আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - 153

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। ইউসুফ-জুলেখা' গ্রন্থটির রচয়িতা কে?

আলাওল
শাহ-মুহম্মদ সগীর
ফয়জুল্লাহ
দৌলত কাজী

২। শোষণহীন সমাজ গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কোন মূলনীতিতে?

ধর্ম-নিরপেক্ষতা
গণতন্ত্র
সমাজতন্ত্র
জাতীয়তাবাদ

৩। ইস্কান্দার মীর্জা সামরিক শাসন জারি করেন কত সালে?

১৯৫২
১৯৫৪
১৯৫৬
১৯৫৮

৪। যশোরে ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী নারীদের মধ্যে ছিলেন-

রহিমা খাতুন
হাজেরা মাহমুদ
হামিদা রহমান
শাহেরা বানু

৫। মুক্তিযুদ্ধে নাম না জানা লক্ষ লক্ষ শহীদের অমর স্মৃতির জন্য নির্মিত হয়েছিল-

অপরাজেয় বাংলা
জাতীয় স্মৃতিসৌধ
শিখা চিরন্তন
মুক্তিযুদ্ধ জাদুঘর

৬। কত তারিখ প্রথম বারের মত জাতীয় পতাকা উত্তোলন করা হয়?

১ লা মার্চ
২ রা মার্চ
৩ রা মার্চ
২৩ শে মার্চ

৭। রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে?

নীলনদ
টাইবার
সিন্ধু
ভাগীরথী

৮। দেশ ও জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের জন্য আমরা হয়ে উঠবো -
(i) দেশ প্রেমিক
(ii) আত্মপ্রত্যয়ী
(iii) আত্মবিশ্বাসী

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯। ওলন্দাজরা এই উপমহাদেশে আসে কেন?

বাণিজ্যের জন্য
যুদ্ধ করার জন্য
বসতি স্থাপনের জন্য
লুণ্ঠনের জন্য

১০। নিচের ছকটির? স্থানে কোনটি বসবে? ↓ বগুড়া রংপুর রাজশাহী

গৌড়
বঙ্গ
পুণ্ড্র
বরেন্দ্র

১১। হিস্টরিয়া' শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ভিকো
হিউয়েন সাং
হেরোডোটাস
ই. এইচ. কার

১২। গণতন্ত্রের সূচনা হয় কোথায়?

এথেন্স
মিশর
স্পার্টা
রোম

১৩। ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন?

শৈব
হিন্দু
বৌদ্ধ
খ্রিস্টান

১৪। পাল বংশের সবচেয়ে দুর্বল ও উদ্যমহীন শাসক কে?

দেবপাল
নারায়ণপাল
বিগ্রহপাল
ধর্মপাল

১৫। প্রাচীন বাংলার জনপদ থেকে কীসের ধারণা লাভ করা যায়?
(i) সীমারেখা
(ii) ভৌগোলিক অবয়ব
(iii) রাজনৈতিক বৈশিষ্ট্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। হেমন্ত বিজয় বল্লাল উপরে উল্লিখিত ব্যক্তিবর্গ কোন বংশের রাজা ছিলেন?

খড়গ
পাল
দেব
সেন

১৭। প্রাচীন বাংলার অর্থনীতির মূল উৎস ছিল –

ব্যবসা
পশুপালন
মৎস্যচাষ
কৃষিকাজ

১৮। বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদীয়া আক্রমণ করেন।

১৭/১৮
৪১৮/১৯
১৯/২০
২১/২২

১৯। ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন?

সৈয়দ আমির আলী
রাজা রামমোহন রায়
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
হাজী মুহম্মদ মহসীন

২০। শায়েস্তা খান তৈরি করেছিলেন কোনটি?

আদিনা মসজিদ
ছোট সোনা মসজিদ
লালবাগের কেল্লা
বড় সোনা মসজিদ

২১। বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয় কেন?

অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের জন্য
নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য
গণপরিষদ গঠনের জন্য
হিন্দু-মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠার জন্য

২২। বাংলার স্থাপত্যে সবচেয়ে প্রাচীন নিদর্শন হলো-

পোড়ামাটির ফলক
শালবন বিহার
বৌদ্ধ স্তূপ
সোমপুর বিহার

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সাহসী নারী মিথিলাকে তার যোগ্যতা প্রমাণের জন্য একটি ক্লাব আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়। সফল অভিযান শেষে তাঁর সঙ্গীদের নিরাপদে স্থান ত্যাগ করতে তিনি সাহায্য করেন। ইতিহাসে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন।

২৩। উদ্দীপকে মিথিলার সাথে কোন বিপ্লবী নারীর সাদৃশ্য রয়েছে?

প্রীতিলতা ওয়াদ্দেদার
তারামন বিবি
কল্পনা চক্রবর্তী
কাঁকন বিবি

২৪। উক্ত নারীর আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ-
(i) জনবিচ্ছিন্নতা
(ii) গোপনীয়তা
(iii) স্বার্থপরতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও

২৫। উদ্দীপকের চিত্রটির নকশা ও পরিকল্পনায় ছিলেন-

মোস্তফা আলী কুদ্দুস
তানভীর করিম
হামিদুর রহমান
সৈয়দ আবদুল্লাহ খালিদ

২৬। উক্ত আন্দোলনের মাধ্যমেই বাঙালীরা হয়ে উঠে-
(i) দেশপ্রেমিক
(ii) আত্মপ্রত্যয়ী
(iii) অন্যায়ের প্রতিবাদী

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রহিমা বেগম একজন শিক্ষিকা। তিনি একটি বাড়ি তৈরি করেন। বাড়ির সীমানার মধ্যেই পুকুর খনন করেন। চারিদিকে প্রাচীর দিয়ে বাড়িটি বেষ্টন করেন। পর্যাপ্ত আলোর জন্য প্রবেশপথে সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্টের ব্যবস্থাও করেন।

২৭। রহিমা বেগমের কর্মকাণ্ড কোন সভ্যতাকে স্মরণ করিয়ে দেয়?

মিশরীয়
রোমান
গ্রীক
সিন্ধু

২৮। উক্ত সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য-

সৌন্দর্য
নগর পরিকুজনা
বিলাসিতা
সচেতনতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আরিফ এর একটি চা বাগান রয়েছে। বাগানের আয় নির্দিষ্ট করার জন্য প্রথমে পাঁচ বছর, পরে এক বছরের জন্য চুক্তি করেন। আশানুরূপ লাভ না হওয়ায় নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইজারাদারদের নিকট স্থায়ী চুক্তি করেন।

২৯। জনাব আরিফ এর ঘটনাটি ইতিহাসে কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?

চিরস্থায়ী বন্দোবস্ত
দ্বৈত শাসন
দেওয়ানি লাভ
নীল বিদ্রোহ

৩০। উক্ত ঘটনার ফলে-
(i) বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়
(ii) স্থায়ী মালিকানা স্বীকৃতি পায়
(iii) কৃষক শ্রেণি শোষিত হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii