আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2016
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে?

আত্মার
গুরুর
সাহিত্যের
ডেমোক্রেসির

২। "বই পড়া" এবং "শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয়-
(i) জ্ঞানচর্চা
(ii) সংস্কৃতিবোধ
(iii) আত্মার মুক্তি

i, ii
ii, iii
i, iii
i, ii, iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মাগো তোমার শোলক বালা কাজলা দিদি কই।

৩। উদ্দীপকে ফুটে উঠা দিকটি ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন বিশেষ দিকটিকে তুলে ধরে?

রাতের প্রকৃতির চিত্র
গ্রাম-বাংলার প্রকৃতি
ভাই-বোনের সম্পর্ক
মায়ের শাশ্বত রূপ

৪। উদ্দীপকে "আম-আঁটির ভেঁপু" গল্পের যে দিকগুলো অনুপস্থিত-
(i) কিশোর মন
(ii) দারিদ্রের চিত্র
(iii) প্রকৃতি ঘনিষ্ঠতা

i, ii
ii, iii
i, iii
i, ii, iii

৫। ‘হিযরত" শব্দের শাব্দিক অর্থ কী?

পলায়ন
পরিত্যাগ
পরিবর্তন
শুভ সূচনা

৬। নিমের কচি ডাল ভেঙ্গে লোকেরা কি করে?

চিবোয়
খেলা করে
বেত মারে
মশা তাড়ায়

৭। অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে কেন?

অর্থ সাধনায় সে নিমগ্ন থাকে বলে
লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটে বলে
জীবনটা আলো-আঁধারের মধ্যে আবদ্ধ বলে
শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি বলে

৮। শিক্ষার কোন দিকটি জীবনকে উপভোগ করতে শেখায়?

ভুল দিক
দরকারি
জ্ঞানমূলক
অপ্রয়োজনীয়

৯। ‘বই পড়া’ এবং "শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধ দু"টির মূল আলোচ্য বিষয় –
(i) জ্ঞানচর্চা
(ii) সংস্কৃতিবোধ
(iii) আত্মার মুক্তি

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১০। ‘মমতাদি" গল্পে স্কুলপড়ুয়া ছেলেটির কাছে জীবনময়ের গলিটা কেমন ছিল?

স্বর্গপুরী
প্রেতপুরী
যমালয়
পিত্ৰালয়তুল্য

১১। ‘একাত্তরের দিনগুলি" রচনায় লেখিকার কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?

স্বদেশের প্রতি কৃতজ্ঞতা
স্ব-ভাষার প্রতি সম্মান
হৃদয়-যন্ত্রনা
অপত্যস্নেহ

১২। "শেষ হয়ে হইল না শেষ" কথাটি কার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?

উপন্যাস
নাটক
ছোটগল্প
কবিতা

১৩। "কপোতাক্ষ নদ" কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?

ফ্রান্সে
ভারতে
ইতালিতে
ইংল্যান্ডে

১৪। কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চাননি?
(i) মানব জীবন মূল্যবান বলে
(ii) বৈরাগ্যে মুক্তি নেই বলে
(iii) শিশির বিন্দুর মত ক্ষণস্থায়ী বলে

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৫। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস উপন্যাস?

চক্রবাক
ছায়ানট
কুহেলিকা
প্রলয়শিখা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোনজন!
কাণ্ডারী বল, ডুবিছে মানুষ-সন্তান মোর মার”।

১৬। চরন দুটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

সাম্প্রদায়িক চেতনা
অসাম্প্রদায়িকতা
ধর্মীয় চেতনা
অন্তর-বেদনা

১৭। এই চেতনা লালন করলে আমরা পাব-
(i) শৃঙ্খল মুক্তি
(ii) সামাজিক সম্প্রীতি
(iii) মানব মুক্তি ও সহযোগিতা

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৮। লক্ষ্মীপেঁচা কী করবে লক্ষ্মীটির তরে?

কাছে ডাকবে
গান গাবে
বাসা বাঁধবে
বিদায় জানাবে

১৯। ‘সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো’ - বাক্যে মায়ের কী প্রকাশ পেয়েছে?

অভিমান
আনন্দ
শঙ্কা
রোগ

২০। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার কপাল ভাঙল?

কিশোরীর
সাখিনা বিবির
হরিদাসীর
মোল্লা বাড়ির বউর

২১। বরেন্দ্রভূমে সোনা মসজিদ কোথায় অবস্থিত?

নাটোরে
ঈশ্বরদীতে
সিরাজগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


১৯৭১ সালের ৭ মার্চ যে জোয়ার লেগেছিল সাত কোটি বাঙালির মনে – দাদু সেই গল্প শোনান সবাইকে।

২২। দাদুর গল্প কোন কবির ভাষ্যের সাথে সদস্যপূর্ণ?

কাজী নজরুল ইসলাম
শামসুর রহমান
সুকান্ত ভট্টাচার্য
নির্মলেন্দু গুণ

২৩। সাত কোটি বাঙালির মনে যে জোয়ার জেগেছিল তা কীসের আহ্বান?

দেশ গড়ার
অসহযোগের
স্বাধীনতার
অনশনের

২৪। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

আলাদের ঘরের দুলাল
কপাল কুণ্ডলা
ফুলমতি ও করুণার বিবরণ
দুর্গেশনন্দিনী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মতি পাগলা দেশ স্বাধীন করতে চায়। মিলিটারির ভয়ে যারা পালায় তাদের সে ঘৃণা করে।

২৫। মতি পাগলা ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি?

মধু
মিঠু
বুধা
শাহাবুদ্দিন

২৬। চেতনাগত দিক দিয়ে মতি পাগলা উপন্যাসের সেই বিশেষ চরিত্রের –
(i) সমান
(ii) অর্ধেক
(iii) উল্টো

i
ii
iii
ii ও iii

২৭। "সোনার ঘর" বলতে কি বোঝানো হয়েছে?

আশ্রয়স্থল
আশ্রয়র সংকট
একাকীত্ব
আশ্রয়হীন

২৮। “আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?” -উক্তিতে প্রকাশ পেয়েছে তাহেরার-

অসহায়ত্ব
প্রতিবাদ
দূরদর্শিতা
আত্মসমর্পণ

২৯। সৈয়দ ওয়ালীউল্লাহ কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?

দৈনিক খাদেম
স্টেটসম্যান
ইত্তেফাক
নবদূত