আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

১। প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় করা যায়?

ঘরে
জাদুঘরে
লাইব্রেরীতে
গুহায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ছেলেটার বয়স হবে বছর দশেক
পথে ঘরে মানুষ
মার খায় দমাদম
গাল খায় অজস্র
ছাড়া পেলেই আবার দেয় দৌড়।

২। উদ্দীপকের ছেলেটার সাথে ‘আম-আঁটির ভেঁপু’ ছোটগল্পে কোনটিতে দুর্গার মিল রয়েছে?

দুরন্তপনায়
চতুরতায়
অবাধ্যতায়
ভবোঘুরে স্বভাবে

৩। উদ্দীপক ও ‘আম-আঁটির ভেঁপু" গল্পে যা ফুটে ওঠে তা হলো -
(i) সোনালি শৈশব স্মৃতি
(ii) ভবঘুরে জীবনচিত্র
(iii) কৈশোরের চঞ্চলতা

i, ii
i, iii
ii, iii
i, ii, iii

৪। হুদায়বিয়ার সন্ধিতে হয়রত মুহম্মদ (স.) – এর চরিত্রের কোন দিকটির পরিচয় মেলে?

ধর্মীয় চেতনার
ধর্মনিরপেক্ষতার
উদার মানবিকতার
রাজনৈতিক দূরদর্শিতার

৫। মোতাহের হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে?

মূল্যবোধের অবক্ষয়ের
লোভের কারণে
জীবসত্তার প্রভাবে
প্রাণিত্বের বন্ধনে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“আমার বাড়ি যাইও ভোমর
বসতে দেব পিঁড়ে
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।”

৬। ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমান চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে -
(i) সৌজন্যবোধ
(ii) কর্মনিষ্ঠা
(iii) স্বদেশপ্রীতি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। "মমতাদি" গল্পে লেখক দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন কেন?

মমতাদি কথা না বলায়
মমতাদি কাজ ছেড়ে দেবে বলে
মমতাদির বরের চাকরির জন্য
মমতাদির গালে আঙ্গুলের দাগ থেকে

৮। ‘একাত্তরের দিনগুলি" রচনায় লেখিকার মনে ‘পাষাণ ভার’- কারণ-

চারদিন ধরে মুষলধারে বৃষ্টি
অন্ধ শ্বশুরের অসুস্থতা বেড়েছে
সারাদেশে অশান্তি বিরাজ করছে
জামী স্কুলে যেতে পারে না বলে

৯। সাহিত্যের কোন রূপটি লেখককে নিজস্ব মত, পথ, যুক্তি, বুদ্ধিকে কেন্দ্র করে লিখিত হয়?

উপন্যাস
কবিতায়
প্রবন্ধ
ছোটগল্প

১০। “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে, পাঠশালা পলায়ন” পঙক্তিটির সাথে ‘কপোতাক্ষ নদ" কবিতার সাদৃশ্য কোথায়?

স্মৃতিকাতরতায়
কল্পনাপ্রবণতায়
সুখের অনুভবে
স্নেহের তৃষ্ণায়

১১। ‘মানুষ’ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে কী ফুটে উঠেছে?

ধর্মভিরুতা
কুসংস্কারাচ্ছন্নতা
নৈতিকতাবোধ
স্বার্থপরতা

১২। “সেইদিন এই মাঠ” কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ, স্বপ্ন-

সুন্দর
নিরন্তন
কল্পনাতৃপ্ত
রহস্যময়

১৩। ‘পল্লিজননী’ কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি?

ঘোর অন্ধকার
মশকের গান
হুতুমের ডাক
কুয়াশার কাফন

১৪। ‘রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’ বাক্যে ‘রানার’ কবিতায় কীসের প্রত্যাশা করা হয়েছে?

শোষণ-বঞ্চনার অবসান
গন্তব্যে পৌঁছার প্রত্যাশা
ঝুঁকিপূর্ণ কর্মের অবসান
শঙ্কা হতে মুক্তি

১৫। ‘সেই রেল লাইনের ধারে মেঠো পথটির পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে’ চরণের মধ্যবয়সী নারীর সাথে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার প্রতিনিধি চরিত্র কোনটি?

মোল্লা বাড়ির বউ
অনাথ কিশোরী
হরিদাসী
সাকিনা বিবি

১৬। নতুন প্রজন্মকে নির্দেশ করতে ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো‘ কবিতায় কোন কথাটি ব্যবহৃত হয়েছিল?

ব্যাকুল বিদ্রোহী শ্রোতা
আগামী দিনের কবি
পাতা কুড়ানির দল
স্বাধীনতা প্রিয় গান

১৭। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

আলাদের ঘরের দুলাল
কপাল কুণ্ডলা
ফুলমতি ও করুণার বিবরণ
দুর্গেশনন্দিনী

১৮। ‘চমৎকার নকশা করা রঙিন একটা বাক্স আছে বুকের ভেতর’ – এই রঙিন বাক্স বলতে বুধার কোনটি বোঝানো হয়েছে?

স্কুলের মজার দিনগুলি
স্বাধীনতার স্বপ্ন
পরিবারের স্মৃতি
কুন্তির ভালোবাসা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মাঝ উঠানে হঠাৎ বেঁকে বসল জমিলা। মজিদের বজ্র মুষ্টি হতে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগল। হঠাৎ সিধা হয়ে মজিদের মুখে থু থু নিক্ষেপ করল।

১৯। উদ্দীপকের জমিলার সাথে ‘বহিপীর" নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি -

খোদেজা
হাশেম
তাহেরা
বহিপীর

২০। উদ্দীপকের জমিলার সাথে ‘বহিপীর" নাটকের উক্ত চরিত্রের সাদৃশ্যের কারণ হলো –
(i) প্রতিবাদী চেতনা
(ii) আত্মরক্ষার চেষ্টা
(iii) পীরের প্রতি ঘৃণা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১। ‘দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র’ – ‘বহিপীর’ নাটকে কে এ উক্তিটি করেছে?

হাতেম
বহিপীর
হাশেম
খোদেজা