আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি?

জাতির জীবনীশক্তির হ্রাস করা
সমাজের জীবনীশক্তি হ্রাস করা
জ্ঞানের ভান্ডার শূন্য করা
ধনের ভান্ডার শূন্য করে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সেই টাটকা স্বাদের রসে পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে।

২। উদ্দীপকে "আম-আঁটির ভেঁপু" গল্পের কোন চরিত্রকে ইঙ্গিত করে?

অপু
দুর্গা
হরিহর
সর্বজয়া

৩। উদ্দীপকে "আম-আঁটির ভেঁপু" গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

প্রকৃতি ঘনিষ্ঠতা
আনন্দিত জীবন
হতদারিদ্রতা
চিরায়ত শৈশব

৪। হযরত মুহম্মদ (স.) কী হিসেবে তাঁর জীবন রূপায়িত করেছেন?

প্রেম ও দয়ার মূর্ত প্রতীক
মানুষের অনুকরণীয়
ক্ষমার মূর্ত প্রতীক
মানুষের শ্রেষ্ঠ আদর্শ

৫। মূল্যবোধের অবক্ষয় বোঝাতে "শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য?

আত্মিক মৃত্যু
ফতুর
লেফাফাদুরস্তি
পিঞ্জরাবদ্ধ

৬। আত্মসম্মানবোধ ফুটে উঠেছে মমতাদির কোন কথায়?

আমায় ছাড়বেন না
এত কথা কইতে পারে আপনার ছেলে
সত্যি বলছি না। কে মারবে?
তুমি তা দেবে কেন?

৭। সাহিত্যের কোন রূপটি লেখককে নিজস্ব মত, পথ, যুক্তি, বুদ্ধিকে কেন্দ্র করে লিখিত হয়?

উপন্যাস
কবিতায়
প্রবন্ধ
ছোটগল্প

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে। তাই সে মাম্মি, ড্যাডি, আংকেল শব্দগুলো সন্তানকে শেখায়। মা, বাবা, চাচা- এই শব্দগুলো শোনা, বলা ও চর্চা করা থেকে সে সন্তানকে দূরে রাখে। কিন্তু মা বলেন, বিদেশি শব্দে কোনো প্রাণ নেই। বরং আমাদের দেশি শব্দেই আবেগের প্রকাশ ঘটে বেশি।

৮। করিমের ক্ষেত্রে বঙ্গবাণী কবিতার যে চরণ প্রযোজ্যতা হলো-
(i) সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
(ii) নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়
(iii) দেশী ভাষা উপদেশ মনে হিত অতি

i
ii
i ও ii
ii ও iii

৯। উদ্দীপকে মায়ের মনোভাবে "বঙ্গবাণী" কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

উদারতা
মাতৃভাষা প্রীতি
মারফত জ্ঞান সম্পন্ন
সর্বভাষায় শ্রদ্ধাশীল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস।

১০। উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে "কপোতাক্ষ নদ" কবিতার সাদৃশ্যগত চরণটি কোনটি?

বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
সতত তোমার কথা ভাবি এ বিরলে
আর কি হে হবে দেখা? -যতদিন যাবে
লয়েছে যে তব নাম বঙ্গের সংগীতে

১১। "জীবাত্মা অনিত্য নয়" বলতে কবি কি বুঝিয়েছেন?

আত্মার অবিনশ্বরতা
সাধনার দ্বারা অমরত্ব লাভ
মানবজন্ম অত্যন্ত মূল্যবান
জীবনের ক্ষণস্থায়িত্ব

১২। ‘মানুষ’ কবিতায় কবিতার জয় গান গেয়েছেন?

মানুষের
সাম্যের
শ্রমিকের
তরুণের

১৩। কোন চরণে ‘সেইদিন এই মাঠ’ কবিতায় সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে?

এই নদী নক্ষত্রের তলে
সেদিনো দেখিবে স্বপ্ন
নরম গন্ধের ঢেউয়ে
এশিরিয়া ধুলো আজ

১৪। সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন?

নিপীড়িত গণমানুষের
ক্ষুধায় ক্লান্তদের
ডাকহরকরাদের
শ্রমজীবী মানুষের

১৫। দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল?

রাইফেল
মেশিনগান
ট্যাঙ্ক
গ্রেনেড

১৬। ‘বিকেলের বিরুদ্ধে বিকেল‘ বলতে কী বোঝানো হয়েছে?

বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র
সময়ের পরিবর্তন
অশুভ শক্তির উত্থান
নেতিবাচক ভাবনা

১৭। বাঙ্কার দেখতে যেতে দেয়ায় বুধা ফজু চাচার প্রতি কী প্রকাশ করে?

আনন্দ
পাগলামি
বিনয়
উৎকণ্ঠ

১৮। "আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু অস্ত্র হাতে শত্রু এলে ধরতে জানি"- চরণ দুটি "কাকতাড়ুয়া" উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

বুধা
হরিকাকু
আহাদ মুন্সি
কুদ্দুস

১৯। “এখন থেকে তোকে আমি যুদ্ধ ডাকব, বুধা।”— এ কথা বলেছে কে?

রানি
আলি
ফুলকলি
মিঠু

২০। ‘বহিপীর’ নাটকের ঘটনা প্রবাহ কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে?

হাতেম আলি
বহিপীর
হাসেম আলি
তাহেরা

২১। "বহিপীর" নাটকে তাহেরাকে কীসের প্রতীক চরিত্র বলা যায়?

ধৈর্যশীলতার
নারী অধিকারের
অস্থিরতার
মানবিকতার

২২। "বহিপীর" নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

বহিপীর
তাহেরা
হকিবুল্লাহ
খোদেজা