আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2017
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। "বই পড়া" প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেন-

শিক্ষাব্যবস্থার
শিক্ষা প্রতিষ্ঠানের
সাহিত্যের
শিক্ষার্থীর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জয়গুনের সংসারে নিত্য আগুন -
নুন আনতে পান্তা ফুরায়
পান্তা আনতে নুন।

২। উদ্দীপকের জয়গুনের সংসারচিত্র "আম-আঁটির ভেঁপু" গল্পের সর্বজয়ার কোন বক্তব্যকে সমর্থন করে?

অতবড় মেয়ে, বলে বোঝাবো কত
আর এদিকে রাজ্যে দেনা
একলা নিজে কত দিকে যাবো
তোমাদের রাতদিন খিদে আর রাতদিন ফাই-ফারমাজ

৩। কোন যুদ্ধক্ষেত্রের নাম খন্দক?

খয়বর
ওহুদ
বদর
আহযাব

৪। ‘মমতাদি" গল্পে মমতাদি চরিত্রে প্রকাশ পেয়েছে-
(i) আত্মমর্যাদাবোধ
(ii) দায়িত্বশীলতা
(iii) স্নেহবাৎসল্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব কাব্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে
আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে।”

৬। উদ্দীপকে 'জীবন-সঙ্গীত' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

সংগ্রামী চেতনা
অমরত্বের প্রত্যাশা
আত্মকেন্দ্রিকতা
দায়িত্বশীলতা

৭। উক্ত দিক নিচের যে চরণে ফুটে উঠেছে তা হলো-
(i) সংসারে-সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে
(ii) দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয়
(iii) কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। "আজারি" শব্দের অর্থ কি?

ব্যথিত
ক্ষুধার্ত
পথিক
ভিখারি

৯। "আমার পরিচয়" কবিতায় প্রকাশ পেয়েছে বাঙালির-
(i) ঐক্য চেতনা
(ii) ঐতিহ্যবোধ
(iii) অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গী

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে হাতের মুঠোয় মৃত্যু নিয়ে কারা এসেছিল?

উলঙ্গ কৃষক
করুণ কেরানি
লোহার শ্রমিক
বিদ্রোহী শ্রোতা

১১। উপন্যাসের দ্বিতীয় উপাদান কি?

দৃশ্য
ভাষা
কাহিনি
চরিত্র

১২। বুধা রাজাকার কমান্ডের বাড়িতে আগুন দেয় কেন?

প্রতিশোধ নিতে
প্রতিহিংসায়
ফুলকলিকে বাঁচতে
ব্যক্তিস্বার্থে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাজারের ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছেন না দেখে কিশোর রবিন দৌড়ে এসে বৃদ্ধ তমিজ উদ্দীনের হাত থেকে ব্যাগ নিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেয়।

১৩। উদ্দীপকের রবিন ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্র এক হয়েছে কোন দিক থেকে?

কর্তব্যবোধ
নির্ভীকতা
দেশপ্রেম
আত্মমর্যাদাবোধ

১৪। তাহেরার লজ্জা-শরম নেই কেন?

পুরুষের সাথে কথা বলেছে
পীর সাহেব কে মেনে নেয়নি
পালিয়ে এসেছে
পীর সাহেবের সাথে বিতর্ক করেছে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গ্রামের রাস্তা নির্মাণে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে চাইলে গ্রামবাসী সম্মিলিতভাবে এর বিরোধিতা করে। অবশেষে ঠিকাদার মানসমাত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণে বাধ্য হয়।

১৫। উদ্দীপকের গ্রামবাসীর মানসিকতার সাথে ‘বহিপীর’ নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

বহিপীর
হাতেম
তাহেরা
খোদেজা

১৬। উক্ত চরিত্রে লক্ষ করা যায়-
(i) মানবিকতার পরিচয় ii, অধিকার সচেতনতা
(iii) অনমনীয় দৃষ্টিভঙ্গী

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। খোদেজা তাহেরাকে ডেমরার ঘাট থেকে বজরায় তুলে নেয় কেন?

স্নেহের কারণে
পরিচিত হওয়ায়
আশ্রয় চাওয়ায়
স্বামীর পরামর্শে