আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জরিনা ও জয়নাল দুই ভাইবোন স্কুলে পড়ে। আর বাকী সময় ফুল বিক্রি করে। যা পায় তা দিয়ে কিছু কিনে খায়, আবার খেলতে চলে যায়। মা অন্যের বাড়িতে কাজ করে, বাবা রিকশা চালায়। সন্ধ্যার আগেই ঘরে ফিরে ওরা। এত অভাবের মধ্যেও ওদের দু"ভাইবোনের মুখে কষ্টের ছাপ নেই।

১। উদ্দীপকের জরিনা ও জয়নালের সঙ্গে "আম-আঁটির ভেঁপু" গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

সর্বজয়া ও নীলমণি
সন্ন ও হরিহর
দুর্গা ও অপু
সর্বজয়া ও হরিহর

২। মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন-

১৮৮৬ খ্রিস্টাব্দে
১৮৯৪ খ্রিস্টাব্দের
১৯৯৯ খ্রিস্টাব্দের
১৮৯৬ খ্রিস্টাব্দে

৩। "মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে"- বাক্যটি দ্বারা "নিমগাছ" গল্পে বোঝানো হয়েছে -
(i) শিকড় চারদিকে বিস্তৃত হয়েছে
(ii) বউটি সংসারের মায়াজালে আবদ্ধ হয়েছে
(iii) উপযুক্ত পরিবেশ পেয়েছে

i ও ii
ii
i ও iii
iii

৪। মোতায়ের হোসেন চৌধুরী মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী?

আত্মমর্যাদা
জীবসত্তা
মানবসত্তা
লেফাফাদুরস্তি

৫। ‘শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধে ‘নিচে থেকে ঠেলা’ বলতে বোঝায়-

লোভের ফাঁদে পা না দেওয়া
সুশিক্ষার ব্যবস্থা করা
সুশৃংখল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা
মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্থ করা

৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘সালেহ আহমেদ" ছদ্মনামে কে খবর পড়তেন?

কামরুল হাসান
আলমগীর কবির
হাসান ইমাম
আলী যাকের

৭। গীতিকবিতার আদি নিদর্শন-

মেঘনাদবধ কাব্য
মহাভারত
মহাশ্মশান
বৈষ্ণব কবিতাবলি

৮। "একেই কী বলে সভ্যতা" মধুসূদনের কোন ধরনের রচনা?

নাটক
প্রহসন
উপন্যাস
প্রবন্ধ

৯। গজানের সুলতান কত বার ভারতবর্ষ আক্রমণ করেন?

সাত বার
দশ বার
এগারো বার
সতের বার

১০। পথিককে খাবার না দেওয়ার মধ্যে মোল্লা সাহেবের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

অহংকার
ধর্মীয় ভন্ডামি
ধর্মভিরুতা
ক্ষোভ

১১। ‘ভন ভন ভন জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ।’ এখানে কী ফুটে উঠেছে?

প্রকৃতি
পরিবেশ
প্রকৃতির সৌন্দর্য
মশার বৃদ্ধি

১২। "পল্লিজননী" কবিতায় মা সন্তানের জন্য নামাজের ঘরে কী মানত করে?

শিরনি
মোমবাতি
দান
কবুতর

১৩। ‘তুমি আসবে বলে, হে স্বাধীনতা’- কথাটিতে প্রকাশ পেয়েছে-

প্রতীক্ষা
প্রতীক্ষা ও প্রত্যাশা
অপেক্ষা
আগমন

১৪। চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে পরিচয়টি পাওয়া যায়-
(i) কৈবর্তবিদ্রোহ
(ii) বৃটিশ বিরোধী আন্দোলন
(iii) অসাম্প্রদায়িক চেতনা

i
i ও ii
iii
ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালবেসে।‘

১৫। পংক্তিটি ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে
তেরোশত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে?

১৬। আধুনিক বাংলা উপন্যাসের শ্রেষ্ঠা কে?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৭। ‘নিজের বোঝা নিজে বইব’- বুধার এ বাক্যটিতে ফুটে উঠেছে-

সাহস
আত্মবিশ্বাস
দেশপ্রেম
ভালোবাসা

১৮। বুধাকে ‘মানিক রতন’ নাম দিয়েছিল কে?

হরিকাকু
ফুলকলি
নোলক বুয়া
জয়নাল চাচা

১৯। নাটকের প্রাণ কী?

কাহিনী
সংলাপ
চরিত্র
পরিবেশ

২০। বহিপীর বৃদ্ধ বয়সে বিয়ে করার কারণ কি?

বংশ রক্ষা
খেদমত পাওয়া
সমাজ রক্ষা
গল্পগুজব করা

২১। ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো-

তাহেরা
বহিপীর
হাশেম আলি
হকিকুল্লাহ

২২। ‘সূর্যাস্ত আইন’ প্রণীত হয় কত সালে?

১৭২০ সালে
১৭৫৬ সালে
১৭৫৭ সালে
১৭৯৩ সালে

২৩। ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র-

হাতেম আলি
বহিপীর
হাশেম আলি
হকিকুল্লাহ