আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2021
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - 153

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। একটি দেশের সর্বোচ্চ আইন কী?

ফৌজদারি আইন
রাষ্ট্রীয় আইন
সংবিধান
গণপরিষদ

২। কেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়?

মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করতে
দেশকে পুনর্গঠন করার জন্য
রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করতে
রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করতে

৩। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল?

৫৬
৪৫৭
৫৮
৬০

৪। মিশরীয়রা পিরামিড তৈরি করে কেন?

স্থাপত্যক্ষেত্রে তাদের পারদর্শিতা প্রদর্শনের জন্য
পুরোহিতদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য
ফারাওদের মৃতদেহ সংরক্ষণের জন্য
সূর্যদেবতাকে সন্তুষ্ট করার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শান্তা ঢাকার মেয়ে ও ইলা পার্বত্য চট্টগ্রামের মেয়ে। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ইলা খুব দুরন্ত মেয়ে কিন্তু শান্তা খুব শান্ত স্বভাবের। যেকোনো দুঃসাহসিক কাজে ইলা এগিয়ে যায়।

৫। উদ্দীপকে দুই বান্ধবীর স্বভাবে পার্থক্য হওয়ার কারণ কী?

ভৌগোলিক পরিবেশ
শিক্ষা প্রতিষ্ঠান
পারিবারিক প্রভাব
সমাজের নিয়মনীতির প্রভাব

৬। ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এটি-
(i) জ্ঞানের বিস্তৃতি ঘটায়
(ii) সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
(iii) উদাহরণ হিসেবে উপস্থিত থাকে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। ইতিহাস ও অনুসন্ধান এই দুটো ধারণাকে প্রথম সংযুক্ত করেন কে?

র্যাপসন
লিওপোল্ড ফন্ র‍্যাংকে
ড. জনসন
হেরোডোটাস

৮। লিয়াকত আলী খান তৎকালীন পাকিস্তানের কে ছিলেন?

প্রধানমন্ত্রী
গভর্নর জেনারেল
রাষ্ট্রপতি
মুখ্যমন্ত্রী

৯। কোন জনপদ সপ্তম শতক থেকে দণ্ডভুক্তি নামে পরিচিত?

চন্দ্রদ্বীপ
হরিকেল
তাম্রলিপ্ত
সমতট

১০। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায়-
(i) ঐতিহাসিক তথ্য প্রদানমূলক বস্তু
(ii) তথ্য প্রদানকারী ব্যক্তি
(iii) অলিখিত উপাদানসমূহ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। বড় কামতা কোন জনপদের রাজধানী ছিল?

সমতট
চন্দ্রদ্বীপ
বরেন্দ্র
বঙ্গ

১২। বাংলাদেশে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে কেন?

বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে
অন্য পেশা অলাভজনক ছিল বলে
বাংলাদেশের আবহাওয়া চরমভাবাপন্ন বলে
ভূমির উচ্চ উৎপাদনশীলতার কারণে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"ক" রাষ্ট্রের শাসকশ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তি সংগ্রামে "খ" রাষ্ট্র "ক" রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে। তাদের দুঃখ-দুর্দশার কথাও বিশ্ব দরবারে তুলে ধরে।

১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের "খ" রাষ্ট্রের ভূমিকার মতো ছিল?

চীন
ভারত
নেপাল
মায়ানমার

১৪। সময়ের পরিবর্তনে ইতিহাসের সীমানা বিস্তৃত হচ্ছে কেন?

রাজনৈতিক চিন্তার বিস্তৃতির কারণে
আধুনিক পদ্ধতিতে ইতিহাস চর্চার কারণে
অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করতে
ইতিহাসের উপাদানের ব্যাপ্তির কারণে

১৫। কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন "তমদ্দুন মজলিস" গঠিত হয়?

ধীরেন্দ্রনাথ দত্ত
অধ্যাপক আবুল কাশেম
শামসুল হক
ড. মুহম্মদ শহীদুল্লাহ্

১৬। আধুনিক ইতিহাসের জনক কে?

লিওপোল্ড ফন্ র‍্যাংকে
ড. জনসন
র‍্যাপসন
হেরোডোটাস

১৭। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?

১৪
২০
২৪
২৮

১৮। রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয় কেন?

বাইরের আক্রমণকারীদের সাথে ক্রমাগত সংঘর্ষের ফলে
উর্বর কৃষিজমি না থাকায়
রাজার সেনাবাহিনীতে যোগ দিতে
রাজ্য বৃদ্ধির উদ্দেশ্যে

১৯। কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল?

মিশরীয়
সিন্ধু
রোমান
গ্রিক

২০। "ভেটো" মানে কী?

বিলম্বিত করা
হ্যাঁ ভোট
প্রস্তাব সমর্থন
প্রস্তাব অসমর্থন

২১। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়
(i) ধর্মীয় বিষবাষ্প থেকে মুক্তির জন্য
(ii) ধর্মীয় ও রাজনৈতিক চেতনায় বিশ্বাসী হতে
(iii) অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হতে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২। হেলেনিক সংস্কৃতি কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে?

স্পার্টা
এথেন্স
মাইসিনি
আলেকজান্দ্রিয়া

২৩। "রাজতরঙ্গিনী" কার রচনা?

কৌটিল্য
আবুল ফজল
মিনহাজ-উস-সিরাজ
কলহন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রসুলপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হতো সব সদস্যদের ভোটের মাধ্যমে। মোস্তফা তার প্রভাব খাটিয়ে সভাপতি পদটিতে নিজেকে প্রতিষ্ঠিত করে। পরবর্তী সময়ে তার এ পদটিতে থাকাকে বৈধতা দেওয়ার জন্য সদস্যদের মধ্যে নিজের মতাদর্শ চাপিয়ে দেয় এবং গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে।

২৪। উদ্দীপকে মোস্তফা নিচের কোন ব্যক্তির কর্মকাণ্ড লালন করে?

মওলানা আবদুল হামিদ খান ভাসানী
খাজা নাজিমুদ্দীন
লিয়াকত আলী খান
জেনারেল আইয়ুব খান

২৫। উক্ত নেতার কর্মকাণ্ডের ফলে-
(i) পাকিস্তানের রাজনীতিতে নতুন ধারার সূচনা হয়
(ii) পাকিস্তানের দুই অংশের মধ্যকার বৈষম্য বৃদ্ধি পায়
(iii) পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদী হয়ে ওঠে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বর্তমান বিশ্বে মিয়ানমারে গণতন্ত্র হরণকারী সামরিক জান্তার বিরুদ্ধে জনগণের প্রবল আন্দোলন উল্লেখযোগ্য ঘটনা। সামরিক জান্তা, নির্বাচিত নেতাদের বন্দি করে গণতন্ত্রের পরিবর্তে সামরিক আইন জারি করে। টেলিভিশন চ্যানেলে। এসব সংবাদ দেখে মিলন তার বাবার কাছে গণতন্ত্রের সূচনা কীভাবে হয় তা জানতে চায়। মিলনের বাবা তাকে বিস্তারিত বলেন।

২৬। উদ্দীপকে মিলনের বাবার কথায় নিচের কোন নগরের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে?

এথেন্স
হরপ্পা
স্পার্টা
মহেঞ্জোদারো

২৭। মিলন কীভাবে বুঝতে পারে যে উক্ত নগরে গণতন্ত্র আছে?
(i) প্রশাসনে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার থাকা
(ii) আইন ও বিচার বিভাগে জনগণের অংশগ্রহণ থাকা
(iii) শাসক কর্তৃক নাগরিকদের সব রাজনৈতিক অধিকার মেনে নেওয়া

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


করোনার কারণে ২০২০ সালে অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয়নি। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বের মানুষ এক ছাতার নিচে আসে।

২৮। কোন সভ্যতার যুগে অলিম্পিক ক্রীড়া শুরু হয়?

সিন্ধু
গ্রিক
রোমান
মিশরীয়

২৯। উক্ত সভ্যতার লোকেরা প্রথম-
(i) পৃথিবীর মানচিত্র অঙ্কন করে
(ii) সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করে
(iii) সৌরপঞ্জিকা আবিষ্কার করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০। উপরের চিত্রটি কোন সভ্যতার নিদর্শন?

মিশরীয়
সিন্ধু
গ্রিক
রোমান