আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

১। কার পিতা প্রথম কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বোধন করেন?

সালাম
বরকত
শফিউর
রফিক

২। 'P' রাষ্ট্রের মাথা পিছু আয় ২৪১৩ উইএস ডলার। আয়ভিত্তিক শ্রেণি অনুযায়ী রাষ্ট্রটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

উচ্চ আয়
নিম্ন আয়
উচ্চ মধ্য আয়
নিম্ন মধ্য আয়

৩। যৌথ পরিবার ভাঙ্গনের মূল কারণ কোনটি?

পারিবারিক অসন্তোষ
অধিক জনসংখ্যা
শিক্ষার প্রসার
শিল্পায়নের প্রসার

৪। ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনের চিত্রে কোন ক্ষেত্রটিতে বাঙালির সংখ্যা সবচেয়ে কম ছিল?

দেশরক্ষা
শিল্প
শিক্ষা
আইন

৫। রাষ্ট্রের সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন কে?

অ্যারিষ্টটল
টি. এইচ. গ্রীন
আর. এম. ম্যাকাইভার
অধ্যাপক গার্নার

৬। ইলেক্টোরাল কলেজের মাধ্যমে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন?

ইংল্যান্ড
জাপান
যুক্তরাষ্ট্র
গণচীন

৭। জনাব 'X' ফেণী জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। এ বছর বন্যায় তিনি বিভিন্ন সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গত মানুষকে সাহায্য করেন। জনাব 'X'কোন প্রশাসনের কর্মকর্তা?

উপজেলা প্রশাসন
জেলা প্রশাসন
বিভাগীয় প্রশাসন
কেন্দ্রীয় প্রশাসন

৮। পথ শিশুদের উন্নয়নে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা?

UNIFEM
UNFPA
UNICEF
UNESCO

৯। আইনের অনুশাসন থাকলে-
(i) ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়
(ii) ব্যক্তিস্বাধীনতা বজায় থাকে
(iii) ধনী-গরিব বৈষম্য বাড়ে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। কোনটির অপ্রাচুর্য নেই?

শার্ট
বাড়িঘর
কলম
বাতাস

১১। লামার মাইভার পর্বত হতে কোন নদীর উৎপত্তি?

সাঙ্গু
নাফ
মাতামুহুরী
পশুর

১২। কোন অর্থনৈতিক ব্যবস্থাটিতে আয় বৈষম্য বেশি?

সমাজতান্ত্রিক
ধণতান্ত্রিক
ইসলামি
মিশ্র

১৩। 'নারীর চোখে বিশ্ব দেখুন' এ প্রতিপাদ্যটি ঘোষণা করা হয় কোন নারী সম্মেলনে?

কোপেন হেগেন
বেইজিং
নাইরোবি
নিউ ইয়র্ক

১৪। বাংলাদেশ কেন দারিদ্রের দুষ্ট চক্রে আবদ্ধ?

জনগণের স্বল্প সঞ্চয় ও মূলধন
অবকাঠামোগত দুর্বলতা
বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা
কৃষি নির্ভর অর্থনীতি

১৫। 'ক' স্থানের দ্রাঘিমা ৫০° পশ্চিম। এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে?

৫০° উত্তর
৫০° দক্ষিণ
১৩০° পূর্ব
১৩০° পশ্চিম

১৬। বিশ্বে প্রথম কত সালে এইচ আই ভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়?

২০১০
২০০২
১৯৯৯
১৯৮১

১৭। বাংলাদেশে আগের তুলনায় নারীর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে কেন?

প্রযুক্তির উন্নতি
আত্ম কর্মসংস্থান সৃষ্টি
ব্যাপক নগরায়ণ
নারী শিক্ষার প্রসার

১৮। নাফিসা বাড়িতে মেহমান এলে তাদের সালাম দেয় এবং শুভেচ্ছা বিনিময় করে। নাফিসার স্বভাবে ফুটে উঠেছে-

সামাজিক পরিবর্তন
সামাজিক স্থিতিশীলতা
আইনের শাসন
সামাজিক মূল্যবোধ

১৯। বাংলাদেশে কোন ব্যক্তি অধিক নির্বাহী ক্ষমতার অধিকারী?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
প্রধান নির্বাচন কমিশনার

২০। কোনটি সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম?

