আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

১। "জমিদারি থাক বা না থাক, আমার তাতে কিছু আসে যায় না।" 'বহিপীর' নাটকে সংলাপটি কার?

হাশেম আলির
হাতেম আলির
খোদেজার
তাহেরার

২। 'ধরি মাছ না ছুঁই পানি।'-এটি কোন ধরনের পল্লিসাহিত্য?

হড়ার গান
প্রবাদবাক্য
খনার বচন
ডাকের কথা

৩। সৈয়দ শামসুল হকের 'পায়ের আওয়াজ পাওয়া যায়।'- কোন ধরনের রচনা?

গল্প
উপন্যাস
নাটক
প্রবন্ধ

৪। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন?

রাতের নির্জনতায়
অভাবের কারণে
প্রিয়ার অভিমানে
দস্যুর ভয়ে

৫। “তুমি আমাকে যাইতে দিয়ো না, মা।”- সুভার এ কথায় কী প্রকাশ পেয়েছে?

আকুলতা
অস্থিরতা
প্রার্থনা
চঞ্চলতা

৬। স্কুল-কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কী?

জীবনী শক্তি নষ্ট করে দেয় বলে
জাতি যথার্থ স্ফূর্তি লাভ করে না বলে
সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করে বলে
স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নোরা মনে করে ক্ষুদ্র কোণে অবস্থান করে সংসার করাই নারীর একমাত্র কাজ নয়। সে চায় বৃহত্তর সমাজ জীবনের মধ্যে আত্মমর্যাদা সমুন্নত রেখে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে। উদ্দীপকের নোরার মানসিকতা তোমার পঠিত কোন গল্পে দেখা যায়?

৭। উদ্দীপকের নোরার মানসিকতা তোমার পঠিত কোন গল্পে দেখা যায়?

মমতাদি
সুভা
আম আঁটির ভেঁপু
নিয়তি

৮। কাজী নজরুল ইসলামের 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে ফুটে উঠেছে-
(i) সাম্যবাদী মানসিকতা
(ii) মর্যাদাবান জাতিগঠন
(iii) বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯। ইংরেজ বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সিরাজদ্দৌলা হিন্দু-মুসলমানকে যে ডাক দিয়েছিলেন, তাতে ফুটে উঠেছে-

স্বজাত্যবোধ
সম্রাজ্যবাদ বিরোধী চেতনা
অসাম্প্রদায়িকতা
জাতীয়তাবাদী চেতনা

১০। হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র কোনটি?

নন্দিত নরকে
নীল অপারিজতা
অয়োময়
আগুনের পরশমণি

১১। 'আমি কোনো আগন্তুক নই'-কবিতায় কবির অস্তিত্বে কী গাঁথা আছে?

নদীর কিনার
জলজ বাতাস
কার্তিকের ধান
স্নিগ্ধ মাটির সুবাস

১২। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন?

আঙুর
ফালুদা
সবুজ চা
আখরোট

১৩। 'বঙ্গবাণী' কবিতায় কবি কাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন?
(i) যারা মারফতি
(ii) যারা পরগাছা স্বভাবের
(iii) যারা শিকড়হীন ব্যক্তিত্বের

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। 'কপোতাক্ষ নদ' কবিতার "সতত, হে নদ তুমি পড় মোর মনে"-এ পঙ্ক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে?

স্বদেশ প্রেম
স্মৃতিকাতরতা
ভ্রান্তির ছলনা
মায়ের স্নেহডোর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময়তো নাই। 'ঝরণার গান' কবিতার ঝরণা ও উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায়?

১৫। 'ঝরণার গান' কবিতার ঝরণা ও উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায়?

সৌন্দর্য পিপাসা
মুগ্ধতা
গতিময়তা
সৃষ্টির আনন্দ

১৬। 'সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি'-পঙ্ক্তিটিতে কবি 'মাঠ' বলতে কী বুঝিয়েছেন?

জীবন প্রবাহ
সভ্যতার অবস্থান
মানুষের স্বপ্নভূমি
প্রাকৃতিক সৌন্দর্য

১৭। হযরত মুহম্মদ (স.) এর অন্তরের লৌহকপাটে কোনটি আহত হয়ে ফিরে যেতো?

বৈরিতার বিষাক্ত বান
অরাতির অভিশাপ
শত্রুর নিষ্ঠুরতা
অপমানের শর্ত

১৮। 'চরমপত্রে'র লেখক কে?

আলমগীর কবির
এম. আর. আকতার মুকুল
কামরুল হাসান
ফয়েজ আহমেদ

১৯। 'জুতা আবিষ্কার' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত?

কল্পনা
ক্ষণিকা
সোনার তরী
বলাকা

২০। 'আশা' কবিতা অনুসারে মানুষের আয়ু কমে কেন?

দুরাশার গ্লানিতে
বিত্ত-সুখের দুর্ভাবনায়
সারাদিনের পরিশ্রমে
সম্পদের অভাবে

২১। 'আয় তোকে রূপকথা বলি'-'অভাগীর স্বর্গ' গল্পে কথাটি কেন বলা হয়েছে?

সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য
সন্তানকে স্বপ্ন দেখানোর জন্য
সন্তান বাৎসল্যের কারণে
সন্তানের অনুরোধ রক্ষায়

২২। “বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ।”- বুধার প্রতি শাহাবুদ্দিনের এই উক্তির কারণ কী?

উপস্থিত বুদ্ধি
দেশপ্রেম
প্রতিশোধ
আত্মবিশ্বাস

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


হরিদাস মণ্ডল সামান্য বেতনের কর্মচারী। অফিসে উপরি উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেন না বরং অফিস শেষে টিউশনি করে বাড়তি উপার্জন করেন। উদ্দীপকের হরিদাস মন্ডলের ক্ষেত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে কথাটি প্রযোজ্য-

২৩। উদ্দীপকের হরিদাস মন্ডলের ক্ষেত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে কথাটি প্রযোজ্য-
(i) শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে
(ii) শিক্ষা তার বাইরের ব্যাপার
(iii) শিক্ষা তার অন্তরের ব্যাপার

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪। 'সব যার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!'- 'মানুষ' কবিতার উক্ত চরণে কী প্রকাশ পেয়েছে?

অভিমান
অনুযোগ
ঘৃণা
ক্ষোভ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ধনী হওয়া সত্ত্বেও শিহাব কঠোর পরিশ্রম করেন। তা দেখে বন্ধু সুমিত তাঁকে বলেন-দু'দিনের পৃথিবী এত পরিশ্রম করে কী লাভ? উত্তরে শিহাব বলেন, "পৃথিবী হচ্ছে বিশাল কর্মক্ষেত্র।"

২৫। 'জীবন সঙ্গীত 'কবিতা অনুসারে উদ্দীপকের সুমিতের বক্তব্যে ফুটে উঠেছে-
(i) বৈরাগ্য
(ii) আধ্যাত্মিকতা
(iii) হতাশা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৬। উদ্দীপকের শিহাবের জীবনভাবনা 'জীবন সঙ্গীত' কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে?

এ জীবন নিশার স্বপন
তুমি কার কে তোমার
সংসার-সমরাকানে যুদ্ধ কর দৃঢ় পণে
আয়ু যেন শৈবালের নীর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রজত সাহেব সামান্য বেতনের কর্মচারী। তার ছেলে বুয়েটে পড়ার সুযোগ পেলেও খরচের কথা ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। এ কথা জেনে এক ঠিকাদার রজত সাহেবকে অর্থের বিনিময়ে অন্যায় প্রস্তাব দিলেও তিনি রাজি হননি।

২৭। উদ্দীপকের রজত সাহেবের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

তাহেরা
বহিপীর
খোদেজা
হাতেম আলি

২৮। উদ্দীপকের মূলভাবের মধ্যে 'বহিপীর' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে?

স্বার্থপরতা
দুঃখকথা
নৈতিকতা
মনোবেদনা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“লক্ষ লক্ষ হা-ঘরে দুর্গত ঘৃণ্য যম-দুত-সেনা এড়িয়ে সীমান্ত পারে ছোটে মানুষ।”

২৯। উদ্দীপকের 'সীমান্তপারে ছোটা মানুষ' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কার সাথে সাদৃশ্যপূর্ণ?

আলি
মিঠু
কুস্তি
হরিকাকু

৩০। উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্র ও উদ্দীপকের মানুষের ছুটে যাওয়ার কারণ কী?

প্রাণ বাঁচানোর তাগিদ
অভাবের তাড়না
দেশের প্রতি মমত্ববোধ
মুক্তির আকাঙ্ক্ষা