমুখি স্বাধীনতা যুদ্ধে তাই বৈঠা আর রাইফেল এক হয়ে গিয়েছিল ছিদামের হাতে

৬। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতার যে বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে তা হলো-
(i) মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ
(ii) মানবতা বিরোধীদের বিরুদ্ধে মানবিক মূল্যবোধের উৎসারণ
(iii) দেশপ্রেমিকরা দেশের সংকটে নিষ্ক্রিয় থাকেনা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। উদ্দীপকের ছিদাম 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার প্রতিনিধিত্ব করে?

তেজি তরুণ
মতলব মিয়া
রোস্তম শেখ
সগীর আলী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভীরু আশা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনি

৮। উদ্দীপকের বক্তব্য 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে সাহিত্যের কোন শাখাকে নির্দেশ করে?

ছোটোগল্প
মহাকাব্য
কবিতা
উপন্যাস

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বৃদ্ধ মায়ের দেখভালের দায়িত্ব দিয়েছিল কাজের মেয়ের ওপর। বাসা ফাঁকা পেয়ে বৃদ্ধার ওপর নির্যাতন করে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় কাজের মেয়েটি।

৯। আবদুর রহমানের কোন উক্তিতে উদ্দীপকের কাজের মেয়ের মানসিকতার বিপরীত দিক ফুটে উঠেছে?

i. 'আমার রান্না হুজুরের পছন্দ হয়নি'
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। হাতে হেরিকেন। কোমারে বাচ্চা। চোখে মুখে কী এক অস্থির আতঙ্ক।

১০। উদ্দীপকের মূলভাবের মধ্য দিয়ে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো-
(i) মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের অসহায়ত্ব
(ii) পাকবাহিনীর অত্যাচারের উদ্বাস্তু মানুষের ভোগান্তি
(iii) মুক্তিপাগল জনতার ঐক্য ও সংগ্রামী চেতনায় নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১১। নিম গাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী?

ছাল
পাতা
ডাল
শিকড়

১২। 'পল্লিজননী' কবিতায় ছেলে মাকে সাতনরি সিকা ভরে কী রাখতে বলেছে?

হুডুমের কোলা
ট্যাপের মোয়া
খেজুরের গুড়
নয়া পাটালি

১৩। অপু কলের পুতুলের মতো তাড়াতাড়ি কোন জিনিসগুলো লুকিয়ে ফেলে?

শুকনো নাটা ফল
জারানো আমের চাকলা
গঙ্গা-যমুনা খেলার খাপড়া
লক্ষ্মীর চুপড়ির কড়ি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর।

১৪। উক্ত মিলের কারণ; মহানবি (স.)-এর-
(i) ক্ষমাশীলতা ও মহানুভবতা
(ii) পারস্পরিক সৌহার্দ ও সৌজন্যবোধ
(iii) আত্মবিশ্বাস ও সত্যসাধনা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫। সুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল?

বাণীকন্ঠের
তার মায়ের
প্রতাপের
প্রতিবেশীর

১৬। কবি আব্দুল হাকিম বাংলায় সাহিত্য রচনা করেন কাদের জন্য?

বাংলা ভাষা বিদ্বেষীদের জন্য
যাদের মারফতে জ্ঞান নেই
যাদের কিতাব পড়ার অভ্যাস নেই
আরবি-ফারসিতে অনুরাগীদের জন্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে ডিঙ্গা বায়-রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।

১৭। উদ্দীপকের ভাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে 'সেইদিন এই মাঠ' কবিতার কোন পঙক্তিতে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
এশিরিয়া ধুলো আজ-বেবিলন ছাই হয়ে আছে।
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি-
পৃথিবীর এইসব গল্প বেঁচে র'বে চিরকাল-

১৮। 'মমতাদি' গল্পে মমতাদির কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে কোন বাক্যে?

তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী
বেশি আস্কারা দিওনা জ্বালিয়ে মারবে
তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে
তুমি ইচ্ছে করলে এ বেলাই কাজ ছেড়ে দিতে পারো

১৯। কপোতাক্ষ নদের জলকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

নিশার স্বপন
স্নেহের তৃষ্ণা
মায়া-মন্ত্রধ্বনি
মাতৃদুগ্ধ

২০। নিচের কোন বাক্যে দেশের প্রতি বুধার গভীর ভালোবাসা এবং আত্মত্যাগের মানসিকতার পরিচয় মেলে?

লোকে জানুক যে, আমি স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছি
মেশিনগান বল, আমার নাম মেশিনগান
দেখো সেপাইগুলো ওটার ভেতর থেকে আর উঠতে চাইবেনা
আপনি তো শান্তি কমিটির চেয়ারম্যান...... শান্তি কই?

২১। 'একাত্তরের দিনগুলি' রচনায় হাত-পা বাঁধা, গুলিতে মরা লাশ দেখা গিয়েছিল কোথায়?

পুকুরে
ক্যাম্পে
নদীতে
রাস্তায়

২২। 'মোসলমানের আড়ঙ দেখিতে নাই'-পল্লিজননীর এ কথার মধ্যদিয়ে মূলত প্রকাশ পেয়েছে তার-

কুসংস্কারাছন্নতা
কটকৌশল
দারিদ্র্য
ধর্মভীরুতা

২৩। 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কোন ক্ষেত্রে নিত্য নিজ কাজ করে যেতে বলেছেন?

সংসারে
সমরাঙ্গণে
পৃথিবীতে
কর্মক্ষেত্রে

২৪। 'রানার' কবিতার কোন পঙ্ক্তিতে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা ব্যক্ত হয়েছে?

ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
রানার' এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।
ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,

২৫। 'আমার পরিচয়' কবিতায় উল্লিখিত 'কমলার দীঘি' কী?

পালাগান
প্রত্নতত্ত্ব
দেবালয়
সরোবর

২৬। 'পায়ের কাঁটার দিকে বার বার নজর দিতে হলে হাটার আনন্দ উপভোগ করা যায় না।'-এখানে 'পায়ের কাঁটা' কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?

অন্নবস্ত্রের চিন্তা
প্রাণিত্বের বাঁধন
পথের প্রতিবন্ধকতা
মনুষ্যত্বের আহ্বান

২৭। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের উপন্যাস সম্পর্কে নিচের কোন মন্তব্যটি যথার্থ?

গদ্য ও নাতিদীর্ঘ আকারে লিখিত রচনা
জীবনের খণ্ডাংশের রস-নিবিড় উপস্থাপন
বিচিত্র চরিত্রের সমন্বয়ে গদ্যে লিখিত দীর্ঘ গল্প
চিন্তাশ্রয়ী ও মননশীল যুক্তিনিষ্ঠ রচনা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। হাতে হেরিকেন। কোমরে বাচ্চা চোখে-মুখে কি এক অস্থির আতঙ্ক।

২৮। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বোঝা বহনের ক্ষেত্রে কোন চরিত্রটি উদ্দীপকের উল্লিখিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে?

নোলক বুয়া
ফজু চাচা
হরিকাকু
আতা ফুফু

২৯। 'বই পড়া' প্রবন্ধে প্রথম চৌধুরীর মতে, আমাদের নির্জীব করেছে কোনটি?

অর্থ
শিক্ষা
শিক্ষক
অভিভাবক

৩০। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে?

বদর
ওহোদ
আহযাব
খয়বর