আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

১। শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে। এর মূল কারণ কী?

ধর্মীয় গোড়ামী
আধিপত্য
মূল্যবোধের অবক্ষয়
ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ

২। তথ্য অধিকার আইনের মাধ্যমে কোন ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা যাবে?

সুবিধাবঞ্চিত মানুষের
সংবাদপত্রের
প্রশাসনের
শিশু শ্রমিকদের

৩। কোনো স্থানে মুখ্য জোয়ার হওয়ার কত সময় পরে সেখানে আবার মুখ্য জোয়ার হয়?

৬ ঘণ্টা ১৩ মিনিট
৬ ঘণ্টা ২৬ মিনিট
১২ ঘণ্টা ২৬ মিনিট
২৪ ঘণ্টা ৫২ মিনিট

৪। ফেনী নদীর উৎপত্তি হয়েছে কোথায়?

পার্বত্য ত্রিপুরায়
আরাকান পাহাড়ে
লুসাই পাহাড়ে
মাইভার পর্বতে

৫। মি. আজাদ একজন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তা। তিনি কোন স্থানীয় শাসন ব্যবস্থার প্রধান?

উপজেলা
থানা
বিভাগীয়
জেলা

৬। বিচার বিভাগের মূল লক্ষ্য কী?

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা
নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা ও অধিকার সংরক্ষণ
রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করা
রাষ্ট্রের সকল নাগরিকদের শিক্ষার ব্যবস্থা করা

৭। রাষ্ট্র হচ্ছে সরকার প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়। - উক্তিটি কার?

অধ্যাপক গার্নার
এরিস্টটল
হল্যান্ড
ম্যাকাইভার

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

৮। চিত্রের '?’ চিহ্নের সাথে সম্পৃক্ত পরিবার নিচের কোনটি?

আকারের ভিত্তিতে
স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে
পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে
বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে

৯। 'চ' একটি রাজনৈতিক দল? 'চ' দলের কাজ কোনটি?

আইনের ব্যাখ্যা
সংবিধান রচনা
আইনের প্রয়োগ
গঠনমূলক বিরোধিতা

১০। গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কী?

নির্বাচন
সচেতন নাগরিক
গঠনমূলক রাজনীতি
সুবিচার

১১। ২১ দফা জনগণের কাছে কী হিসেবে গৃহীত হয়?

সংবিধান
রায়
দলিল
স্বার্থ রক্ষার সনদ

১২। বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত?

২০°৩৪′-২৪°৩৮′
২০°৩৪′-২৬°৩৮′
৮৮°০১′ ৯২°৪১′
৮৮°০৫′-৯২°৪৫′

১৩। ভূমিকম্পের ফলে ভূ-পৃষ্ঠ কুঁচকে ভাঁজের সৃষ্টি হয় কেন?

আনুভূমিক ঊর্ধ্বচাপে
আনুভূমিক পার্শ্বচাপে
উলম্ব পার্শ্বচাপে
উলম্ব ঊর্ধ্বচাপে

১৪। কোনো স্থানের দ্রাঘিমা ৪৫° পূর্ব হলে ঐ স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে?

৪৫° পূর্ব
৪৫° পশ্চিম
১৩৫° পূর্ব
১৩৫° পশ্চিম

১৫। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

১৯৭১ সালের ১০ এপ্রিল
১৯৭১ সালের ১৭ এপ্রিল
১৯৭১ সালের ১১ এপ্রিল
১৯৭১ সালের ১৫ এপ্রিল

১৬। ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়-
(i) মিছিল বন্ধ করতে
(ii) সভা-সমাবেশ বন্ধ করতে
(iii) ভাষা আন্দোলন বন্ধ করতে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


১৭। চিত্রের (?) চিহ্নিত স্থানে কী বসবে?

ইউনিসেফ (UNICEF)
ইউনিফেম (UNIFEM)
ইউনেস্কো (UNESCO)
ইউএনএইচসিআর (UNHCR)

১৮। পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটি?

ধর্মীয় সহযোগিতা
নির্দিষ্ট গোষ্ঠীর সহযোগিতা
রাষ্ট্রীয় সহযোগিতা
জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা

১৯। প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে-
(i) নৌ-বাহিনীর সমন্বয়ে
(ii) স্থল-বাহিনীর সমন্বয়ে
(iii) বিমান বাহিনীর সমন্বয়ে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। 'X' রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয়। তাই ধনী-গরিব বৈষম্য কম হয়। উক্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থা কোনটি?

ধনতান্ত্রিক
সমাজতান্ত্রিক
মিশ্র
ইসলামিক

২১। মানুষের আচরণের পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে কী বলে?

মূল্যবোধ
সাংস্কৃতি
মিথস্ক্রিয়া
নৈতিকতা

২২। মানুষের আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি?

সামাজিক আইন
সামাজিক মূল্যবোধ
সামাজিক সংস্কৃতি
সামাজিক পরিবর্তন

২৩। মিতুর বাবা একজন আমদানিকারক। তিনি সরকারকে প্রধানত কোন ধরনের রাজস্ব কর দেন?

আয়কর
ভ্যাট
বাণিজ্য শুল্ক
আবগারি শুল্ক

২৪। ২০৪১ সালের মধ্যে আমরা কোন দেশে উন্নীত হওয়ার স্বপ্ন দেখছি?

উন্নয়নশীল
মধ্য আয়ের
উচ্চ আয়ের
উন্নত দেশের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পাকিস্তানের পশ্চিম অঞ্চলে। সেনাবাহিনীর মাত্র ৪ ভাগ সদস্য ছিল বাঙালি। সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশির ভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে।

২৫। অনুচ্ছেদে পাকিস্তানি শাসকগোষ্ঠীর কোন বৈষম্যের দিকটি ফুটে উঠেছে?

অর্থনৈতিক
সামরিক
প্রশাসনিক
রাজনৈতিক

২৬। উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো-
(i) পশ্চিম পাকিস্তানের অরক্ষিত সীমান্ত
(ii) পূর্ব পাকিস্তানের অরক্ষিত ভূখণ্ড
(iii) পূর্ব পাকিস্তানের জনগণের নিরাপত্তাহীনতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব ফরহাদ ব্যবসা হতে ত্রিশ লক্ষ টাকা লাভ করেন। তিনি 'R' ব্যাংকের একটি শাখায় ৭% সুদে পাঁচ বছরের জন্য টাকাগুলি জমা রাখেন।

২৭। 'R' ব্যাংকে জমাকৃত টাকা কোন আমানতের অন্তর্ভুক্ত?

চলতি
সঞ্চয়ী
স্থায়ী
বন্ড

২৮। উক্ত ব্যাংকে জমাকৃত টাকা-
(i) মুদ্রাস্ফীতি বাড়ায়
(ii) বিনিয়োগ প্রসারিত করে
(iii) ঋণদানের ক্ষমতা বাড়ায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


প্রতিবেশি 'ক' ও 'খ' রাষ্ট্রের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ দেখা দিলে 'ক' রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থার একটি শাখায় আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে সংস্থাটি বিরোধের শান্তিপূর্ণ সীমাংসা করে।

২৯। 'ক' ও 'খ' রাষ্ট্র দুটির বিরোধ মীমাংসা আন্তর্জাতিক সংস্থার কোন শাখার কাজ?

সাধারণ পরিষদ
নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক আদালত
অছি পরিষদ

৩০। উক্ত শাখার কাজ হলো-
(i) জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা মীমাংস করা
(ii) জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মধ্যে কোনো চুক্তির প্রেক্ষিতে মামলা হলে তা মীমাংসা করা
(iii) জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii