আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2016
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড

১। বিদ্যার সাধনায় গুরুকে উত্তরসাধক বলা হয়েছে কেন?

শিষ্যকে বিদ্যা শিখান বলে
শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে
শিষ্যকে মানুষ করে তোলেন বলে
শিষ্যকে জ্ঞানী করে তোলেন বলে

২। ‘ছুটি" গল্পের ফটিক দুরন্ত এক কিশোর। তার যন্ত্রণায় অস্থির হয়ে মা তাকে মামার সাথে কোলকাতায় পাঠায়।- উদ্দীপকের ফটিকের সাথে ‘আম-আঁটির ভেঁপু" গল্পের দুর্গার কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে?

অবাধ্যতা
সৃষ্টিশীলতা
দুরন্তপনা
চতুরতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ
আমি দেই তারে বুক ভরা গান
কাঁটা পেয়ে তারে ফুল করি দান
সারাটি জনম ভর।

৩। উদ্দীপকটি মহানবী (স.) এর কোন আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ?

হুদায়বিয়ার সন্ধি
মক্কাবাসীদের ক্ষমা
মদিনাবাসীদের ক্ষমা
ইহুদিদের ক্ষমা

৪। কোন উক্তিতে এ আচরণের দিকটি ফুটে উঠেছে?

আমি রাজা নই, সম্রাট নই
তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত
এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
তোমার পতাকা যদি দিয়েছ প্রভু

৫। বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন যে কারণে-
(i) নিম গাছের হাওয়া ভালো
(ii) নিম একটি উপকারী গাছ
(iii) একটু যত্ন ছাড়াই বেড়ে ওঠে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আজিম সাহেব সরকারি চাকরি করেন। বেতনের টাকায় সংসার চলে না। তাই অনৈতিকভাবে অতিরিক্ত টাকা আয় করেন। যদিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর অন্যরকম স্বপ্ন ছিল।

৬। ‘শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধের কোন দিকটির প্রভাবে উদ্দীপকের আজিম সাহেব অনৈতিক কাজ করেছেন?

মনুষ্যত্ববোধ
মানবিকতা
ক্ষুৎপিপাসা
মূল্যবোধ

৭। উদ্দীপকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধের কোন দিকটি অনুপস্থিত?
(i) মুক্তির স্বাদ
(ii) মূল্যবোধ
(iii) অর্থচিন্তা

i
ii
i ও iii
i, ii ও iii

৮। "একাত্তরের দিনগুলি" কি জাতীয় রচনা?

ভাষাপ্রীতিমূলক
দেশপ্রেমমূলক
সৌন্দর্য চেতনামূলক
স্মৃতিচারণমূলক

৯। "কপোতাক্ষ নদ" কবিতায় কবি "বঙ্গজ জন" বলতে কাকে বুঝিয়েছেন?

কপোতাক্ষ নদকে
বঙ্গদেশের জনগণকে
প্রবাসী বাঙালিকে
বাংলা সাহিত্যকে

১০। "জীবন-সঙ্গীত" কবিতায় কবি "ভবের উন্নতি" বলতে কী বুঝিয়েছেন?

পার্থিব উন্নতি
জ্ঞানের চর্চা
পরের হিত
নির্লোভতা

১১। ‘মানুষ’ কবিতায় চেঙ্গিস খানকে কীসের প্রতীক ভাবা হয়েছে?

প্রতিবাদের
কল্যাণের
বিচারকের
ধ্বংসের

১২। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?

গোলাপ
শিউলী
কদম
চালতা

১৩। ‘তারি সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে।’ - কার সাথে?

ছেলের সাথে
প্রদীপের সাথে
আত্মীয় স্বজনের সাথে
রাত জাগা পাখির সাথে

১৪। "আমার পরিচয়" কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন?

দেশমাতৃকার
সাম্যের
শান্তির
কল্যাণের

১৫। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে অমর কবিতাখানি শোনালেন-
(i) রাজনীতির কবি
(ii) স্বাধীনতার মহানায়ক
(iii) বাংলাদেশের স্থপতি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। ফুলকলি বুধাকে কি বলে ডাকে?

মানিক রতন
কাকতাড়ুয়া
বঙ্গবন্ধু
যুদ্ধ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে
কে বাঁচিতে চায়?
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে
কে পরিবে পায়।’

১৭। উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিককে ধারণ করে?

পাক-বাহিনীর তান্ডবনীলা
মানুষের ভীতি
স্বাধীনতার কামনা
স্বাধীনতার উপেক্ষা

১৮। উদ্দীপক ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রাসঙ্গিক দিক কোনটি?

স্বদেশপ্রেম
স্বার্থপরতা
স্বজাত্যবোধ
আত্মত্যাগ

১৯। ‘আমি তো এখন স্বাধীন মানুষ’ - কে বলেছিল?

বুধা
নোলক বুয়া
হরিকাকু
শাহাবুদ্দিন

২০। গাঁয়ের লোকেরা বুধাকে ভিন্ন ভিন্ন নামে ডাকার কারণ, বুধার -

সাহসিকতা
একাকিত্ব
বাবা-মা নেই
বহুমুখী বৈশিষ্ট্য

২১। “দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র”- উক্তিটি কার?

হাতেম আলির
বহিপীরের
তাহেরার
হাসেম আলির

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গ্রামের ফসল রক্ষাকারী বাঁধটি ভেঙে পড়ার উপক্রম হলে গ্রামবাসীরা সফরগাঁয়ের পীর সাহেবের শরণাপন্ন হয় এ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। তাদের ধারণা, অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই ব্যক্তি। মুমূর্ষুকেও এক ফুঁয়ে ভালো করে দেন।

২২। বহিপীর নাটকের যে সমস্যাটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে-
(i) কুসংস্কার
(ii) সামাজিক ঐক্য
(iii) পীরভক্তি

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

২৩। হাকিকুল্লাহ কে?

তাহেরার চাচা
হাশেম আলির বন্ধু
জমিদারের সহযোগী
পীরের সহযোগী

২৪। ‘আমি এভাবে টাকা নিতে চাই না’-হাতেম আলির এ উক্তিতে প্রকাশ পেয়েছে তা-

মানবিকতা
ভীরুতা
সাহসিকতা
দৃঢ়তা

২৫। ‘বহিপীর’ নাটকে তুলে ধরা হয়েছে-
(i) জমিদারি প্রথা
(ii) যৌতুক প্রথা
(iii) পীরভক্তি

i
ii
i ও iii
i, ii ও iii