বিদ্যালয়
প্রতিবেশি
গণমাধ্যম
পরিবার

২১। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

কিওক্রাডং
তাজিওডং
মোদকমুয়াল
চিম্বুক

২২। গড় হিসেবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

মার্চ
এপ্রিল
মে
জুন

২৩। 'টাইটানিয়া' কোন গ্রহের উপগ্রহ?

শনি
বৃহস্পতি
ইউরেনাস
নেপচুন

২৪। টেকসই উন্নয়নে সবচেয়ে বড় বাঁধা কোনটি?

সম্পদের সুষম বণ্টনের অভাব
নারীর ক্ষমতায়নের অভাব
নবায়নযোগ্য জ্বালানির অভাব
অপরিকল্পিত নগরায়ণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সোহান বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার থেকে ৫০০ টাকা দরে ১ কেজি মিষ্টি কিনল। সে দোকানীকে ৫৭৫ টাকা দাম দিল। অন্যদিকে সোহেলের একটি ব্যাংকে ৫ বছর মেয়াদি ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনা ছিল। মেয়াদ শেষে সঞ্চয়পত্র ভেঙ্গে সে একটি মুরগীর খামার গড়ে তুললো

২৫। সোহান বাড়তি টাকা কোন কর হিসেবে দিল?

আবগারী শুল্ক
মূল্য সংযোজন কর
বাণিজ্য শুল্ক
সম্পূরক শুল্ক

২৬। সোহেল যে ব্যাংকের কার্যক্রম তুলে ধরেছে সেটির মাধ্যমে
(i) স্বকর্মসংস্থান সৃষ্টি হতে পারে
(ii) দেশে-বিদেশে অর্থ পাঠাতে পারে
(iii) বিনা জামানতে ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আরমান ও মিতু দম্পত্তির বিবাহিত জীবন ৫ বছর। তাদের কোন সন্তান-সন্ততি নাই। অন্যদিকে রেহান ও সোমা দম্পত্তির ২ বছর বয়সের ছেলে ও ৫ বছর বয়সের মেয়ে রয়েছে। এই দম্পতি সরকারি-বেসরকারি চাকুরী করছে। অবসর সময়ে তারা দেশ-বিদেশে ভ্রমণে যায়।

২৭। স্বামী-স্ত্রীর সংখ্যা অনুযায়ী আরমান ও মিতুর পরিবারটি কোন ধরনের?

এক পত্নীক
মাতৃপ্রধান
একক
নয়াবাস

২৮। রেহান ও সোমার পরিবারের সাধারণ কার্যাবলির মধ্যে প্রাধান্য পেয়েছে-
(i) জৈবিক ও অর্থনৈতিক
(ii) বিনোদনমূলক ও মনস্তাত্বিক
(iii) রাজনৈতিক ও স্বাস্থ্য সেবামূলক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রেহানের মামা মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ট্রেনিং নিয়ে যুদ্ধক্ষেত্রে চলে যান। অন্যদিকে পলাশের মামা মুক্তিযুদ্ধের সময় একটি পত্রিকার সম্পাদক ছিলেন। পাকহানাদার বাহিনী তাকে হত্যা করে।

২৯। রেহানের মামা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন-

ছাত্র সমাজ হিসেবে
দলীয় কর্মীরূপে
গণমাধ্যম কর্মীরূপে
পেশাজীবী পরিচয়ে

৩০। মুক্তিযুদ্ধে পলাশের মামার মাধ্যমটির ভূমিকা হলো-
(i) দেশপ্রেমে অনুপ্রাণিত করা
(ii) গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ পরিচালনা
(iii) যুদ্ধক্ষেত্রের ঘটনা প্রচার করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii